এক্সপ্লোর

Cyclone Alert: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, তোলপাড় করতে পারে এই ঘূর্ণিঝড় ? কবে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা?

প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, ১৯-২০ নভেম্বর অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে এই সিস্টেম।

কলকাতা: নভেম্বরের মাঝামাঝি ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা বঙ্গোপসাগরে! দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আগামী ১২-১৬ ঘণ্টার মধ্যে সেটি নিম্নচাপে এবং তার পরবর্তী ১২-১৮ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আগামী ১৬-১৭ নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে, এমনটা জানিয়েছেন আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা। 

আন্তর্জাতিক আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা JTWC-র নজরেও রয়েছে এই সিস্টেম, যার বর্তমান পরিচিতি INVEST 92B। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হতে পারে ‘AKVAN’। সম্ভাব্য অভিমুখ উত্তর-পশ্চিম দিকে। প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, ১৯-২০ নভেম্বর অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে এই সিস্টেম। তবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকেও গতিপথ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

ওয়েদার আল্টিমার রিপোর্ট অনুযায়ী, ১৪ নভেম্বর ভোর ৫টার পর্যবেক্ষণ অনুযায়ী, নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর কেন্দ্রে বায়ুর চাপ আনুমানিক ১০০৮ হেক্টোপ্যাসকেল। ধীরে ধীরে চাপ কমছে, যা সিস্টেমের শক্তিবৃদ্ধির অনুকূল পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। ঘণ্টায় প্রায় ২০ কিলোমিটার গতিতে এগোচ্ছে এই আবহাওয়া ব্যবস্থা।

বিভিন্ন উপকূলীয় শহর থেকে সিস্টেমটির আনুমানিক দূরত্বও যথেষ্ট গুরুত্বপূর্ণ। কলকাতা থেকে প্রায় ১৭৫০ কিলোমিটার দক্ষিণে, পুরী থেকে ১৪৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, বিশাখাপত্তনম থেকে ১২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং চেন্নাই থেকে প্রায় ৯০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এটি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকেও সিস্টেমটির দূরত্ব আনুমানিক ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কার পর্যবেক্ষণ অনুযায়ী, বঙ্গোপসাগরে এই মুহূর্তে নিম্নচাপটির শক্তিবৃদ্ধির জন্য কয়েকটি অনুকূল পরিস্থিতি রয়েছে।

প্রথমত, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা প্রায় ২৯-৩০ ডিগ্রি সেলসিয়াস। উষ্ণ সমুদ্রের জল থেকে প্রচুর জলীয় বাষ্প ও শক্তি পেতে পারে নিম্নচাপটি। দ্বিতীয়ত, উল্লম্ব ও অনুভূমিক বায়ুপ্রবাহের বাধা বা উইন্ড শিয়ার তুলনামূলকভাবে কম থেকে মাঝারি পর্যায়ে রয়েছে। ফলে মেঘের সংগঠন ও ঘূর্ণাবর্তের বিকাশে সুবিধা হতে পারে।

এছাড়া সিস্টেমের দক্ষিণ-পশ্চিম অংশে শক্তিশালী মেঘপুঞ্জ বা কনভেকশন তৈরি হতে দেখা যাচ্ছে। IOD এবং MJO-র অনুকূল অবস্থানও এই আবহাওয়া ব্যবস্থার শক্তিবৃদ্ধিতে সহায়ক হতে পারে বলে পর্যবেক্ষণে মনে করা হচ্ছে।

প্রাথমিক সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, ১৪-১৫ নভেম্বরের মধ্যে নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হতে পারে। ১৫-১৬ নভেম্বর দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ১৬-১৭ নভেম্বরের মধ্যে সিস্টেমটি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে ১৭-১৮ নভেম্বরের মধ্যে শক্তি আরও বাড়িয়ে ঘূর্ণিঝড় অথবা শক্তিশালী ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। ১৮-১৯ নভেম্বর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এর অবস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে।

কোথায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়?

প্রাথমিক মডেলভিত্তিক পর্যবেক্ষণে দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলকে সম্ভাব্য স্থলভাগে প্রবেশের অন্যতম অঞ্চল হিসেবে দেখা হচ্ছে। তবে পূর্ব ও পশ্চিম বঙ্গোপসাগরের বায়ুপ্রবাহ এবং অন্যান্য আবহাওয়াগত পরিস্থিতির উপর নির্ভর করে ঘূর্ণিঝড়ের গতিপথ বদলাতে পারে।

পশ্চিমবঙ্গের পূর্বাংশ এবং বাংলাদেশ উপকূলের দিকেও ঘূর্ণিঝড়ের গতিপথ ঘুরে যাওয়ার মাঝারি সম্ভাবনার কথা বলা হচ্ছে। অন্যদিকে, উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দিকে যাওয়ার সম্ভাবনা তুলনামূলক কম থেকে মাঝারি। তামিলনাড়ু, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, মায়ানমার, আন্দামান-নিকোবর কিংবা সমুদ্রের উপর দিয়েই সিস্টেমটির গতিপথ পরিবর্তিত হওয়ার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এই গতিপথ নির্ধারণে মায়ানমারের উপর থাকা উচ্চচাপ বলয়, দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা এবং জেট স্ট্রিমের অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Abhishek Banerjee: সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে অভিষেককে ডাক, ভবানীপুর থানায় হাজির ডায়মন্ড হারবারের সাংসদ
সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে অভিষেককে ডাক, ভবানীপুর থানায় হাজির ডায়মন্ড হারবারের সাংসদ
West Bengal News LIVE: আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
Dumdum Death: দমদমে জোড়া মৃত্যু, বাবার শরীরে ক্ষতচিহ্ন! বিকট গন্ধে বাড়ছে রহস্য, এলাকায় চাঞ্চল্য
দমদমে জোড়া মৃত্যু, বাবার শরীরে ক্ষতচিহ্ন! বিকট গন্ধে বাড়ছে রহস্য, এলাকায় চাঞ্চল্য
Abhishek Banerjee: আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আজই ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ তাঁকে
আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আজই ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ তাঁকে
Advertisement

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget