এক্সপ্লোর

Amrit Mahotsav: স্বাধীনতার ৭৫ বছর, অমৃত মহোৎসবে যোগ রেলেরও, সপ্তাহভর চলবে উৎসব

Indian Railways: রেল সূত্রে খবর, আগামী ২৩ জুলাই পর্যন্ত চলবে এই বিশেষ উত্‍সব। অমৃত মহোত্‍সব উপলক্ষে দেশের ৭৫টি স্টেশনকে বেছে নেওয়া হয়েছে।  সেই সঙ্গে বেছে নেওয়া হয়েছে ২৭টি ট্রেন। 

অরিত্রিক ভট্টাচার্য ও প্রবীর চক্রবর্তী: স্বাধীনতার অমৃত মহোত্‍সব (Azadi Ka Amrit Mahotsav) উদযাপনে বিশেষ পরিকল্পনা নিয়েছে রেলের। সোমবার কলকাতায় পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলের সদর দফতরে উত্‍সবের সূচনা হয়েছে। আগামী ২৩ জুলাই পর্যন্ত চলবে রেলের উত্‍সব (Indian Railways)।

স্বাধীনতার ৭৫ বছরে বিশেষ উৎসব রেলের

এ বছর ৭৫তম স্বাধীনতা দিবসের উদযাপন। তার জন্য দেশ জুড়ে অমৃত মহোত্‍সবের ঘোষণা আগেই করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বার সেই উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে রেল। সোমবার তার সূচনা হল পূর্ব রেলের সদর দফতর ফেয়ারলি প্লেস ও দক্ষিণ পূর্ব রেলের সদর দফতর গার্ডেনরিচে। 

রেল সূত্রে খবর, আগামী ২৩ জুলাই পর্যন্ত চলবে এই বিশেষ উত্‍সব। অমৃত মহোত্‍সব উপলক্ষে দেশের ৭৫টি স্টেশনকে বেছে নেওয়া হয়েছে।  সেই সঙ্গে বেছে নেওয়া হয়েছে ২৭টি ট্রেন। স্টেশন সাজানো হবে আলো দিয়ে। হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।  কোথাও কোথাও লাইট অ্যান্ড সাউন্ড শো হবে। সাজানো হবে ২৭টি ট্রেনকেও।  

আরও পড়ুন: Mamata Banerjee Security: গৌরী লঙ্কেশ হত্যাকে পাথেয় করেই এগোচ্ছে পুলিশ, মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশের তদন্ত ‘গেট প্যাটার্ন’ পদ্ধতিতে

পূর্ব রেল সূত্রে খবর, দেশের ৭৫টি স্টেশনের মধ্যে রয়েছে পূর্ব রেলের পাঁচটি স্টেশন, বর্ধমান, জিরাট, নৈহাটি,সুভাষগ্রাম এবং ভাগলপুর। কলকাতা মেট্রোর নেতাজি ভবন স্টেশনও রয়েছে এই ৭৫টি স্টেশনের মধ্যে। বেছে নেওয়া দেশের ২৭টি ট্রেনের মধ্যে রয়েছে পূর্ব রেলের ৩টি ট্রেন, হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস, শিয়ালদা-অমৃতসর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস, হাওড়া-সিউড়ি হুল এক্সপ্রেস। 

গার্ডেনরিচে দক্ষিণ পূর্ব রেলের সদর দফতরে  উত্‍সবের সূচনা করেন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অর্চনা জোশী। সেখানে উদ্বোধন করা হয় খাদির স্টলের, যে স্টল থেকে খাদির তৈরি জাতীয় পতাকা কেনেন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার। 

৭৫টি স্টেশন, ২৭টি ট্রেন সাজানো হচ্ছে

সোমবার সূচনা করা হয় বাইক র‍্যালিরও, যে বাইক র‍্যালি যাবে বিহারের চম্পারণ পর্যন্ত। দক্ষিণ পূর্ব রেলের তরফে পতাকা উড়িয়ে বুধবার হাওড়া-মুম্বই মেলের যাত্রার সূচনা করানো হবে এক স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সদস্যকে দিয়ে। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Transgender Job: শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
Abhishek Banerjee : '৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
'৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
Cyclone Akvan Landfall : ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...
ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget