এক্সপ্লোর

Coochbehar: আবাস যোজনায় দুর্নীতির বিরুদ্ধে সরব, তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে আগুন

PM Awas Yojana: দলেরই একাংশের বিরুদ্ধে হামলার বিস্ফোরক অভিযোগ গীতালদহের তৃণমূল নেতার।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: আবাস যোজনায় (PM Awas Yojana) দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য, রেহাই নেই তৃণমূল নেতারও (TMC)। 'দুর্নীতির' বিরুদ্ধে মুখ খোলায় কোচবিহারে (Coochbehar) তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে আগুন। দলেরই একাংশের বিরুদ্ধে হামলার বিস্ফোরক অভিযোগ গীতালদহের তৃণমূল নেতার।

 সামনেই পঞ্চায়েত নির্বাচন। কোচবিহারের গীতালদহে প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। গ্রামে পুলিশ মোতায়েন থাকা সত্বেও দলীয় পঞ্চায়েত প্রধানের স্বামী তথা তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে বাড়িতে আগুন লাগানো এবং মারধর করার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য।

গীতালদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য আজিদুল রহমানের দাবি, আবাস যোজনায় ঘর পাইয়ে দিতে কাটমানি নেওয়ার প্রতিবাদ করায় পঞ্চায়েত প্রধানের স্বামী মাফুজার রহমান, যিনি আবার গীতালদহ অঞ্চলের তৃণমূলের সভাপতি, তিনি বাড়িতে চড়াও হয়ে মারধর করেন। এমনকী, বাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়।                                                                                 

তৃণমূল সদস্য আজিদুল রহমান বলেন, "ব্লক অফিসে কাগজ দিতে গেছিলাম, মাফুজার হুমকি দেয়। ও মানুষের থেকে ঘরের নাম করে টাকা-পয়সা চাচ্ছিল। এই জন্যই বাড়িতে আসে, মারধর করে। বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আমিও তৃণমূল করি, ওরাও তৃণমূল করে।"                                                               

আরও পড়ুন, UGC-র কমিটিতে নেই বাংলার কোনও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি! পক্ষপাতদুষ্টের অভিযোগ ব্রাত্যর

অন্যদিকে, গীতালদহের অঞ্চল সভাপতি মাফুজার রহমান বলেন, "সম্পূর্ণ মিথ্যে অভিযোগ, আসলে যার ঘরপ্রাপক, ওরাই টাকা পয়সা চেয়েছে, এবং আলাদা করে ব্লক অফিসে জমা করতে গেছিল। গ্রামবাসীরা বুঝতে পেরেযে, প্রতারণা করেছে, গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছে।"                                                                                                                     

গীতালদহে প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব। কোচবিহারের জেলা কমিটির সদস্য মানস ঘোষ বলেন, "তৃণমূলের পঞ্চায়েত দদস্য, সে দেখিয়ে দিচ্ছে, তৃণমূলের কী অবস্থা।" দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন, "অভিযোগ করলে প্রমাণ দিতে হবে, দলের বক্তব্য, টাকা নেওয়া বরদাস্ত করা হবে না।" 

পুলিশ সুপার জানিয়েছেন, দু-পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মঙ্গলবার থেকে ঝামেলা চলছে। সে জন্য পুলিশ মোতায়েন ছিল। পুলিশ থাকায় দু-পক্ষই এলাকা থেকে সরে যায়। হঠাৎ ওই বাড়িতে আগুন লাগে। কীভাবে আগুন লাগল কেউ দেখেনি। সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে দেওয়া হয়। কীভাবে আগুন, লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। কোনওরকম মারামারির ঘটনা হয়নি।

সেরা শিরোনাম

West Bengal: আজ বিধানসভায় আসছে পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রশাসন ও নিয়ন্ত্রণ (সংশোধন) বিল
আজ বিধানসভায় আসছে পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রশাসন ও নিয়ন্ত্রণ (সংশোধন) বিল
West Bengal News Live: আজ বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন, পেশ হবে নতুন বিল, কী থাকছে বিলে?
আজ বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন, পেশ হবে নতুন বিল, কী থাকছে বিলে?
Nandigram By Election: নন্দীগ্রাম উপ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হলে আমরা প্রার্থী দেব না: আখরুজ্জমান
নন্দীগ্রাম উপ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হলে আমরা প্রার্থী দেব না: আখরুজ্জমান
Kaushiki Amavasya: আজ কৌশিকী অমাবস্যা, বিশেষ তিথিতে তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের ভিড়, কেন এই নামকরণ?
আজ কৌশিকী অমাবস্যা, বিশেষ তিথিতে তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের ভিড়, কেন এই নামকরণ?

ভিডিও

Kolkata Food Safety Crackdown | রাজ্য সড়কের ধারে রেস্তোরাঁ। নাম পাঁচফোড়ন। কিন্তু তার রেফ্রিজারেটর খুলতেই বেরিয়ে এল একাধিক বিয়ারের ক্যান
CM Suvendu Adhikari: গোল পার্ক থেকে যাদবপুর 8B পর্যন্ত মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী
Atin Ghosh: রেস্তোরাঁ-খাদ্য বিপণিতে বেনিয়ম নিয়ে চাঞ্চল্যকর দাবি প্রাক্তন ডেপুটি মেয়রের
Akhrujjaman on Sumit Roy : ‘পুলিশ বার বার ডাকছে মানে নিশ্চয়ই কিছু...’, কেন এ কথা বললেন আখরুজ্জামান?
Jadavpur University News : যাদবপুরে হামলাকাণ্ডে গ্রেফতার ও ভোটের দাবিতে FETSU-র জমায়েতের ডাক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
iPhone 18 India Launch: ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
India vs Afghanistan: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
Sourav Ganguly: 'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
Weather Alert: ৫ জেলায় ভারী দুর্যোগের সতর্কতা, দাপট চালাবে ঝড়বৃষ্টি, বানভাসি হবে কোন কোন এলাকা ?
৫ জেলায় ভারী দুর্যোগের সতর্কতা, দাপট চালাবে ঝড়বৃষ্টি, বানভাসি হবে কোন কোন এলাকা ?
SIP Investment: ৪০ হওয়ার আগেই আপনার থাকে থাকবে কোটি টাকা! মাসে কত টাকা করে জমাতে হবে জানেন কি?
৪০ হওয়ার আগেই আপনার থাকে থাকবে কোটি টাকা! মাসে কত টাকা করে জমাতে হবে জানেন কি?
Tollywood News: ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
8th Pay Commission : ১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
Tukaram Mundhe: ২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
Embed widget