এক্সপ্লোর

Babul Supriyo Updates: পাঁচ উইকেট পড়ল বলে, 'নিজগুণে'ই ভাঙন বিজেপি-তে, কটাক্ষ বাবুলের

Babul Supriyo Updates: সাদিব্যি ধারাভাষ্য দিয়ে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বিজেপি-র অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে উঠেছে, এ বার তা নিয়ে গেরুয়া শিবিরের দিকে কটাক্ষ ছুড়ে দিলেন বাবুল।

কলকাতা: পদ্মের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে জোড়াফুলে ভিড়েছেন আগেই। কিন্তু সাবেক দলের টানাপড়েন নিয়ে দিব্যি ধারাভাষ্য দিয়ে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। রাজ্য এবং জেলা কমিটিতে দলবদল নিয়ে যে ভাবে বিজেপি-র অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে উঠেছে, এ বার তা নিয়ে গেরুয়া শিবিরের দিকে কটাক্ষ ছুড়ে দিলেন বাবুল। কার্যত ঘোষণা করে দিলেন, “আরও পাঁচটা উইকেট গেল মনে হচ্ছে।”

শনিবার বিজেপি-র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন দলের পাঁচ বিধায়ক। তা নিয়ে তোলপাড় চলছে রাজ্য গেরুয়া শিবিরে। সেই নিয়েই নেটমাধ্যমে বাবুল লেখেন, ‘নিজ গুণে পরের পর উইকেট পড়ছে বিজেপি-র। আজ আরও পাঁচটা গেল মনে হচ্ছে। শিববাবু শুনলাম সব শুনে কৈলাসে গিয়েছেন। আসল বাঙালি কাঁকড়াদের খুঁজিয়ে পাইবার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান-মুরলীধর লেন।’

রাজ্য বিজেপি-র অন্দরে এই 'গৃহযুদ্ধ'-এর জন্য বাবুল আসলে শিবপ্রকাশ, কৈলাস বিজয়বর্গীয়কেই(Kailash Vijayvargiya) নিশানা করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ বিধানসভা নির্বাচনে পরাজয়ের জন্য আগেও আঙুল উঠেছে তাঁদের বিরুদ্ধে। বাংলায় তাঁদের হাতে নির্বাচনী দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্তে প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বকেও। সরাসরি কারও নাম না নিলেও, তিনি বাকিদের মতো 'সুযোগসন্ধানী' নন বলে এর আগে মন্তব্য করেছিলেন বাবুল। এ বার বিজেপি-র অন্তর্দ্বন্দ্বের জন্য তিনি শিবপ্রকাশ এবং কৈলাসকের নিশানা করেছেন বলে মনে করা হচ্ছে। এর আগেও, বিজেপি নেতৃত্বকে 'কাঁকড়া' বলে কটাক্ষ করেছিলেন বাবুল।

আরও পড়ুন: BJP: সায়ন্তনের পর আরও ‘বিদ্রোহ’, বিজেপি-র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন একাধিক বিধায়ক

কলকাতা পুরসভা নির্বাচনের পর বিজেপি-র রাজ্য কমিটিতে ব্যাপক রদবদল ঘটে। তাতে রাজ্য কমিটি থেকে বাদ পড়েন সায়ন্তন বসু। প্রকাশ্যে এ নিয়ে ক্ষোভ না জানালেও, দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যান তিনি। শনিবার ফের তার পুনরাবৃত্তি ঘটেছে। শনিবার এক সঙ্গে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন বিজেপি-র পাঁচ বিধায়ক, গাইঘাটার সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তরের অশোক কীর্তনীয়া, হরিণঘাটার অসীম সরকার, কল্যাণীর অম্বিকা রায় এবং রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী।

দল ছাড়ার কোনও কারণ যদিও ব্যক্ত করেননি কেউ, তবে রাজ্য কমিটিতে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব না থাকাতেই তাঁরা অসন্তুষ্ট বলে বিজেপি-র অন্দরে জল্পনা। সেই নিয়ে দলের তরফে মানভঞ্জনের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু যে ভাবে একের পর এক নেতা-বিধায়ক বিদ্রোহ করতে শুরু করেছেন, তাতে বাংলায় দলের সংগঠনের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠছে দলের অন্দরেই।

সেরা শিরোনাম

Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
Howrah News: “পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে গ্রেফতার করতে হবে”,মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই বাগনানে BJP কর্মী খুনে বড় পদক্ষেপ
“পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে গ্রেফতার করতে হবে”,মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই বাগনানে BJP কর্মী খুনে বড় পদক্ষেপ
West Bengal News Today Live Updates: সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনছে রাজ্য, কাল বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ
সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনছে রাজ্য, কাল বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ
Rahim Nabi Brother Arrested: বিজেপি নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবির ভাই
বিজেপি নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবির ভাই

ভিডিও

Bankura News: রাস্তা দখল করে ক্লাব, এবার তা ভাঙতে প্রশাসনকে নির্দেশ বাঁকুড়ার বিধায়কের
BJP News: সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনছে রাজ্য। কাল বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ
TMC Councillor: দমদমে ওয়ার্ড অফিসে রাশি রাশি ভোটার ও আধার কার্ড উদ্ধার। ABP Ananda LIVE
Tamanna News: মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেই কালীগঞ্জকাণ্ডে অ্যাকশন, FIR- এ নাম থাকা সবাই গ্রেফতার
Humayun Kabir: বিজেপিকে বেলাগাম হুঁশিয়ারি, হুমায়ুন কবীরের বিরুদ্ধে FIR। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
Anant Ambani : তিরুমালা মন্দিরে মুণ্ডন অনন্ত অম্বানির, উৎসর্গ করলেন চুল, ঈশ্বরের চোখে 'সবাই সমান', গেল বার্তা
তিরুমালা মন্দিরে মুণ্ডন অনন্ত অম্বানির, উৎসর্গ করলেন চুল, ঈশ্বরের চোখে 'সবাই সমান', গেল বার্তা
Astro : বিয়ের পিঁড়ি থেকেই ভেঙে যাবে বিয়ে ! শুধুই হাহাকার, তবে উন্নতি..., কেমন কাটবে এই ২ রাশির
বিয়ের পিঁড়ি থেকেই ভেঙে যাবে বিয়ে ! শুধুই হাহাকার, তবে উন্নতি..., কেমন কাটবে এই ২ রাশির
Purba Bardhaman News: হোটেলে হামলা, তোলাবাজি, বাড়িতে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার রায়নার তৃণমূল নেতা
হোটেলে হামলা, তোলাবাজি, বাড়িতে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার রায়নার তৃণমূল নেতা
Railway New Rules: মহিলা কামরায় উঠলেই ২৫০০ টাকা জরিমানা, কড়া শাস্তি পুরুষদের ! টিকিট না কাটলে দ্বিগুণ ফাইন
মহিলা কামরায় উঠলেই ২৫০০ টাকা জরিমানা, কড়া শাস্তি পুরুষদের ! টিকিট না কাটলে দ্বিগুণ ফাইন
Bomb Recover: জাল ফেলেছিলেন মাছ ধরতে, উঠে এল সকেট বোমা! আতঙ্কে পালালেন সবাই..
জাল ফেলেছিলেন মাছ ধরতে, উঠে এল সকেট বোমা! আতঙ্কে পালালেন সবাই..
Karnataka News: প্রাক্তনকে মেরে আত্মহননের ছক, গাড়ি-বোমায় ছিন্নভিন্ন যুবক, লাফিয়ে পড়ে বাঁচলেন তরুণী
প্রাক্তনকে মেরে আত্মহননের ছক, গাড়ি-বোমায় ছিন্নভিন্ন যুবক, লাফিয়ে পড়ে বাঁচলেন তরুণী
Embed widget