এক্সপ্লোর

Md Salim: 'দুর্নীতি আর দুষ্কৃতীতন্ত্র থেকে মুক্তি চাইছে মানুষ' প্রতিক্রিয়া সেলিমের

Sagardighi By Poll 2023:সাগরদিঘি উপনির্বাচনে ২২ হাজার ৯৮০ ভোটে জয়ী কংগ্রেসের বায়রন বিশ্বাস। তৃণমূলকে হারিয়ে সাগরদিঘি উপনির্বাচনে জয়ী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী।

কলকাতা: সাগরদিঘিতে (Sagardighi By Poll 2023) বাজিমাত বায়রনের। প্রায় ২৩ হাজার ভোটে তৃণমূলকে হারালেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। ২ বছর পর ফের বিধানসভায় হাত বিধায়ক।

ফল প্রসঙ্গে সেলিমের প্রতিক্রিয়া: এদিনের নির্বাচনের ফল প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) বলেন, "দুর্নীতি আর দুষ্কৃতী তন্ত্র থেকে মুক্তি চাইছে সাধারণ মানুষ। সেই ইচ্ছার প্রতিফলন ঘটেছে নির্বাচনের ফলাফলে। আগেই এই মুক্তি চেয়েছিল মানুষ কিন্তু মাঝখানে বিজেপি এসে, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় খাল কেটে কুমির আনার মতো নিয়ে এসেছিলেন বামপন্থীদের সঙ্গে লড়ার জন্য। আজ যে বিরোধী রাজনীতি হচ্ছে, বিজেপি মুক্ত ভারত গড়তে হবে, তারই অংশ হিসেবে, মানুষের মধ্যে যে বিভাজনের রাজনীতি খেলেছে তাতে বিলম্ব হল। রাজ্যের জাতপাত, ধর্ম-বর্ণ, ভাষা, এলাকা নাম করে যারা ভাগ করছে, দেশটা তারাই লুট করছে। লুটেরাদের বিরুদ্ধে লড়াই। সেই লড়াইয়ে বিজেপি এবং তৃণমূল বিরোধী শক্তিকে একত্রিত করব। মানুষ সেই ভাবনাকে মর্যাদা দিয়েছে।''                                                 

নির্বাচনের ফল: সাগরদিঘি উপনির্বাচনে ২২ হাজার ৯৮০ ভোটে জয়ী কংগ্রেসের বায়রন বিশ্বাস। তৃণমূলকে হারিয়ে সাগরদিঘি উপনির্বাচনে জয়ী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। ২০২১-র ভোটের পরে বিধানসভায় যাচ্ছে কংগ্রেসের প্রতিনিধি। ২২ হাজারের বেশি ভোটে কংগ্রেসের কাছে সাগরদিঘিতে হার তৃণমূল প্রার্থীর। সাগরদিঘিতে কংগ্রেস প্রার্থী পেলেন ৪৭.৩৫ শতাংশ ভোট। সাগরদিঘিতে তৃণমূল প্রার্থী পেলেন ৩৪.৯৪ শতাংশ ভোট। সাগরদিঘিতে বিজেপি প্রার্থী পেলেন ১৩.৯৪ শতাংশ ভোট।                                                      

নির্বাচনে ফল প্রসঙ্গে কী বললেন মুখ্যমন্ত্রী? 

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, 'সাগরদিঘিতে যে অনৈতিক জোট হয়েছে তার আমরা কঠিন সমালোচনা করি। সিপিএম-কংগ্রেসের সঙ্গে বিজেপির ভোটও যোগ হয়েছে। অধীর চৌধুরীকে ধন্যবাদ যে তিনি সত্য কথা স্বীকার করে বলেছেন যে বিজেপিও কংগ্রেসকে সাহায্য করেছে। এরকম অনৈতিক জোট হলে কংগ্রেস-সিপিএম কী করে বিজেপির বিরুদ্ধে লড়বে? এই পরাজয় থেকে এটাই আমাদের শিক্ষা।' প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্য়ায়ের।          

আরও পড়ুন: Madhyamik 2023: পরীক্ষাকেন্দ্রেই পৌঁছল না গ্রাফ পেপার! মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় বড় বিভ্রাট

সেরা শিরোনাম

Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget