এক্সপ্লোর

Cyclone Dana: ঝড়ের দাপটে ভাঙল গাছ, ভারতের মিনি অ্যামাজনে কেমন আছে পশু-পাখিরা?

ওড়িশার ভিতরকণিকা বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্যের জন্য। ভ্রমণ পিপাসুদের কাছে জাতীয় উদ্যান জনপ্রিয় ভারতের মিনি অ্যামাজন হিসাবে।

অনির্বাণ বিশ্বাস, ওড়িশা: ওড়িশার (Odiaha) ধামারা ও ভিতরকণিকার মধ্যে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা। ঝড়ের দাপটে ভিতরকণিকা জাতীয় উদ্যানের একাধিক গাছ ভেঙে পড়েছে। ঝড়-বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে বেশিরভাগ ধান জমি। লক্ষ লক্ষ টাকার ফসল নষ্ট হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন চাষিরা।

ওড়িশার ভিতরকণিকা বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্যের জন্য। ভ্রমণ পিপাসুদের কাছে জাতীয় উদ্যান জনপ্রিয় ভারতের মিনি অ্যামাজন হিসাবে। নোনা জলের কুমির, ভারতীয় অজগর, হলুদ কচ্ছপ, ভারতীয় কোবরার দেখা মেলে এখানে। বিভিন্ন প্রজাতির পাখি, বুনো শুয়োর, লাল বাঁদর, চিতল হরিণও পাওয়া যায় এই জাতীয় উদ্যানে। রয়েছে ক্রোকোডাইল ফার্মও। ঘূর্ণিঝড়ের প্রভাবে এই জাতীয় উদ্যানের কতটা ক্ষতি হবে সেই নিয়ে চিন্তায় ছিলেন উদ্যানের কর্মী থেকে ওড়িশা প্রশাসন সকলেই। ঝড়ের দাপটে বেশ কিছু গাছ ভেঙে পড়লেও ক্ষয়ক্ষতি অনেকটাই এড়ানো গেছে বলে মনে করছেন উদ্যানের কর্মীরা। তবে এতবড় জায়গায় কোথায় কত ক্ষতি হয়েছে, পুরোটা বুঝতে কিছুদিন সময় লাগবে বলে মনে করছেন তাঁরা।

ভিতরকণিকার বেশিরভাগ মানুষই কৃষিকাজের সঙ্গে যুক্ত। ঝড়ে বহু ধান গাছ নুইয়ে পড়ে নষ্ট হয়ে গেছে। লক্ষ লক্ষ টাকার ফসল নষ্ট হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন চাষিরা। ঝড়ের দাপটে বেশ কিছু বাড়িরও ক্ষতি হয়েছে। অনেক জায়গায় রাস্তার উপর গাছ উপড়ে পড়েছে। তবে বিক্ষিপ্ত ক্ষয়ক্ষতি হলেও, দানার দাপটে যে ভয়াবহ ক্ষতির আশঙ্কা করা হয়েছিল, তার অনেকটাই এড়ানো গেছে বলে মনে করছে ওড়িশা প্রশাসন।           

এদিকে ২০০৯ সালে আয়লা, কিংবা ২০২০ সালে আমফান কলকাতা এবং জেলাজুড়ে প্রবল তাণ্ডব চালিয়েছিল। ২০২১ সালে ইয়াস কলকাতায় সেরকম প্রভাব না ফেললেও, উপকূলে সমুদ্রকে উত্তাল করেছিল। কিন্তু, দানার প্রভাবে কোথাও সেরকম কিছুই হয়নি। আবহবিদদের মতে, ল্য়ান্ডফলের সময় আমফানের যে গতি ছিল, দানার গতি তার ধারেকাছেও ছিল না। আর আয়লা এবং আমফানের মতো দানার অভিমুখ রাজ্য়ের দিকে ছিল না। এই কারণেই বাংলায় তার সেরকম কোনও প্রভাব দেখা যায়নি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Howrah Waterlog: সকাল থেকে প্রবল বর্ষণ, জলমগ্ন হাওড়া শহর, বিপাকে স্থানীয়রা

সেরা শিরোনাম

West Bengal News LIVE: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা, দাবি হাসিরানি রথের
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা, দাবি হাসিরানি রথের
CM Suvendu Adhikari:
CM Suvendu Adhikari: " অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা.."-সহ রাজ্য সরকারের এই প্রকল্পগুলি নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী 'প্রতিশ্রুতি' পূরণের বার্তা ?
Suvendu Adhikari : হাসিরানি রথের মনোনয়নের পদ-যাত্রায় এসে নিহত চন্দ্রনাথ রথকে নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
হাসিরানি রথের মনোনয়নের পদ-যাত্রায় এসে নিহত চন্দ্রনাথ রথকে নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Bypoll : নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী ঘোষণা বিজেপির, কে লড়ছেন হুমায়ুনের ছেলের বিরুদ্ধে?
নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী ঘোষণা বিজেপির, কে লড়ছেন হুমায়ুনের ছেলের বিরুদ্ধে?

ভিডিও

BJP News: নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা, রেজিনগরের শাখারভ
Ayushman Scheme: রাজ্যে আয়ুষ্মান প্রকল্পের ১মাস, ২৮ কোটির বেশি টাকার চিকিৎসায় উপকৃত বহু পরিবার
Bus Fare Hike News : ‘বাসের ভাড়া বাড়ানো উচিত’, বাস মালিকদের সঙ্গে বৈঠকের পর বললেন অর্জুন সিং
TMC News : ‘স্বভাবের দোষ থেকে যত মুক্ত হবে, তত ভাল’, Madan Mitra-কে আক্রমণে প্রদীপ্ত মুখোপাধ্যায়
UPI Payment Update News : ২০০০-র বেশি UPI লেনদেনে অতিরিক্ত মাশুল! বড় ঘোষণা অর্থ মন্ত্রকের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget