এক্সপ্লোর

Coochbehar : পরের বছর পঞ্চায়েত নির্বাচন, দলীয় কর্মীদের কী বার্তা কোচবিহার তৃণমূল নেতৃত্বের ?

TMC : ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস, ছাপ্পা ভোটের অভিযোগে সরব হয়েছিল বিরোধীরা

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : কোচবিহারে (Coochbehar) অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট (Panchayat Vote) করাতে হবে। পঞ্চায়েত ভোটের আগে দলের নীচুতলার নেতা ও কর্মীদের বারবার এই বার্তাই দিচ্ছেন তৃণমূল নেতারা। কিন্তু, বিরোধীদের দাবি, এসব নেহাতই কথার কথা। ২০১৮-র পঞ্চায়েত ভোটে শাসকদলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পরিসংখ্যানকে হাতিয়ার করে সুর চড়াচ্ছে তারা।

কী বলছেন তৃণমূল নেতৃত্ব ?

গত মাসে কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম রায় বার্তা দিয়েছিলেন, প্রত্যেকটা এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করে মানুষের রায়ে পঞ্চায়েত জিততে হবে। পেশি শক্তি কেউ ব্যবহার করতে পারবেন না। অসৎ উপায়ে মানুষের অধিকার লুণ্ঠন করা যাবে না।

আরও পড়ুন ; স্বাধীনতার ৭৫ বছর, অমৃত মহোৎসবে যোগ রেলেরও, সপ্তাহভর চলবে উৎসব

দিনকয়েক আগে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহও বলেছিলেন, এবার পঞ্চায়েত নির্বাচন হবে। মানুষ যাকে খুশি ভোট দিতে চান, তিনি নিজের কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। তাঁর স্বাধীনতা আমরা রক্ষা করব।

পঞ্চায়েত নির্বাচন পরের বছর। কিন্তু কোচবিহারের তৃণমূলের নেতারা এখন থেকেই সতর্ক করে দিচ্ছেন নীচুতলার নেতা-কর্মী-সমর্থকদের। অতীত থেকে শিক্ষা নিয়েই কি এই বোধোদয় ?

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস, ছাপ্পা ভোটের অভিযোগে সরব হয়েছিল বিরোধীরা। সামনে পঞ্চায়েত নির্বাচন আসতে চলেছে, তার আগে বিভিন্ন মঞ্চ থেকে তৃণমূল নেতারা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে সওয়াল করছেন।

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল। এর মধ্যে শুধুমাত্র কোচবিহার জেলাতেই, ১২৮টি গ্রাম পঞ্চায়েতের ১৯৬৬টি আসনের মধ্যে ৬৭১টিতে বিনা ভোটে জয়ী হয় শাসকদল। যা ৩৪ শতাংশের বেশি। কোচবিহারে মোট ১২টি পঞ্চায়েত সমিতি-র মোট আসন ৩৬৬। যার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১০৫টি আসনে তৃণমূল জিতেছিল। পরিসংখ্যানে যা প্রায় ২৯ শতাংশ। জেলা পরিষদের ৩৩টি আসনের মধ্যে ৩২টিতেই তৃণমূল জয়ী হয়। জয়ী এক নির্দল প্রার্থী পরে যোগ দেন তৃণমূলে।

এর ঠিক ১ বছরের মাথায়, ২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের হাত থেকে কোচবিহার আসন ছিনিয়ে নেয় বিজেপি। ২০২১-এর বিধানসভা নির্বাচনেও জেলার ৯টি আসনের মধ্যে ৭টি কেন্দ্রে জয়ী হয় পদ্ম শিবির।

গত পঞ্চায়েত ভোটে অনিয়মের প্রভাব পরবর্তী নির্বাচনগুলিতে পড়েছিল বলে তৃণমূল নেতাদের একাংশ মনে করেন। সেকথা মাথায় রেখেই কি ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনের বহু আগে অবাধ ও সন্ত্রাসমুক্ত ভোটের আহ্বান জানাচ্ছেন তৃণমূল নেতারা ? 

কোচবিহার জেলা সিপিএমের সম্পাদক অনন্ত রায় বলেন, ১৮-তে পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রার্থী দিতে পারিনি কেন সেটা তৃণমূল বলছে ? মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এটা কোনও রাজনৈতিক দলের কাজ নয়। এখন এদের বোধোদয় হচ্ছে।

কোচবিহার জেলা বিজেপির সহ সভাপতি প্রণব পাল বলেন, অবাধ ও শান্তিপূর্ণ ভোট হলে তৃণমূল জিততে পারবে না, ভোট লুঠ ছাড়া তৃণমূল জিততে পারবে না। এটা ওদের কালচার।

এনিয়ে জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, তৃণমূল গণতন্ত্রের বিশ্বাস করে বলেই একথা বলছে, বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই তো ত্রিপুরায় ৯৫ শতাংশ আসনে ছাপ্পা হয়। যত বেশি গণতন্ত্র সুদৃঢ় হবে, তত বেশি মানুষ আমাদের পক্ষে থাকবে, সেটাকে সামনে রেখেই ২৪-এ লড়াই হবে।

বছর ঘুরলে পঞ্চায়েত নির্বাচন। দলের ভাবমূর্তি নিয়ে এখন থেকেই সতর্ক কোচবিহার জেলা তৃণমূল। শেষ অবধি গ্রাম বাংলার ভোট কতটা স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে হবে, উত্তর দেবে সময়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
West Bengal Live News Update: চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, খারিজ আগাম জামিনের আবেদন
চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, খারিজ আগাম জামিনের আবেদন
Weather Update Today: কাটছে না নিম্নচাপের প্রভাব, আজও প্রবল বৃষ্টিপাতের জেরে চূড়ান্ত হয়রানি? কী বলছে IMD?
কাটছে না নিম্নচাপের প্রভাব, আজও প্রবল বৃষ্টিপাতের জেরে চূড়ান্ত হয়রানি? কী বলছে IMD?
Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget