এক্সপ্লোর

Dev: "এনামূলকে চিনি না, আর্থিক লেনদেন হয়নি,'' জানালেন অভিনেতা-সাংসদ দেব

Dev: CBI সূত্রে দাবি, এর আগে গরু পাচারকাণ্ডে একাধিক সাক্ষীর বয়ানে উঠে আসে, দেবের সঙ্গে আর্থিক লেনদেন হয়েছিল মূল অভিযুক্ত এনামুল হকের। এমনকি এনামুলের থেকে একাধিকবার মুল্যবান উপহারও নিয়েছিলেন তিনি।

প্রকাশ সিনহা, কলকাতা: গরুপাচারকাণ্ডে তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবকে (Dev) ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ CBI-এর। মূল অভিযুক্ত এনামূল হক সম্পর্কে তাঁকে একাধিক প্রশ্ন করা হয় বলে সূত্রের খবর। এনামুলের থেকে কি একাধিকবার মূল্যবান উপহার নিয়েছিলেন? সূত্রের খবর দেবকে এই প্রশ্ন করে CBI। পাল্টা ঘাটালের তৃণমূল সাংসদ দাবি করেন, তিনি এনামূলকে চেনেন না। ৫ ঘণ্টার পর জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের দেব জানান, “তেমন কিছুই হয়নি। আমাকে স্টেটমেন্ট দিতে বলা হয়েছিল। আমি দিলাম। এনামুলকে চিনি না। তদন্তে সাহায্য করব।‘’

মঙ্গলবার সকাল ১১টায় নিজাম প্যালেসের CBI অফিসে তলব করা হয়েছিল দেবকে। নির্ধারিত সময়ের দশ মিনিট আগেই এদিন চলে আসেন অভিনেতা। CBI সূত্রে দাবি, এর আগে গরু পাচারকাণ্ডে একাধিক সাক্ষীর বয়ানে উঠে আসে, দেবের সঙ্গে আর্থিক লেনদেন হয়েছিল মূল অভিযুক্ত এনামূল হকের। এমনকি এনামূলের থেকে একাধিকবার মূল্যবান উপহারও নিয়েছিলেন তিনি। CBI সূত্রে খবর, এদিন দু’দফায় দেবকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। তাঁকে প্রশ্ন করা হয়, তিনি এনামূল হককে চিনতেন কিনা, তাঁর সঙ্গে কোনওদিন বৈঠক করেছেন কিনা বা এনামূলের থেকে মূল্যবান উপহার নিয়েছেন কিনা।  এদিন দেব বলেন, “আমি এনামূল হককে চিনি না। কোনও টাকা পয়সার লেনদেন হয়নি। কোনও মুল্যবান গিফট নিই নি। আমাকে আবার ডাকা হয়নি। স্টেটমেন্ট রেকর্ড করতে ডেকেছিল, আমি করিয়েছি।‘’

দেবের ঘনিষ্ঠ মহল সূত্রে বক্তব্য, দেব তাঁদের বলেছেন তাঁকে জিজ্ঞাসাবাদ করে CBI সন্তুষ্ট। জিজ্ঞাসাবাদের পাশাপাশি এদিন গল্প-আড্ডা-সিনেমা নিয়ে আলোচনাও হয়েছে। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, “বম্বেতে দাউদের টাকা লাগে, বাংলার ফিল্ম ইন্ড্রাস্ট্রিতেও গরু, কলয়ার টাকা ঢোকে এটা বোঝা যাচ্ছে। সিবিআই ডাকা মানেই তিনি দোষী নন। তাদের গিয়ে নিজেদের নির্দোষ সাব্যস্ত করা এবার যা যা জানেন সেটা বলা যাতে অপরাধ বন্ধ হয়।‘’ পাল্টা বরানগরের তৃণমূলর বিধায়ক তাপস রায় বলেন, “অনেক ভাল ছেলে তো বিজেপিতে যোগদান করেছিল। তাদের কী হল? সুকান্ত মজুমদার আগে তাদের সামলাব। সিবিআই অনেকদিন ধরেই আমাদের লোকদের ডাকছে। সবাই সহযোগিতা করছেন।‘’ সূত্রের খবর, বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে গরুপাচারের টাকা ঢুকছে কিনা, সেটাও খতিয়ে দেখছে CBI।

আরও পড়ুন: Businessman Murder: কাকা-ভাইপো পরিচয়ে ঘর ভাড়া, মুক্তিপণেও দিয়েও খুন ব্যবসায়ী

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget