এক্সপ্লোর

Malda BJP: মালদার ইংরেজবাজারে বিজেপি জেলা সভাপতির হোটেলে দুষ্কৃতী তাণ্ডব

BJP Malda: অভিযোগ, শুক্রবার পুলিশ পরিচয় দিয়ে একজনের খোঁজ করার নামে হোটেলে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা।

মালদা: মালদার ইংরেজবাজারে বিজেপি জেলা সভাপতির হোটেলে দুষ্কৃতী তাণ্ডব। পুলিশ পরিচয়ে হোটেলে ঢুকে কর্মীদের মারধর, মোবাইল ফোন ছিনতাই ও রেজিস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ । উঠল বহিরাগতদের বিরুদ্ধে। ইংরেজবাজারের (English Bazar) রবীন্দ্র অ্যাভিনিউয়ে হোটেল রয়েছে বিজেপির মালদা দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি ঘোষের। অভিযোগ, শুক্রবার পুলিশ পরিচয় দিয়ে একজনের খোঁজ করার নামে হোটেলে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। সিসি ক্যামেরার ফুটেজ (CCTV Footage) জমা দিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছে হোটেল কর্তৃপক্ষ। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এটাই তার প্রমাণ, দাবি হোটেল মালিকের। ও বিজেপি (BJP) জেলা সভাপতির। পুলিশের ঘাড়ে দায় চাপিয়েছে তৃণমূল (TMC) নেতৃত্ব। 

সিঁড়ি দিয়ে একে একে ওপরে উঠে আসছেন ৪ যুবক। সবার পরণেই সাধারণ পোশাক। একজন তো জামা না পরে, নিয়েছেন কাঁধে। তাঁরা এসে এক ব্যক্তির খোঁজ করে, খতিয়ে দেখেন রেজিস্টার। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে আঙুল উঁচিয়ে শাসানি চলছে। পুলিশ পরিচয় দিয়ে হোটেলে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। হোটেলের কর্মচারীদের মারধরের পাশাপাশি, ছিঁড়ে দেওয়া হল রেজিস্টার। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা (Malda) শহরের রবীন্দ্র অ্যাভিনিউ এলাকায়।

ওই এলাকায় হোটেল রয়েছে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি ঘোষের। ওইদিন রাতে হোটেলে ছিলেন তাঁর ছেলে। তাঁৎ অভিযোগ, হোটেলে ঢুকে পুলিশ পরিচয় দিয়ে এক ব্যক্তির খোঁজ করেন কয়েকজন যুবক। হোটেল কর্তৃপক্ষের দাবি, যাঁর খোঁজ করা হচ্ছিল, তিনি সকালেই হোটেল থেকে চলে যান। সেই কথা শুনে হোটেলকর্মীদের মারধর করে রেজিস্টার ছিঁড়ে দেওয়া হয়। এবং বিভিন্ন ঘরে ঢুকে তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন হোটেলের অন্য় বোর্ডাররা। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

দক্ষিণ মালদার (South Malda) বিজেপি (BJP) জেলা সভাপতি পার্থসারথি ঘোষ বলেন, 'আইন শৃঙ্খলার অবনতির কারনে এই ঘটনা। আমরা চাই এর সঠিক তদন্ত পুলিশ করুক।' সিসিটিভি ফুটেজ দিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছে হোটেল কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সবাই দুষ্কৃতী। সিসিটিভ ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে।  

আরও পড়ুন: 'বামফ্রন্ট নন্দীগ্রামে গুলি চালিয়ে কৃষক মেরেছে, বগটুইয়ে মমতা পুড়িয়ে মেরেছে', চাঁচাছোলা শুভেন্দু

 

 

সেরা শিরোনাম

News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Jadavpur University:
"আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, সমর্থন করি না..", যাদবপুর কাণ্ডে অন্যসুর পুরমন্ত্রী অগ্নিমিত্রার
Kolkata News: ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা, তোলাবাজি, জালিয়াতি... প্রকাশ্যে গুপ্তা ব্রাদার্সে তাণ্ডব চালানো BJP নেতার একাধিক 'কুকীর্তি'
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা, তোলাবাজি, জালিয়াতি... প্রকাশ্যে গুপ্তা ব্রাদার্সে তাণ্ডব চালানো BJP নেতার একাধিক 'কুকীর্তি'
Coochbehar News: '৮ দিন ধরে রোগীকে কষ্ট দিচ্ছে, চিকিৎসা শুরু না হলে এখান থেকে নড়ব না', হুঁশিয়ারি বিজেপি নেত্রীর
'৮ দিন ধরে রোগীকে কষ্ট দিচ্ছে, চিকিৎসা শুরু না হলে এখান থেকে নড়ব না', হুঁশিয়ারি বিজেপি নেত্রীর

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget