এক্সপ্লোর

North Dinajpur Migrant Labor : 'ঘরে তো ফিরলাম, ভাত জোগাড় হবে তো?' চিন্তায় ঘুম উড়েছে উত্তর দিনাজপুরের পরিযায়ী শ্রমিকদের

North Dinajpur Migrant Labor returning home : লকডাউন কাজ হারিয়েছিলেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক! তারপর রাজ্যে রাজ্যে দেখা গিয়েছিল পরিযায়ী শ্রমিকদের হাজার হাজার কিলোমিটার সাইকেলে কিংবা হেঁটে ঘরে ফেরার ভয়ঙ্কর ছবি!

সুদীপ চক্রবর্তী,  উত্তর দিনাজপুর : প্রথম  লকডাউন (lockdown) দেখেছিল দেশ জুড়ে এক ভয়াবহ ছবি। আসমুদ্র হিমাচলে যখন লকডাউন জারি ছিল, তখন পায়ে পায়ে রাজপথ ধরে হেঁটে চলেছিলেন হাজার হাজার মানুষ। কর্মহারা। গৃহহারা। ঘরে ফেরার দায়ে। পেটের দায়ে। পথেই বহু মানুষের গিয়েছিল প্রাণ ! লকডাউন কাজ হারিয়েছিলেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক! তারপর রাজ্যে রাজ্যে দেখা গিয়েছিল পরিযায়ী শ্রমিকদের হাজার হাজার কিলোমিটার সাইকেলে কিংবা হেঁটে ঘরে ফেরার ভয়ঙ্কর ছবি! কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরতে গিয়ে অনেকেই ঢলে পড়েছিলে মৃত্যুর কোলে। কারও প্রাণ গেছিল ট্রেনের চাকায়। কেউ আবার হাইওয়ে ধরে আসার সময় গাড়ির ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে গেছিলেন!

সেই স্মৃতি এখনও টাটকা। সেই স্মৃতি যেন আবারও না ফিরে আসে। আতঙ্কে  এরইমধ্যে ফের একবার দেশজুড়ে করোনা (Coronavirus) ভয়ঙ্কর হয়ে উঠতেই, আগেভাগেই ঘরে ফিরতে শুরু করেছেন উত্তর দিনাজপুরের (North Dinajpur) বাহিন গ্রামের পরিযায়ী শ্রমিকরা।  দিল্লি, মুম্বই, জয়পুর, পাঞ্জাব, হায়দরাবাদ, চেন্নাই সহ বিভিন্ন জায়গায় কাজে গিয়েছিলেন তাঁরা। কিন্তু, আতঙ্ক-উদ্বেগের জেরে ঘরে তো ফিরলেন, এবার পেট চালাবেন কী করে? সেই দুশ্চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছে দিন আনা দিন খাওয়া মানুষগুলোকে!

আরও পড়ুন : দেশে করোনা ও ওমিক্রন সংক্রমণ বাড়ল ১০ শতাংশের বেশি 

নৌশাদ আলি, নাজিমুদ্দিন মহম্মদের মুখে এখন চিন্তার কালো মেঘ। এই পরিস্থিতিতে তাঁদের কাজ দেওয়ার আশ্বাস দিয়েছে তৃণমূল পরিচালিত স্থানীয় গ্রাম পঞ্চায়েত। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।  

পঞ্চায়েত সদস্য সইদুর রহমানের আশ্বাস, 'হাজার মানুষ বাইরে গেছে। বাড়ি ফিরছে। তাদের কাজের ব্যবস্থা করা হবে পঞ্চায়েতের তরফে।' কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। গেরুয়া শিবিরের নেতা বিশ্বজিৎ লাহিড়ি জানান, ' রাজ্যে এই সরকার থাকলে ভোগান্তি থাকবে। কর্মসংস্থান নেই তাই ভিন রাজ্যে যেতে হয়। ' 

পঞ্চায়েতের তরফে আশ্বাস মিলেছে। কিন্তু, কাজ মিলবে তো? পেটের ভাত জোগাড় হবে তো? এই চিন্তাই এখন ঘুম কেড়েছে ঘরেফেরা পরিযায়ী শ্রমিকদের। 

সেরা শিরোনাম

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget