এক্সপ্লোর

Crime News : 'ছিনতাইয়ে বাধা', চলন্ত ট্রেন থেকে 'ঠেলে ফেলে দেওয়া হল' তরুণীকে !

Crime News : নৈহাটি লোকালে বাড়ি ফিরছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রী। অভিযোগ, রাতে উল্টোডাঙা স্টেশনের কাছে ফাঁকা কামরায় উঠে পড়ে এক দুষ্কৃতী। 

হিন্দোল দে, কলকাতা : ছিনতাইয়ে বাধা দেওয়ায় তরুণী যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল । আশঙ্কাজনক অবস্থায় ব্যারাকপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি বেলেঘাটার বাসিন্দা ওই তরুণী।

গত ২৯ ডিসেম্বরের ঘটনা। রাত তখন ৮ টা প্রায়।  নৈহাটি লোকালে বাড়ি ফিরছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রী। অভিযোগ, রাতে উল্টোডাঙা স্টেশনের কাছে ফাঁকা কামরায় উঠে পড়ে এক দুষ্কৃতী।  ধারাল অস্ত্র দেখিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে সে।

আরও পড়ুন :

'ঘরে তো ফিরলাম, ভাত জোগাড় হবে তো?' চিন্তায় ঘুম উড়েছে উত্তর দিনাজপুরের পরিযায়ী শ্রমিকদের



ওই তরুণীর পরিবারের দাবি, বাধা দেওয়ায় ওই ছাত্রীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। চোয়াল ও দাঁত ভেঙে যায় ওই ছাত্রীর। শিয়ালদা জিআরপি-তে অভিযোগ দায়ের হয়েছে। দুষ্কৃতী অধরা। 

পুলিশ সূত্রে খবর, ওই তরুণী এখনও কথা বলতে পারছেন না। বেশ অসুস্থ তিনি। একটু ভাল হয়ে উঠলে তিনি পুলিশকে সম্পূর্ণ ঘটনার কথা জানাতে পারলে ও দুষ্কৃতী সম্পর্কে বলতে পারলে , তাকে চিহ্নিত করা সুবিধে হবে। ওইদিন শিয়ালদা থেকে নৈহাটি ফিরছিলেন ওই যাত্রী। পুলিশ স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। কিন্তু খুব স্পষ্ট না হওয়ায় এখনও তাকে চিহ্নিত করা বা ধরা যায়নি। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে । শিয়ালদা জিআরপি তদন্তপ্রক্রিয়া শুরু করেছে। সুস্থ হলে তার মুখে বর্ণনা শুনে  দিয়ে স্কেচ করানো হবে অভিযুক্ত যুবকের।

এখনও ঘটনার আকষ্মিকতা কাটিয়ে উঠতে পারছে না পরিবার। পরিবারের তরফে জানানো হয়েছে, আহত তরুণী এখনও কথা বলতে অপারগ। তবে তিনি জানিয়েছেন ট্রেনের মধ্যেই ছিল দুষ্কৃতীরা। তিনি ট্রেনে উঠতেই টাকা দাবি করা হয়। দিতে না পারাতেই ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় তাঁকে। 

আরও পড়ুন :

পর্যটনে করোনা-থাবা, ৫০ শতাংশ পর্যটক নিয়ে পর্যটন কেন্দ্রগুলি খোলার আর্জি

সেরা শিরোনাম

West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget