এক্সপ্লোর

Cyclone Remal Update: তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, রবিবার মাঝরাতেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল

Cyclone Remal Update: ক্রমাগত শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার মাঝরাতে ১০০ কিলোমিটারের বেশি গতিবেগে এটি বাংলাদেশ উপকূলের কোনও একটি এলাকায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতা: ক্রমশ নিজের শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রিমাল (Cyclone Remal Update)। ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই ঘূর্ণিঝড়। বৃহস্পতিবার আবহাওয়া দফতরের (IMD alert) পক্ষ থেকে জানানো হয়েছে ২৫ তারিখ এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ২৬ তারিখ সকালে পরিণত হবে শক্তিশালী ঘূর্ণিঝড়ে।

বৃহস্পতিবার এপ্রসঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রকের ডি ডি জি এম পূর্বাঞ্চল সোমনাথ দত্ত জানান, আগামী ২৬ মে রবিবার মধ্যরাতে ১০০ কিলোমিটারের বেশি গতিবেগে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ উপকূলের কোনও একটি এলাকায় ল্যান্ড ফল করতে চলেছে। এই মুহূর্তে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই সিস্টেম। ২৫ তারিখ অতি গভীর নিম্নচাপ এবং ২৬ তারিখ সকালে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। উত্তর দিকে অগ্রসর হয়ে এটি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সীমান্তবর্তী উপকূল এলাকায় কোথাও ল্যান্ড ফল করতে চলেছে। এই কারণে বৃহস্পতিবার ২৩ তারিখ বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের স্থলভাগে ফিরে আসতে বলা হয়েছে। তাঁদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। 

আরও পড়ুন: Birbhum Weather Update: রেমালের প্রভাবে কি বীরভূমেও বৃষ্টি? কেমন থাকবে রবিবাসরীয় আবহাওয়া?

তিনি আরও জানান, শুক্রবার ভোর থেকে রেমালের প্রভাবে উত্তাল হবে সমুদ্র। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা এই ঘূর্ণিঝড়ের জেরে প্রত্যক্ষ প্রভাবের শিকার হতে পারে। উত্তর ২৪ পরগনার সুন্দরবনের ওপরও এর প্রভাব পড়তে পারে। রেমালের ফলে ২৫ তারিখে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আর  ২৬ তারিখে এই জেলাগুলিতে হাওয়ার গতিবেগ ৮০ থেকে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে চলেছে। এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং ঝাড়গ্রাম জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। রয়েছে ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনাও। ২৭ তারিখেও পরিস্থিতি মোটের ওপর একই থাকবে। ওইদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৫টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। ২৭ তারিখ এই জেলাগুলিতে হাওয়ার গতিবেগ ৬০ থেকে ৭০ কিলোমিটার থাকবে। পাশাপাশি ওই জেলাগুলিতে অতিরিক্ত বজ্রপাতের সতর্কতাও জারি হয়েছে। মূলত বাংলাদেশে আছড়ে পড়লেও রেহাই পাবে না বাংলা। রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের গতি থাকবে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিমি। উত্তর ২৪ পরগনায় ঝড়ের গতি থাকবে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিমি। পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতি থাকবে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিমি। উপকূলবর্তী ৩ জেলাতেই অতি ভারী বৃষ্টির আশঙ্কা। সোমবারও কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা।

আরও পড়ুন: Bitbhum Weather Update: বেলা বাড়লেই মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা বীরভূমে কতটা?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
News Live Update : শ্রীরামপুরে মমতার সভায় যাওয়ার পথে উত্তরপাড়ায় কুণাল ঘোষের গাড়িতে 'হামলা'
শ্রীরামপুরে মমতার সভায় যাওয়ার পথে উত্তরপাড়ায় কুণাল ঘোষের গাড়িতে 'হামলা'
Kunal Ghosh : মমতার সভায় যাওয়ার পথে 'কুণাল ঘোষের গাড়িতে হামলা', রড, লাঠি, পাথর, ইঁট, ডিম, কাঁধে চোট বিধায়কের
'কুণাল ঘোষের গাড়িতে হামলা', রড, লাঠি, পাথর, ইঁট, ডিম, কাঁধে চোট বিধায়কের
Malda: মর্মান্তিক! ফের শিশু মৃত্যু মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে
মর্মান্তিক! ফের শিশু মৃত্যু মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে

ভিডিও

Burdwan BJP News: বর্ধমানে বিজেপির পার্টি অফিস ভাঙচুর,থানা চত্বরেই ২ বিজেপি নেতার বচসা, ধমক পুলিশের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভাঙা হচ্ছে পুলিশ-কিয়স্ক
Mamata Banerjee: জ্ঞানেশ ইস্যুতে এককাট্টা বিরোধীরা, মমতার সঙ্গে ফোনে কথা রাহুলের
Howrah Station: হাওড়া স্টেশন থেকে লক্ষাধিক টাকা-সোনা উদ্ধার
Kolkata police: কলকাতা ও রাজ্য পুলিশের IPS-এ রদবদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Nadia: কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে হেরোইন ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১
কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে হেরোইন ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১
Asian Games 2026: ৪৪ বছরের অপেক্ষার অবসান, এশিয়ান গেমসে ম্য়ারাথনে রুপো জয় সাওয়ান বারওয়ালের
৪৪ বছরের অপেক্ষার অবসান, এশিয়ান গেমসে ম্য়ারাথনে রুপো জয় সাওয়ান বারওয়ালের
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Shubman Gill: ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ শুরুর আগে উদ্বেগ, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নেট ছাড়লেন শুভমন
ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ শুরুর আগে উদ্বেগ, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নেট ছাড়লেন শুভমন
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
Embed widget