এক্সপ্লোর

West Bengal Corora Update : রাজ্যে কেউ আইসোলেশনে, কেউ ICU-তে, 'মিনি আউটব্রেক' করোনার, তৈরি থাকতে বললেন চিকিৎসক

কোভিড পজিটিভ সমস্ত নমুনার জিনোম সিকোয়েন্সিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। এখন থেকে সব নমুনা পাঠানো হবে পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে।

 


ঝিলম করঞ্জাই, কলকাতা : আবার ছড়াচ্ছে করোনা । দেশজুড়ে ঊর্ধ্বমুখী সংক্রমণের হার চিন্তা বাড়াচ্ছে । এরই মধ্যে কলকাতায় আরও ২১ জন করোনা আক্রান্তের হদিশ মিলল।  সিএমআরআই হাসপাতালে ভর্তি রয়েছেন ৫জন। হাসপাতাল সূত্রে খবর, গত তিন দিনে সেখানে পরীক্ষায় ১০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। যদিও তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়নি।         

রাজ্যে কার কেমন পরিস্থিতি ?                   

জ্বর, সর্দি, কাশির উপসর্গ নিয়ে পিয়ারলেস হাসপাতালে ভর্তি রয়েছেন আশি ঊর্ধ্ব এক বৃদ্ধ। কলকাতার মণিপাল হাসপাতালে করোনা পজিটিভ ৩ জনের মধ্যে একজনকে রাখা হয়েছে ক্রিটিকাল কেয়ার ইউনিটে। এই পরিস্থিতিতে কোভিড পজিটিভ সমস্ত নমুনার জিনোম সিকোয়েন্সিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। এখন থেকে সব নমুনা পাঠানো হবে পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে। পরীক্ষা করে দেখা হবে কোন প্রজাতির করোনা ভাইরাসের উপস্থিতি আছে।

কী বলছেন চিকিৎসক?     

ফুসফুস বিশেষজ্ঞ চিকিৎসক রাজা ধর জানাচ্ছেন, তিনি গত তিন দিনে যত টেস্ট করেছেন , তার এক তৃতীয়াংশ পজিটিভ রিপোর্ট পেয়েছেন। একে মিনি আউটব্রেক বলা যেতেই পারে। চিকিৎসকের মতে, হাসপাতালের পরিকাঠামো প্রস্তুত রাখতে হবে। চিকিৎসকের মতে, যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদের বাড়তি সতর্ক থাকতে হবে। বর্তমানে যে প্রজাতি মূলত সংক্রমণ ঘটাচ্ছে, তা থেকে সংক্রমণের প্রবণতা বেশি।         

দেশের করোনা পরিস্থিতি          

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, সোমবার পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ১০। কেরলে আক্রান্ত ৪৩০, মহারাষ্ট্রে আক্রান্ত ২১০ ও দিল্লিতে আক্রান্ত ১০৪ জন। এই রাজ্যগুলিতে পরিস্থিতি উদ্বেগজনক মনে করছেন চিকিৎসকরা।  
মিজোরামে সাত মাস পরে নতুন করে দু'জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। 

করোনার নতুন উপপ্রজাতি NB.1.8.1র দাপট         

২০২০ থেকে ২০২২। গোটা বিশ্বে কাঁপুনি ধরিয়েছিল করোনা। কেউ স্বজন হারিয়েছিলেন। কেউ হারিয়েছিলেন উপার্জন।  ঘরবন্দি অবস্থায়, আতঙ্ক, যন্ত্রণায় ভরা এক দুর্বিসহ সময় কাটাতে হয়েছিল গোটা বিশ্বের মানুষকে। তিন বছর পর ফের চোখ রাঙাচ্ছে করোনার নতুন উপপ্রজাতি NB.1.8.1 ।  গত কয়েকদিন ধরে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকংয়ের মতো জায়গায় লাফিয়ে লাফিয়ে বেড়েছে সংক্রমিতের সংখ্য়া।  উদ্বেগ ক্রমশই বাড়ছে এদেশে।  

 

সেরা শিরোনাম

Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget