এক্সপ্লোর

Cyclone Arnab : ধূলিসাৎ একের পর এক বাড়ি, বিরাট ক্ষতি করে গেল 'অর্ণব', কতজনের মৃত্যু হল?

 ৩১ টি বাড়ি ভেঙে গুঁড়িয়ে যায় ঝড়ের দাপটে। এছাড়াও প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায়। 

কলকাতা : অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে শুরু হয়েছিল ল্যান্ডফল প্রক্রিয়া। বেশ কয়েক ঘণ্টা ধরে চলে সাইক্লোনের তাণ্ডব। পরে কিছুটা শক্তি হারিয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয় ‘অর্ণব’। সকাল সাড়ে ৮টা নাগাদ কেন্দ্র সম্পূর্ণভাবে প্রবেশ করে  স্থলভাগে । মঙ্গলবার রাত ১.২৩ নাগাদ অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের মাঝ বরাবর শুরু হয় 'অর্ণবে'র ল্যান্ডফলের প্রক্রিয়া । জলভাগ পেরিয়ে স্থলে ঢোকে  ঘূর্ণিঝড়। স্থলভাগে প্রবেশের সময় গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার। সব রকম নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও এড়ানো গেল না অপ্রীতিকর ঘটনা। প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত কারণেই প্রাণ গেল একাধিক ব্যক্তির।  ৩১ টি বাড়ি ভেঙে গুঁড়িয়ে যায় ঝড়ের দাপটে। এছাড়াও প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায়। 

অন্ধ্রপ্রদেশের দুর্যোগ মোকাবিলা দফতরের এক আধিকারিক জানিয়েছেন,  অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের দাপটে ৭১৪ টি গ্রাম ক্ষতির শিকার হয়েছে। মৃত্যু হয়েছে তিন জনের। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুসারে, পশ্চিম গোদাবরী জেলার ভীমাভরমে ঘূর্ণিঝড়ের দাপটে গাছ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ৪৬ বছরের এক ব্যক্তির। মৃতের নাম চোক্কা কিশোর কুমার। জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ তাঁর উপর গাছ ভেঙে পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে খবর।  একই এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছেন এক ডেলিভারিকর্মীও। ঝোড়ো হাওয়ায় একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে তাঁর মাথায়। গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।

বিশাখাপত্তনম জেলায় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মৃত্যু হয় ৫৩ বছরের এক ব্যক্তির। প্রবল হাওয়ায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল বলে জানা গিয়েছে। আনাকাপল্লি জেলাতেও একই ধরনের দুর্ঘটনায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়।  

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে জনজীবন ব্যাহত হয়েছে। একাধিক জায়গায় গাছ ভেঙে পড়া এবং বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই বন্যা পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়ছে রাজ্যে। 

ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে ওড়িশাতেও। সেখানকার গজপতি, গঞ্জাম, রায়গড়া, কোরাপুট, নবরংপুর, মালকানগিরি-সহ একাধিক জেলায় শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। পাশাপাশি বইছে বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। পুরীতে জারি রয়েছে কমলা সতর্কতা।                      

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

South 24 Pargana: নদী ভাঙনের জেরে আতঙ্কের আবহ বাসন্তীতে, নদী বাঁধে বিরাট ফাটল, সরানো হচ্ছে স্থানীয়দের
নদী ভাঙনের জেরে আতঙ্কের আবহ বাসন্তীতে, নদী বাঁধে বিরাট ফাটল, সরানো হচ্ছে স্থানীয়দের
West Bengal News Live Updates: চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
RG Kar Case : আর জি কর মামলার শুনানি শুরুর আগেই তদন্ত নিয়ে প্রতিক্রিয়া অভয়ার মায়ের, আজই আদালতে এই আবেদন জানাবেন তাঁরা
আর জি কর মামলার শুনানি শুরুর আগেই তদন্ত নিয়ে প্রতিক্রিয়া অভয়ার মায়ের, আজই আদালতে এই আবেদন জানাবেন তাঁরা
Soil Trafficking: বিদ্যাধরী নদী থেকে মাটি চুরি, পুলিশি অভিযানে পাচারের আগেই নৌকা ফেলে চম্পট পাচারকারীদের
বিদ্যাধরী নদী থেকে মাটি চুরি, পুলিশি অভিযানে পাচারের আগেই নৌকা ফেলে চম্পট পাচারকারীদের
Advertisement

ভিডিও

Cyclone Arnab Update : ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর প্রভাব, একাধিক উড়ান বাতিল
Food Safety News : হলদিরাম প্রভুজির রেস্টুরেন্ট ২দিন বন্ধ রাখার নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab Update : অন্ধ্র উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল 'অর্ণব'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ২ : এনকাউন্টারের পক্ষে সওয়াল দিলীপের,সরশুনাকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ১ : গাইঘাটা থেকে সামশেরগঞ্জ, একই দিনে রাজ্যে জোড়া এনকাউন্টার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget