এক্সপ্লোর

Birbhum News: ধৃতকে জেরা করতেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে ! বিপদ এড়াল বীরভূম

Birbhum Fire Arms Rescue: আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর আগ্নেয়াস্ত্র তৈরীর যন্ত্রপাতি ও সরঞ্জাম উদ্ধার করল পুলিশ।

ভাস্কর মুখোপাধ্যায়, নান্টু পাল, বীরভূম: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার বীরভূমে (Birbhum)। পাঁচটি দেশি ওয়ান সার্টার উদ্ধারের পর ধৃতকে জেরা করতেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য। তার বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র (Firearms) তৈরির যন্ত্রপাতি এবং সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ (Police)।

ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় এল বীরভূমের নাম !

শনিবার বীরভূমের মাড়গ্রাম থানার পুলিশ ধৃতকে সঙ্গে নিয়ে অভিযান চালায় মুর্শিদাবাদের ভরতপুর থানার শুনিয়া গ্রামে। সেখান ধৃত মুর্শেদ সেখের বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র তৈরির যন্ত্রপাতি উদ্ধার করে। গত ৩০ মার্চ রাতে গোপন সূত্রে খবর পেয়ে,  নাকাচেকিং করে পাঁচটি আগ্নেয়াস্ত্র-সহ মুর্শেদ সেখ নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল বীরভূমের মাড়গ্রাম থানার পুলিশ। ধৃতকে জেরা করার জন্য আবেদন জানিয়ে সাত দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছিল।

পঞ্চায়েত ভোটের আগে আগ্নেয়াস্ত্র উদ্ধার বেড়েই চলেছে

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে ক্রমশ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা বেড়েই চলেছে বীরভূমে। মাত্র গত কয়েকদিন আগেই ওই জেলার  মল্লারপুরের জবুনি গ্রামে বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা, আগ্নেয়াস্ত্র ও গুলির সন্ধান মিলেছিল। ঘটনায় একজনকে গ্রেফতার করেছিল মাড়গ্রাম থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, পুলিশিঅভিযানেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে। ধৃত রমজান শেখের বাড়ি থেকে উদ্ধার হয় ১৮০ কেজি বোমা তৈরির মশলা, ৩টি দেশি পাইপগান ও ১২ রাউন্ড গুলি। পুলিশ জানায়, নিজের বাড়িতে বোমা তৈরির মশলা ও আগ্নেয়াস্ত্র মজুত করেছিল ধৃত। উদ্ধার হওয়া মশলা থেকে হাজারের বেশি দেশি বোমা তৈরি হত বলে দাবি পুলিশের। 

আরও পড়ুন, প্রাসাদোপম বাড়ি, কলকাতায় ফ্ল্যাট, গেস্টহাউস, রেস্তরাঁ, কয়লা মাফিয়া রাজু ঝায়ের বিপুল সম্পত্তির হদিশ 

তবে শুধুই বোমা উদ্ধারের ঘটনায় থেমে নেই

বোমা উদ্ধারের  ঘটনায় ইতিমধ্যেই অসংখ্যবার নাম উঠেছে বীরভূমের।বোমা উদ্ধারের ঘটনায় হনহনিয়ে বোম স্কোয়াডের ভারী বুটের দৃশ্য সামনে এসেছে সংবাদমাধ্য়মে। সরব হতে দেখা গিয়েছে বিরোধী দলনেতাদেরও। এমন কি অতীতে রাজনৈতিক নেতার বাড়িতেও বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। কিন্তু এবার বিষয়টা, আর শুধুই বোমা উদ্ধারের ঘটনায় থেমে নেই। খোদ শাসকদলের নেতার  গোয়াল ঘরেই এবার বোমা বিস্ফোরণ।  এবার সবথেকে বড় কথা হচ্ছে, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় হরিদেবপুরকাণ্ডে ফিরহাদ হাকিম বলেছিলেন, 'অস্ত্র আসছে বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ থেকে।' অপরদিকে, 'বারুদের স্তূপে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ', পাল্টা তোপ দেগেছিলেন তৎকালীন রাজ্যপাল। এমন বলেছিলেন কি বাম নেতা সুজন চক্রবর্তীও। 

সেরা শিরোনাম

West Bengal News Live: দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের
চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের
West Bengal News Live: মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও

ভিডিও

Snehasis Chakraborty | স্থানীয় বাসিন্দা কিংবা কৃষক নন, তাও কীভাবে ১ কোটি টাকা ঋণ নিলেন প্রাক্তন পরিবহনমন্ত্রী?
Kunal Ghosh |
Anubrata Mondal :
Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে
Anubrata Mondal: কেষ্টর সামনেই ভয়ঙ্কর তাণ্ডব! সিউড়িতে অনুব্রতর সামনেই পার্টি অফিস ভাঙচুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget