এক্সপ্লোর

Cattle Smuggling Case: জামিনের আবেদন খারিজ, আরও ৭ দিন সিবিআই হেফাজতে সায়গল

Cattle Smuggling: শুক্রবার আদালতে সায়গলের জামিনের আর্জি জানিয়ে তাঁর আইনজীবী যুক্তি দেন, দুর্নীতি প্রতিরোধ আইনের ১৭A ধারায় সায়গলকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু, তা নিয়ম অনুযায়ী সঠিক নয়।

কলকাতা: গরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী, সায়গল হোসেনের জামিনের আবেদন খারিজ করল আসানসোলের সিবিআই আদালত! তাঁকে আরও ৭ দিনের সিবিআই হেফাজতে পাঠালেন বিচারক। 

শুক্রবার আদালতে সায়গলের জামিনের আর্জি জানিয়ে তাঁর আইনজীবী যুক্তি দেন, দুর্নীতি প্রতিরোধ আইনের ১৭A ধারায় সায়গলকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু, তা নিয়ম অনুযায়ী সঠিক নয়। সায়গল হোসেন রাজ্য সরকারের কর্মী। তাঁকে গ্রেফতার করতে গেলে রাজ্য সরকারের অনুমতি নেওয়া প্রয়োজন। যা করা হয়নি।সায়গলের গ্রেফতারির পদ্ধতি নিয়ে আগেই অভিযোগ ওঠায়, CBI-এর তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্যকে শোকজ করেন বিচারক রাজেশ চক্রবর্তী। 

এদিন তার জবাব মেলার পর, এবিষয়ে আগামীদিনে সতর্ক থাকার কথা মনে করিয়ে দেন বিচারক। সায়গলের আইনজীবী আরও বলেন, সায়গলকে যদি হেফাজতে নিয়ে সিবিআই জোর করে কিছু বলিয়ে নিতে চায়, তাহলে নীরব থাকার অধিকার খর্ব হবে।

জামিনের আবেদন খারিজ

ধৃতের আইনজীবীর এই যুক্তি খারিজ না করলেও বিচারক বলেন, সিবিআই-এরও মৌলিক অধিকার রয়েছে, তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার। তাই সায়গল হোসেনকেও তদন্তে সহযোগিতা করতে হবে। মুর্শিদাবাদের ডোমকলের পাশাপাশি, বীরভূমের বোলপুর ও নিউটাউনে সায়গলের একাধিক বাড়ি ও ফ্ল্যাট রয়েছে বলে CBI সূত্রে দাবি। এদিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারী অফিসার আদালতকে জানান। নামে-বেনামে সায়গলের আয় বহির্ভূত বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গেছে। জমি-জায়গারও নানা নথি পাওয়া গেছে। ফ্ল্যাট ও বাড়ির খোঁজ মিলেছে। বহুমূল্য গয়না পাওয়া গেছে। সে বিষয়ে জানতে তাঁকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন। 

এরপরই সিবিআইকে সেই সমস্ত তথ্য সিজার লিস্টে তুলে, জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। দু’পক্ষের সওয়াল জবাব শোনার পরে, আসানসোলের সিবিআই কোর্টের বিচারক ২৪ জুন অবধি হেফাজতের নির্দেশ দিয়েছে। 

সিবিআই সূত্রে জানা গিয়েছে, পুলিশ এবং প্রশাসনের হেভিওয়েট কর্তা-ব্যক্তিদের সঙ্গে এনামুলের যোগাযোগ করিয়ে দেওয়ার কাজটি সায়গলই করতেন বলে বিভিন্ন সূত্রে জানতে পেরেছেন গোয়েন্দারা। তার পরিবর্তে তিনি কী কী সুবিধা নিয়েছিলেন, প্রভাবশালীদের মধ্যে কে কে জড়িত ছিলেন, সেই সম্পর্কে বিশদ তথ্য জানতে চায় সিবিআই। 

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget