এক্সপ্লোর

Education: UGC-র কমিটিতে নেই বাংলার কোনও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি! পক্ষপাতদুষ্টের অভিযোগ ব্রাত্যর

UGC Committee: নিয়োগ দুর্নীতি নিয়ে বিতর্কের মধ্যেই নতুন বিতর্ক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC-র তৈরি করা শিক্ষার জাতীয় কমিটিতে জায়গা পেলেন না পশ্চিমবঙ্গের কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: শিক্ষার জাতীয় কমিটিতে 'ব্রাত্য' বাংলা। জাতীয় শিক্ষানীতি রূপায়নে UGC-র কমিটিতে নেই বাংলার কোনও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি। UGC-র বিরুদ্ধে পক্ষপাতদুষ্টের অভিযোগ তুলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। পাল্টা, জবাব দিয়েছে বিজেপি।


নিয়োগ দুর্নীতি নিয়ে বিতর্কের মধ্যেই নতুন বিতর্ক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC-র তৈরি করা শিক্ষার জাতীয় কমিটিতে জায়গা পেলেন না পশ্চিমবঙ্গের কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান। জাতীয় শিক্ষানীতি চালু করতে তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। চিঠি আসছে রাজ্য সরকারের কাছে। জাতীয় শিক্ষানীতির-বিধির উপর ভিত্তি করে, নিজস্ব নীতি তৈরি করতে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট নিয়েছে রাজ্য সরকার। এই প্রেক্ষাপটে, জাতীয় শিক্ষানীতি রূপায়নে UGC-র তৈরি করা কমিটিতে জায়গা হল না বাংলার কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধির।                                    

রাজ্যগুলিকে জোন ধরে ৫টি কমিটি তৈরি করেছে UGC। তার মধ্যে একটি উত্তর-পূর্ব এবং পূর্বাঞ্চল জোন। তাতেই রয়েছে পশ্চিমবঙ্গ। এই কমিটিতে নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়, পাটনা বিশ্ববিদ্যালয়, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়। এমনকী ত্রিপুয়া কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্যরা থাকলেও, জায়গায় হয়নি এরাজ্যের কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের। 

আরও পড়ুন, বাধ্যতামূলক ডিজিটাল হাজিরা, দুর্নীতি রুখতে উদ্যোগ কেন্দ্রের

এ-নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ট্যুইট করে বলেন, UGC-র উদ্যোগ এবং সিদ্ধান্ত সঠিকভাবে কার্যকর করার জন্য, কেন্দ্রীয়, রাজ্য, বেসরকারি এবং স্বশাসিত বিশ্ববিদ্যালয়ের উপচার্যদের নিয়ে UGC ৫টি জোনাল কমিটি তৈরি করেছে। উত্তর-পূর্ব এবং পূর্বাঞ্চল জোনে ৭ জন সদস্য রয়েছেন। আশ্চর্যজনকভাবে, বাংলার ৪০টি বিশ্ববিদ্যালয়ের একটিরও উপাচার্য তাতে জায়গা পাননি। সেটা এমন একটা সময়ে যখন, অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভাসিটিজ-এর সভাপতি, বাংলার প্রথমসারির একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান।                                          

UGC পক্ষপাতদুষ্ট, পদক্ষেপ সন্দেহজনক। মোদি সরকারের নতুন জাতীয় শিক্ষা নীতিতে বলা হয়েছে, স্কুল শিক্ষায় 10+2 মডেলের বদলে নতুন মডেল 5+3+3+4 চালু করা। নতুন নীতিতে গুরুত্বহীন হবে মাধ্যমিক।                                                       

এর পাশাপাশি, বিশ্ববিদ্য়ালয়ে অভিন্ন প্রবেশিকা, শিক্ষাবর্ষে মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বহুমুখী শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে বলা হয়েছে। আর, এনিয়ে একাধিক আপত্তির কথা জানিয়েছে রাজ্য সরকার।                                         

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
Netaji Subhas Chandra Bose: নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget