এক্সপ্লোর

Panchayat Elections 2023: স্বচ্ছ ভাবমূর্তিকে প্রাধান্য, ১৫ এপ্রিলের মধ্যে প্রার্থী বাছাই, পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করল CPM

CPM: এলাকা ভিত্তিক, প্রয়োজন ভিত্তিক বৃহত্তর জোটের ভাবনা। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে সিদ্ধান্ত।

কলকাতা: সাগরদিঘি উপনির্বাচনের ফলাফলে মনের বল ফিরে এসেছে। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর জয় উৎসাহ জুগিয়েছে। সেই আবহেই পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল সিপিএম। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তিকে প্রাধান্য দেওয়া থেকে বৃহত্তর জোটের ভাবনা, আলোচনা হল সব কিছু নিয়ে। 

সিপিএম-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হল

পঞ্চায়েত নির্বাচনের আগে সিপিএম-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক হল বুধবার। সেখানেই এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে খবর। জানা গিয়েছে, আগামী ১৫ এপ্রিলের মধ্যে প্রার্থী বাছাইয়ের কাজ চূড়ান্ত করতে বলা হয়েছে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে নির্দেশ দিয়েছেন দলীয় নেতৃত্ব।

এর পাশাপাশি, এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ গড়ে তোলার কথা বলা হয়েছে। বলা হয়েছে, এলাকাবাসীর সঙ্গে কথা বলেই স্বচ্ছ  ভাবমূর্তির প্রার্থী চূড়ান্ত করতে হবে। কোন কোন আসনে সাংগঠনিক দুর্বলতা রয়েছে, চিহ্নিত করতে হবে সেগুলিকে। এলাকা ভিত্তিক তো বটেই, প্রয়োজনে বৃহত্তর জোটের ভাবনাও রয়েছে সিপিএম নেতৃত্বের ভাবনায়।

আরও পড়ুন: Partha Chatterjee: ইশারোঁ ইশারোঁ মেঁ...বুকে হৃদয় এঁকে দেখালেন পার্থ, মুচকি হেসে জবাব দিলেন অর্পিতাও!

পঞ্চায়েত নির্বাচনের আগে ইতিমধ্যেই জায়গায় জায়গায় সভা শুরু করে দিয়েছে তৃণমূল। দু'দিন আগেই দলের ট্যুইটার হ্যান্ডলে সে কথা জানানো হয়েছিল। তাতে এগরায় দলের কর্মীদের উদ্দেশে সভা থেকে ভাষণ দিতে দেখা যায় সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে। বনহুগলিতে আলাদা সভা করেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও। সেখান থেকে তৃণমূল এবং বিজেপি-র বিরুদ্ধে সাধারণ মানুষকে একজোট হতে আহ্বান জানান তাঁরা। 

দুর্নীতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে জনমত তৈরির প্রচেষ্টা চালাচ্ছে সিপিএম

ওই একই দিনে, মালদা জেলা কমিটির সাধারণ সভায় উপস্থিত ছিলেন সেলিম। জেলা নেতৃত্বেও উপস্থিত ছিলেন সেখানে। ওই সভায় পঞ্চায়েত নির্বাচনের পাশাপাশি দলের কাজকর্ম নিয়েও বিশদ আলোচনা হয়। একই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও তৎপরতা শুরু হয়েছে। দুর্নীতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে জনমত তৈরির প্রচেষ্টা চালাচ্ছে সিপিএম। বিজেপি-র বিভাজনের রাজনীতির বিরুদ্ধেও চলছে প্রচার।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল এবং বিজেপি-কে হারিয়ে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। জোটশর্ত মেনে তাঁকে সমর্থন করেছিলেন বামেরাও। তাতে রাজ্যে শূন্য হয়ে যাওয়া কংগ্রেস ফের বিধানসভায় প্রবেশের অনুমতি পেয়েছে। বায়রনের এই জয়ই আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে বাম এবং কংগ্রেসকে। পঞ্চােত নির্বাচনের আগে তাই নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছে দুই দলই।

সেরা শিরোনাম

Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
TMC Symbol : জোড়াফুল প্রতীক পাবে কোন তৃণমূল? পুরভোটের আগে হবে সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
জোড়াফুল প্রতীক পাবে কোন তৃণমূল? পুরভোটের আগে হবে সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
Cooch Behar: উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget