এক্সপ্লোর

KMC Election Result 2021: সিপিএমও লুঠপাট করত, কিন্তু বিরোধীদের জায়গা দিত, ফিরহাদকে আক্রমণ আইনজীবীর

KMC Election Result 2021: স্বপন বলেন, “১৯৯০ সালে ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডে দায়িত্বে ছিলাম। দেখলাম থানার ওসি গাড়িতে চেপে যাচ্ছেন। পিছনে বোমা ছুড়তে ছুড়তে এগোচ্ছেন তৃণমূলের লোকেরা।”

কলকাতা: পুরভোটে (KMC Election 2021) ব্যাপক হিংসার অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা। কিন্তু যুগ যুগ ধরে এমনই চলে আসছে বলে মন্তব্য আইনীবী স্বপন দাস। সিপিএম (CPM) এবং তৃণমূলকে (TMC) এক আসনে বসালেন তিনি। তাঁর কথায়, ভোটের বাজারে একসময় সিপিএমও লুঠপাট করত। ফারাক শুধু এই টুকু যে সিপিএম কিছু আসন ছেড়ে দিত বিরোধীদের। তৃণমূল তা-ও ছাড়ছে না।

এবিপি আনন্দ আয়োজিত ‘যুক্তি-তক্কো’ অনুষ্ঠানে কলকাতা পুরসভার ভাবী মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) সামনেই পুরভোটের অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন স্বপন। তিনি বলেন, “১৯৮৫ সাল থেকে পুরভোট দেখছি। নির্বাচন পরিচালনাও করেছি আমি। কিন্তু এমন পুরভোট আগে দেখিনি।”

স্বপন বলেন, “১৯৯০ সালে ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডে দায়িত্বে ছিলাম। দেখলাম থানার ওসি গাড়িতে চেপে যাচ্ছেন। পিছনে বোমা ছুড়তে ছুড়তে এগোচ্ছেন তৃণমূলের লোকেরা। দেখে মনে হল, ওসি যেন বলছেন, ‘যা করার করে নাও। আমি আছি’।”

আরও পড়ুন: Babul Supriyo Updates: পাঁচ উইকেট পড়ল বলে, 'নিজগুণে'ই ভাঙন বিজেপি-তে, কটাক্ষ বাবুলের

স্বপনের দাবি, ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডে কখনওই জেতা সম্ভব ছিল না সিপিএম-এর। তা সত্ত্বেও বাচ্চু দত্ত ওরফে প্রত্যূষ দত্ত সেখানে জিতেছিলেন। যাদবপুর, বেহালা, গার্ডেন রিচ, মেটিয়াবুরুজ, তিলজলায় বিরোধীদের দেখাই পাওয়া যেত না।

একই সঙ্গে সিপিএম এবং তৃণমূলের মধ্যে তখন থেকেই বোঝাপড়া ছিল বলেও অভিযোগ করেন স্বপন। তাঁর দাবি, ওই সময়ও শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা নির্বাচন জিততেন। আসলে সিপিএম-ই ওঁদের জিততে দিতেন। লুঠপাট, ছাপ্পাভোট, বোমাবাজি যেমন করত সিপিএম, তেমন বিরোধীদের জেতার সুযোগও করে দিত। কারণ গণতন্ত্রে বিরোধী থাকা দরকার। এ বারেই বরং সাংঘাতিক ভাবে তার উল্টোটা হতে দেখলেন তিনি।

ফিরহাদের উদ্দেশে স্বপন বলেন, “আচ্ছা, আপনারা কি জিততেন না! শুধু ব্যবধানটা হয়ত এতটা হতো না। কিন্তু একটাই কথা বলব, ক্ষমতা দখল করে একেবারে মগডালে উঠে বসেছেন। সেখান থেকে পড়লে কিন্তু হাত-পা কিছুই আস্ত থাকবেন না। নিজেরাই যদি সর্বশক্তিমান হবেন, তাহলে কার সঙ্গে লড়বেন? গণতন্ত্রে বিরোধী থাকা দরকার, এ কথা মনে রাখুন।”

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget