এক্সপ্লোর

Bankura: ডাম্পারের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর, ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

Bankura Update: অন্যান্য দিনের মতোই আজ সকালে নিজের সাইকেল নিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে দুর্লভপুরে মাছ আনতে যাচ্ছিলেন। ঘটকগ্রামের কাছাকাছি দুর্লভপুরগামী একটি ডাম্পার পিছন থেকে ধাক্কা মারে বলে অভিযোগ।

প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: শেষরাতে ডাম্পারের (dumper) ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু ঘিরে বাঁকুড়ার (Bankura) গঙ্গাজলঘাটির ধবনী এলাকায় তুলকালাম। সকালে ৬০ নম্বর জাতীয় সড়ক (National Highway) অবরোধ করে ঘণ্টাদুয়েক বিক্ষোভ দেখান মৃতের আত্মীয় ও গ্রামবাসীরা। 

ডাম্পারের ধাক্কায় মৃত্যু, রাস্তা অবরোধ করে বিক্ষোভ

ডাম্পারের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হল বাঁকুড়ায়। সেই ঘটনা ঘিরে ভোর থেকে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার ধবনী এলাকায়। মৃত সাইকেল আরোহীর নাম শ্যামাপদ মাজি। ঘটনার পরই উত্তেজিত এলাকাবাসী ক্ষতিপূরণের দাবিতে আজ ভোর থেকেই ধবনী মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। অবরোধের জেরে ব্যস্ততম ৬০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে অমরকানন গ্রামীন হাসপাতালে পাঠায়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গঙ্গাজলঘাটি থানার ধবনী গ্রামের বাসিন্দা পেশায় ছোট মাছ ব্যবসায়ী শ্যামাপদ মাজি। অন্যান্য দিনের মতোই আজ সকালে নিজের সাইকেল নিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে দুর্লভপুরে মাছ আনতে যাচ্ছিলেন। ঘটকগ্রামের কাছাকাছি মেজিয়া থেকে দুর্লভপুরগামী একটি ডাম্পার তাঁকে পিছন থেকে ধাক্কা মারে বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে, মৃত্যু হয় বছর পঞ্চাশের ওই ব্যবসায়ীর। ডাম্পারের চালক পলাতক। গঙ্গাজলঘাটি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। দুর্ঘটনার খবর শ্যামাপদ মাজির গ্রামে পৌঁছতেই ঘাতক ডাম্পারটিকে আটক করা ও মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে ধবনী মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসী। দীর্ঘক্ষণ অবরোধ চলায় ৬০ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। গঙ্গাজলঘাটি থানার পুলিশ অবরোধস্থলে পৌঁছলেও অবরোধকারীদের সরাতে বেশ বেগ পেতে হয়।

আরও পড়ুন: Malda BJP: মালদার ইংরেজবাজারে বিজেপি জেলা সভাপতির হোটেলে দুষ্কৃতী তাণ্ডব

অন্যদিকে, কলকাতাতেও আজ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। রবিবার (Sunday) ভোরে ইএম বাইপাসের (EM Bypass) মেট্রোপলিটনের কাছে দুর্ঘটনা ঘটে। ভোর সাড়ে ৫টা নাগাদ নিউটাউন (Newtown) থেকে সায়েন্স সিটির (Science City) দিকে যাওয়ার সময়, বেপরোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানদিকের ডিভাইডারে ধাক্কা মারে। গাড়ির গতি এতটাই ছিল যে, কংক্রিটের ডিভাইডারের একাংশ ভেঙে পাশের জলাশয়ে পড়ে যায়। পুলিশ সূত্রে খবর, গাড়িতে চালক ও এক মহিলা-সহ ৩ জন ছিলেন। চালক সামান্য আহত হন। আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন কি না, খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ।

সেরা শিরোনাম

News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget