এক্সপ্লোর

Coromandel Train Accident: চারিদিকে মৃতদেহের সারি, ট্রেন দুর্ঘটনায় রূঢ় বাস্তবের সাক্ষী ওড়িশার বাহানাগা স্কুল

Train Accident: ১৩০, ১৩১, ১৩২ মৃতদেহে লাগানো হচ্ছে নম্বর। রূঢ় বাস্তবের সাক্ষী ওড়িশার বাহানাগা স্কুল। সেই ছবি ধরা পড়েছে এবিপি আনন্দর ক্যামেরায়।

পার্থ প্রতিম ঘোষ, ওড়িশা: চারিদিকে মৃতদেহের সারি। অনেকের পরিচয় জানা গিয়েছে। অনেকে এখনও অজ্ঞাত। ১৩০, ১৩১, ১৩২ মৃতদেহে লাগানো হচ্ছে নম্বর। রূঢ় বাস্তবের সাক্ষী ওড়িশার বাহানাগা স্কুল। সেই ছবি ধরা পড়েছে এবিপি আনন্দর ক্যামেরায়।                    

রূঢ় বাস্তবের সাক্ষী: মালগাড়ির ওপর করমণ্ডলের ইঞ্জিন। এক ট্রেনের মাথায় অন্য ট্রেনের ইঞ্জিন। মৃত্যুনগরী বালেশ্বর। বীভৎস, ভয়াবহ... বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার ভয়ঙ্কর রূপ বোঝাতে যে কোনও বিশেষণই যেন কম পড়বে। চতুর্দিকে স্বজন হারানোর যন্ত্রণা। আহতদের চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। লাফিয়ে বাড়ছে আহতের সংখ্যাও। কারোর পরিচয় জানা গিয়েছে। কারোর নয়। এখনও নিখোঁজ বহু। মৃতদেহগুলির ঠাঁই হয়েছে ওড়িশার বাহানাগা স্কুলে। সেখানেও প্রিয়জনের খোঁজ পেতে ভিড় করেছেন পরিবারের সদস্যরা।                    

বড় একটা হল ঘর। এখানেই অন্য দিন কচিকাঁচাদের কোলাহলে মুখরিত হয়। সেখানেই আজ অন্য ছবি। সাদা কাপড়ে মোড়া একের পর এক দেহ। তার উপরও রক্তের ছাপ স্পষ্ট। কেউ যাচ্ছিলেন চিকিৎসা করাতে। কেউ বা যাচ্ছিলেন প্রিয়জনের কাছে। হঠাৎ একটা ঝাঁকুনি... ব্যাস তারপরই সব শেষ। বদলে জীবনের চেনা ছবিটা। ওড়িশার বাহানাগা স্কুল সকাল থেকেই ভিড় মৃতদের প্রিয়জনদের। চোখে মুখে আতঙ্ক তাঁদের। কারোর ছেলে ছিল ওই ট্রেনে। কারোর আবার স্বামী। কীভাবে খোঁজ পাবেন? প্রশাসনের তরফে মৃতদেহে লাগানো হচ্ছে নম্বর। সংশ্লিষ্টদের কাছে গিয়ে খোঁজ নিচ্ছেন পরিজনরা। আশঙ্কা সত্যি করে কাপড় সরাতেই দেখা যাচ্ছে প্রিয়জনের সেই মুখ। কারোর পরিচয় এখনও যায়নি জানা। রূঢ় বাস্তবের সাক্ষী ওড়িশার বাহানাগা স্কুল।                        

ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে ইতিমধ্যেই। কীভাবে দুর্ঘটনার কবলে পড়ল তিনটি ট্রেন, তা নিয়ে বাড়ছে রহস্য। এখনও দুর্ঘটনাগ্রস্ত কামরা থেকে বের করা হচ্ছে দেহ। মৃত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালাচ্ছে সেনা, এনডিআরএফ। গ্যাসকাটার দিয়ে ট্রেনের বগি কেটে চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন: Skin Care Tips: জিমে গিয়ে শরীরচর্চার পাশাপাশি খেয়াল রাখুন ত্বকেরও, কোন কোন বিষয় নজরে রাখবেন?

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget