এক্সপ্লোর

Siliguri News: শিলিগুড়ি বালিকাণ্ডে মৃত্যুর ঘটনার জের, আর্থিক সাহায্যের নির্দেশ আদালতের

Siliguri Sand Death Case: শিলিগুড়িতে অবৈধভাবে বালি উত্তোলনের সময় মৃত্যু ২ নাবালক সহ ৩ জনের। ১ মাসের মধ্যে অর্থ প্রদানের নির্দেশ।

শিলিগুড়ি: শিলিগুড়িতে বালিকাণ্ডে মৃত্যুর ঘটনায় আর্থিক সাহায্যের নির্দেশ আদালতের।উল্লেখ্য, শিলিগুড়িতে (Siliguri) অবৈধভাবে বালি উত্তোলনের সময় ২ নাবালক সহ ৩ জনের মৃত্যু হয়েছিল। মৃতদের ২০ লক্ষ টাকা ও আহতকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিল এবার জাতীয় পরিবেশ আদালত (Court)। ১ মাসের মধ্যে অর্থ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। আইনভঙ্গকারীদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব পদক্ষেপ করার জন্য রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে কোর্টের তরফে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ মার্চ শিলিগুড়ির বালাসন নদী থেকে ট্রাকে বালি তোলার সময় মৃত্যু হয় ৩ জনের। বেআইনি ভাবে বালি তুলে পাচারের অভিযোগ দৈনিক ৩৫০ টাকার বিনিময়ে আহত ও নিহতদের কাজে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে জাতীয় পরিবেশ আদালত, সেই মামলাতেই এই নির্দেশ।  

সম্প্রতি, এবিপি-র খবরের জেরে, বালির অবৈধ কারবার রুখতে সোনারপুরে অভিযান চালিয়েছিল প্রশাসন। কিন্তু বালি চোরাচালানে জড়িত মাথা-রা এখনও অধরা। কবে তাঁদের গ্রেফতার করবে পুলিশ? তা নিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। বছরের পর বছর এই ভাবে যে কত সাদা বালি চুরি হয়েছে, তার কোনও হিসেব নেই। তাও কলকাতার একেবারে অদূরে। মাত্র ৮-১০ কিলোমিটার দূরে, সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের খেয়াদায়। অবৈধ খাদান থেকে ট্রাক ট্রাক বালি চুরির এই কারবার, তুলে ধরেছিল এবিপি। খবরের জেরে ঘটনাস্থলে অভিযান চালিয়েছিল প্রশাসন। ছিলেন সোনারপুরের বিডিও, BLLRO-সহ জেলা প্রশাসনের একাধিক কর্তাব্যক্তি। 

বালি চোরাচালানে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল লরি অ্যাসোসিয়েশনের একজন সদস্যকেও। যিনি আমাদের ক্যামেরার সামনেই অবৈধ বালি কারবারের কথা স্বীকার করেন। পুলিশ সূত্রে দাবি করা হয়, চারটে লরি , কয়েকটি মাটি কাটার যন্ত্র এবং পাম্প বাজেয়াপ্ত করা হয়েছিল। কিন্তু, বালি কারবারের সঙ্গে জড়িত মাথারা ধরা পড়বে কবে? যারা ক্যামেরার সামনে বুক ফুলিয়ে বলতে পারেন যে, অবৈধভাবেই বালি পাচার হচ্ছে বছরের পর বছর। 

আরও পড়ুন, ধৃতকে জেরা করতেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে ! বিপদ এড়াল বীরভূম

সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ি বলেছিলেন, 'আমরা ডেপুটেশন দিয়েছি কোনও কাজ হয়নি। আপনারা দেখিয়েছেন একটু হইচই হয়েছে। আপাতত লোকের চোখে ধুলো দেওয়ার জন্য এটা হচ্ছে। একজন ধরা পড়েছে বলুন তো, যারা চোর। বালি চোর মাটি চোর? কাউকে কি আদৌ গ্রেফতার করেছে? প্রশাসন তো ঘুমোচ্ছে ।' 

সেরা শিরোনাম

Chiranjeet Chakraborty: 'শেষ ১০ বছর তৃণমূল শুধু গুছিয়েছে, আগ্রহ কমে গিয়েছিল আমার', দুর্নীতি নিয়ে বিস্ফোরক চিরঞ্জিৎ
'শেষ ১০ বছর তৃণমূল শুধু গুছিয়েছে, আগ্রহ কমে গিয়েছিল আমার', দুর্নীতি নিয়ে বিস্ফোরক চিরঞ্জিৎ
West Bengal News Live : মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
Kali Puja: সূর্যের মুখ দেখেন না মা কালী; ৫০০ বছরের ঐতিহ্য, রাতেই হয় প্রতিমা তৈরি; রাতেই পুজো, বিসর্জনও হয় সূর্য ওঠার আগেই
সূর্যের মুখ দেখেন না মা কালী; ৫০০ বছরের ঐতিহ্য, রাতেই হয় প্রতিমা তৈরি; রাতেই পুজো, বিসর্জনও হয় সূর্য ওঠার আগেই

ভিডিও

Kali Puja 2026: Barasat-র রাইজিং স্টারের এবারের থিম 'পুণ্যতীর্থ হিংলাজ' | Alok Ananda | ABP Ananda
CM Suvendu Adhikari: “বিগত পশ্চিমবঙ্গ সরকার CAA-তে অংশগ্রহণ করেনি
TMC-CPM News: দিল্লিতে একমঞ্চে, রাজ্যেও কি পুরভোটে বাম-তৃণমূল জোট?
Suvendu Adhikari: CAA-তে আড়াই লক্ষ আবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি হবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর
Madan Mitra:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget