এক্সপ্লোর

Anubrata Mondal Update: আদালতে জামিনের আবেদন করলেন অনুব্রত মণ্ডল

Cow Smuggling Case: জামিনের আবেদন জানালেন তাঁর আইনজীবী। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন অনুব্রতর। বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে জামিনের আবেদন দাখিল।

আসানসোল: আদালতে জামিনের আবেদন করলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এদিন আসানসোলের বিশেষ সিবিআই আদালতে জামিনের আবেদন জানালেন তাঁর আইনজীবী। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন অনুব্রতর। বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে জামিনের আবেদন দাখিল করা হয়। আদালতে পেশের আগে এদিন মেডিক্যাল টেস্টের জন্য নিজাম প্যালেস থেকে আলিপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি দাবি করেন, ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট নিয়ে যাই দাবি করুক, তাঁর কোনও বেনামি সম্পত্তি নেই। পাশাপাশি, তদন্তে সিবিআইকে সম্পূর্ণ সহযোগিতা করছেন বলেও দাবি করেন অনুব্রত। 

অনুব্রত মণ্ডলের যাত্রাপথে কড়া নিরাপত্তা: আসানসোলের সিবিআই আদালতে নিয়ে যাওয়ার সময় অনুব্রত মণ্ডলের যাত্রাপথে ছিল কড়া নিরাপত্তা। নিজাম প্যালেস থেকে অনুব্রতকে নিয়ে রওনা দেয় সিবিআইয়ের ৮টি গাড়ির কনভয়। নিরাপত্তার দায়িত্বে ছিলেন প্রায় ৫০ জন সিআরপিএফ জওয়ান। আসানসোলের সিবিআই আদালতেও নিরাপত্তার কড়াকড়ি। দায়িত্বে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ও ডিসি পদমর্যাদার একাধিক অফিসার।কোর্ট চত্বরে লোহার ব্যারিকেড তৈরি করা হয়েছে। সিবিআই আদালতে সাধারণের প্রবেশ নিষেধ। 

নজরে টাকার উৎস: ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল ও তাঁর আত্মীয়দের ১৬ কোটি ৯৭ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট ফ্রিজ করেছে CBI। অনুব্রত মণ্ডলের থেকে জানার চেষ্টা করা হচ্ছে, ১৭ কোটির এই FD’র টাকার উৎস কী? গরু পাচারের টাকা দিয়েই কি ফিক্সড ডিপোজিট করা হয়েছে? অনুব্রত মণ্ডল ও তাঁর আত্মীয়দের আর কোথায় স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে? এদিকে, অনুব্রত মণ্ডল ও তাঁর আত্মীয়দের প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট ফ্রিজ করার পর, এবার সিবিআইয়ের নজরে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

সূত্রের দাবি, অনুব্রত-ঘনিষ্ঠ ১০-১২ জনের নাম উল্লেখ করে কয়েকটি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কে চিঠি দেওয়া হয়েছে। ওই ব্যক্তিদের নামে কোন অ্যাকাউন্টে কত টাকা আছে? কোনও FD বা বিনিয়োগ করা হয়েছে কি না, তা জানতে চাওয়া হয়েছে। সিবিআইয়ের অনুমান, বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টেও গরুপাচারের কোটি কোটি টাকা থাকতে পারে। এদিকে, শুধু বীরভূম নয় CBI সূত্রে দাবি, বীরভূমে বসেই মুর্শিদাবাদের কিছু জায়গায় গরুপাচার কন্ট্রোল করা হত। অনুব্রতর হয়ে পাচারের কাজ দেখতেন দেহরক্ষী সায়গল হোসেন। অন্যদিকে, ব্যবসায়ী এনামুল হকের হয়ে পাচার সামলাত ইলামবাজারের গরুর হাটের দালাল শেখ আব্দুল লতিফ। সিবিআই সূত্রে দাবি, গরুপাচারের সঙ্গে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের সম্পত্তি কেনার যোগ রয়েছে। দু’-দু’বার হাতবদল করে, সায়গল হোসেনের আত্মীয়ের নামে সম্পত্তি কেনা হয়।  এই বেচাকেনায় মূল ভূমিকা ছিল ইলামবাজারের গরুর হাটের দালাল আব্দুল লতিফের।  

আরও পড়ুন: Partha Chatterjee Case : প্রচুর টাকা নিয়ে 'সরকারি গাড়িতে' ঝাড়খণ্ডে পার্থ-ঘনিষ্ঠ, অভিযান IT দফতরের: PTI

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CM Suvendu Adhikari: “পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
“পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget