এক্সপ্লোর

Saugata Roy : 'অতীতে বলেছি, ছবি একই আছে', বাড়ির চত্বর জল থইথই ! আক্ষেপ TMC সাংসদ সৌগত রায়ের

Kolkata Rainfall: ঘূর্ণিঝড় দানার দাপটে কলকাতায় সকাল থেকে তুমুল বৃষ্টি হচ্ছে। কলকাতার অধিকাংশ গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে গিয়েছে ইতিমধ্যেই।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : জলবন্দি খোদ শাসক সাংসদ। লেক গার্ডেন্সে তৃণমূল সাংসদ সৌগত রায়ের বাড়ির চত্বর জল থইথই। নিজেই নেমে এলেন রাস্তায়। বারবার জানিয়েও লাভ হয়নি বলে আক্ষেপ সৌগতর।

সৌগত বলেন, "আমি তো দেখলাম কলকাতা পুরসভা, SSKM হাসপাতালেও জল জমে গিয়েছে। বৃষ্টি খুব বেশি হচ্ছে। তাই, এই জল জমাটা আশ্চর্যের নয়। এই রাস্তাটায় এমনিতেই অন্য জায়গার থেকে বেশি জল জমে। আমাদের স্থানীয় পৌরমাতাকে আজই জিজ্ঞাসা করলাম, তিনি বললেন এই যোধপুর পার্ক জোনে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে। ৭৬ মিলিমিটার। সেই জায়গায় মোমিনপুর ৭০ মিলিমিটার। সেই জলটা আনোয়ার শা রোডের বক্স ড্রেন দিয়ে বেরনোর কথা। কিন্তু, বক্স ড্রেনের কাজ হচ্ছে। তাই সবটা বেরোতে পারছে না। এই জন্য জল বেশি হয়েছে। আশা করি, রাতের মধ্যে কমে যাবে।"

শাসক দলের সাংসদের বাড়ির নীচে এরকম জল জমে আছে ?

সৌগত বলেন, "আমি তো আলাদা করে নিজের বাড়ির সামনের জলটা পরিষ্কার করতে পারব না। যা দেখছি, লেক গার্ডেন্সের এই জায়গাটায় জলটা বেশি জমেছে। সেটা কী করা যাবে ? আমি বরাবর এই সমস্যা দেখছি। বৃষ্টি বেশি হলে আমাদের এই বাড়ির সামনের রাস্তাটায় বেশি জল জমে। আগে বলেছি। দু'-একবার কাজও হয়েছে। আনোয়ার শা রোডের ড্রেনগুলো ঠিক না হলে এখানকার ঠিক হবে না। অতীতে বলেছি। জলের ছবি একই আছে। কী করা যাবে !"

কলকাতার 'জল-যন্ত্রণা' !

'জল-যন্ত্রণা'র চেনা ছবি ! ঘূর্ণিঝড় দানার দাপটে কলকাতায় সকাল থেকে তুমুল বৃষ্টি হচ্ছে। কলকাতার অধিকাংশ গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে গিয়েছে ইতিমধ্যেই। ঘূর্ণিঝড় 'দানা'-র প্রভাবে ভোর থেকে টানা বৃষ্টি। তার জেরে সেন্ট্রাল অ্যাভিনিউর বিবি গাঙ্গুলি স্ট্রিট ক্রসিং জলমগ্ন। রাস্তার এক প্রান্ত দিয়ে গাড়ি চলাচল করতে দেখা যায়। কারণ, অন্য প্রান্তে জল জমে একাকার। এর পাশাপাশি শ্যামবাজার-সহ উত্তর কলকাতার বিস্তীর্ণ জায়গা, মুক্তারাম বাবু স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি, স্ট্র্যান্ড রোড সংলগ্ন নর্থ পোর্ট থানা সংলগ্ন জায়গায় জল জমে রয়েছে। ঠনঠনিয়া কালীবাড়ির ঠিক পাশে বিধান সরণিতে জমেছে জল। জল সরানোর জন্য সুপার সাকশন পাম্প পাঠানো হয় কলকাতা পুরসভা থেকে। দক্ষিণ কলকাতারও বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে।

তবে, ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি পড়েছে পূর্ব মেদিনীপুরে। 

সেরা শিরোনাম

Amit Shah-Prosenjit Chatterjee: কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
News Live: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur News: 'প্রমাণ মিলেছে' ! বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে কী জানালেন ?
'প্রমাণ মিলেছে' ! বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে কী জানালেন ?
West Bengal News Live : রাজ্যসভায় ৩ আসনে উপ নির্বাচন ২৪ জুলাই
রাজ্যসভায় ৩ আসনে উপ নির্বাচন ২৪ জুলাই

ভিডিও

Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur Incident : আটকানোর অভিযোগ তুলে বারুইপুরে কালীঘাট-তৃণমূলের ৩ প্রতিনিধি
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে গ্রেফতার আনন্দ সরদার, গ্রেফতারি বেড়ে ৩
Baruipur News :বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget