এক্সপ্লোর

MD Selim : ‘পঞ্চায়েতে তৃণমূলকে জুতো মেরে তাড়াতে হবে’ আক্রমণ সেলিমের

CPIM : 'ঝান্ডার ডান্ডা মোটা করতে হবে, কাস্তেতে শান দিতে হবে’ : সেলিম

বীরভূম : ‘পঞ্চায়েতে তৃণমূলকে জুতো মেরে তাড়াতে হবে। তৃণমূলের যে সব নেতারা ডুবে ডুবে জল খায়, তাদেরকে এবার ডুবিয়ে দিতে হবে, যাতে আর ভাসতে না পারে।ঝান্ডার ডান্ডা মোটা করতে হবে, কাস্তেতে শান দিতে হবে’, বীরভূমের মাড়গ্রামের সমাবেশ থেকে হুমকি মহম্মদ সেলিমের। মঙ্গলবার বীরভূমের মাড়গ্রামে বামেদের চোর ধরো, জেল ভরো কর্মসূচি ছিল। মহম্মদ সেলিমের নেতৃত্বে মিছিল হয়। মিছিলে যোগ দেয় সিপিএমের জেলা নেতৃত্ব। মিছিল শেষে পথসভার আয়োজন করা হয়। সেখান থেকেই কার্যত তৃণমূলকে আক্রমণ শানান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

'ঝান্ডার ডান্ডা মোটা করতে হবে, কাস্তেতে শান দিতে হবে’ : সেলিম

মিছিলের শেষে পথসভা থেকে মহম্মদ সেলিমের আক্রমণ, 'তৃণমূলকে জুতো মেরে তাড়াতে হবে। তৃণমূলের অনেক নেতাকে দেখেছেন, তাঁরা সব ডুবে ডুবে জল খেত না ?  এবার তাঁদের ডুবিয়ে দিতে হবে যাতে না ভেসে উঠতে পারে। কেউ যদি ভেবে থাকে কাস্তের শান ভোঁতা হয়েছে, একটু লুঠ চালাব, তাহলে আমার ভাইদের বলব কাস্তে ভাল করে শান দিয়ে রাখতে হবে। তাতে ধান, মান ও ইমান বাঁচবে।' রাজ্য সম্পাদকের সুরেই তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন সুজন চক্রবর্তী।

ভোট হলেই তৃণমূল হারবে : সুজন

সম্ভবত আগামী এপ্রিলে রাজ্য পুলিশ দিয়ে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন করার কথা রাজ্য নির্বাচন কমিশন ও প্রশাসন সূত্রে খবর মেলার পরই বামেদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, 'তৃণমূল কি চায় ভোট হোক ? ভোট হলেই তো তৃণমূল হারবে। রাজ্য পুলিশ দিয়ে ভোট করা মানে তো আসলে ভোট লুঠ। জবরদস্তি। ২০১৮-র নির্বাচনের কথা সবার মনে আছে। প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবে না। জমা দিতে পারলে ভোট করতে পারবে না। ভোট করতে পারলে গুণতে পারবে না। গুণে জিতে সার্টিফিকেট পেলে তা কেড়ে নেবে। রাজ্য পুলিশ দিয়ে ভোট করানোর কথা বলছে কারণ যাতে তা গণতন্ত্রের সম্মত মনোভাবের প্রতিফলন না হয়। মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য ওঁরা মুখিয়ে আছে।'

বিজেপি নেতা রাহুল সিনহার আক্রমণ, 'একের পর এক দুর্নীতি সামনে আসছে তাই দ্রুত পঞ্চায়েত ভোট সেরে ফেলতে চাইছে রাজ্য সরকার।'

আরও পড়ুন- ‘বেআইনিভাবে নিযুক্ত সকলের চাকরি যাবে নভেম্বরে,কলকাতায় জড়ো হয়ে টাকা ফেরত চাইবে’ : শুভেন্দু

সেরা শিরোনাম

Jalpaiguri: বেকারিতে ঢুকে ম্যানেজারকে খুনের ঘটনায় জলপাইগুড়িতে গ্রেফতার ১
বেকারিতে ঢুকে ম্যানেজারকে খুনের ঘটনায় জলপাইগুড়িতে গ্রেফতার ১
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Nadia: কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে হেরোইন ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১
কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে হেরোইন ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১
Kalyan Banerjee : তৃণমূল বা কংগ্রেস নয়, জ্ঞানেশকে সরাতে পারবে এরাই ! কল্যাণের তাৎপর্যপূর্ণ দাবি
তৃণমূল বা কংগ্রেস নয়, জ্ঞানেশকে সরাতে পারবে এরাই ! কল্যাণের তাৎপর্যপূর্ণ দাবি

ভিডিও

Gyanesh Kumar: 'বিক্রি হয়ে গিয়েছে আমাদের লোক, জ্ঞানেশ কুমারকে সরাতে পারে একমাত্র...', কল্যাণের বড় দাবি
Mamata Banerjee: 'CJP-কে সমর্থন জানাতে আমাদের ২ সাংসদ CJP-তে নাম লিখিয়েছিলেন', মন্তব্য মমতার দলের প্রতিনিধির
BJP West Bengal: রাজ্য বিজেপিতে বড়সড় রদবদল, সরিয়ে দেওয়া হল শর্বরী মুখোপাধ্যায়কে, এলেন কারা?
Airplane Crash: কঙ্গোতে বিরাট বিমান দুর্ঘটনা, প্লেনে ভয়ঙ্কর আগুন, তিন কর্মকর্তা সহ নিহত ১৩
Gyanesh Kumar: জ্ঞানেশ আসুক বিচারের আওতায়, সুপ্রিম কোর্টে দায়ের মামলা, সাধারণ অভিযুক্তদের মতো বিচারের আওতায় আনার আবেদন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Nadia: কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে হেরোইন ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১
কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে হেরোইন ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১
Asian Games 2026: ৪৪ বছরের অপেক্ষার অবসান, এশিয়ান গেমসে ম্য়ারাথনে রুপো জয় সাওয়ান বারওয়ালের
৪৪ বছরের অপেক্ষার অবসান, এশিয়ান গেমসে ম্য়ারাথনে রুপো জয় সাওয়ান বারওয়ালের
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Shubman Gill: ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ শুরুর আগে উদ্বেগ, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নেট ছাড়লেন শুভমন
ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ শুরুর আগে উদ্বেগ, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নেট ছাড়লেন শুভমন
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
Embed widget