এক্সপ্লোর

Cyclone Remal Aftereffect: গাছ পড়ে বিদ্যুৎহীন রাজপুর-সোনারপুর পুরসভার বিস্তীর্ণ এলাকা, সমস্য়া পানীয় জলের! মিটবে কখন?

Rajpur Sonarpur Municipality: কলকাতার কাছে, রাজপুর-সোনারপুর পুরসভা এলাকার কথাই ধরা যাক। এখানকার একাধিক অঞ্চল বিদ্যুৎহীন। বিভিন্ন জায়গায় বিদ্যুতের তারের উপর গাছ পড়ে যাওয়ায় এই সমস্যায়।

রঞ্জিৎ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: 'রেমাল' (Cyclone Remal Update) চলে গিয়েছে, তার প্রভাব এখনও দগদগে! বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই। কলকাতার কাছে, রাজপুর-সোনারপুর পুরসভা এলাকার কথাই ধরা যাক। এখানকার একাধিক অঞ্চল বিদ্যুৎহীন। বিভিন্ন জায়গায় বিদ্যুতের তারের উপর গাছ পড়ে যাওয়ায় এই সমস্যায়। সকাল থেকে পুরসভার কর্মীরা নানা জায়গায় গাছ কাটার কাজ করছেন। কখন ফিরবে বিদ্যুৎ সংযোগ? অনেকের চোখেমুখে ভেসে উঠল 'আমফান'-র স্মৃতি। 

ছবি...
গাছ পড়ে যাওয়ায় রাজপুর-সোনারপুর পুরসভা এলাকার একাধিক এলাকায় যে শুধু বিদ্যুৎ নেই, তা-ই নয়। নরেন্দ্রপুর অঞ্চলে গাছ উপড়ে পড়ায় যান চলাচলেও সমস্যা হচ্ছে। তার উপর বিদ্যুৎ না থাকায় বহু জায়গায় পানীয় জল সরবরাহের ক্ষেত্রেও অসুবিধা হচ্ছে। এহেন পরিস্থিতিতে বিকল্প হিসেবে বিভিন্ন পাম্পিং ষ্টেশনে জেনারেটরের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস। তবে আশার কথা একটাই। আপাতত, জল জমার কোনও সমস্যা এখানে পাওয়া যায়নি। আপাতত যান চলাচলের সমস্যা কমাতে রাস্তার উপর উপড়ে পড়া গাছ কাটার চেষ্টা চলছে বলেও জানান রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান।

ক্ষয়ক্ষতি...
'রেমাল'-র দাপটে রাজ্যে একের পর এক মৃত্যুর খবর শোনা যাচ্ছে। কলকাতায় এন্টালির বিবির বাগানে কার্নিশের চাঙড় ভেঙে পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর মেলে। তার পরের ঘটনাটি ছিল মৌসুনি দ্বীপের। মৃতের নাম রেনুকা মণ্ডল। বয়স ৮০ বছর। গত কাল, রাত আটটা নাগাদ বাড়ির পাশের টিনের ছাউনি দেওয়া মাটির রান্নাঘরে বসেছিলেন বৃদ্ধা। আচমকা সেই সময় পাশের একটি গাছ ভেঙে রান্নাঘরের উপরে পড়লে চাপা পড়ে যায়। তড়িঘড়ি পরিবারের লোকজনেরা সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান। মর্মান্তিক ঘটনাটি ঘটে মেমারি থানার অন্তর্গত কলানবগ্রাম কোঙারপাড়ায়। মৃতদের পরিবার সূত্রে জানা গেছে, ঝড়ে ভেঙে পরা কলাগাছ কাটতে গিয়ে বিদ্যুৎবাহি তারের সংস্পর্শে আসতেই ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে,রেমালের তাণ্ডবে ভেঙে যাওয়া কলা গাছ কাটতে গিয়ে প্রথমে বাবা ফড়ে সিং বিদ্যুৎ বাহিত তারের সংস্পর্শে চলে আসেন। বাবাকে বাঁচাতে এসে তরুন সিং। তিনিও বিদ্যুৎপৃষ্ট হন।তড়িঘড়ি স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বড়শুল হাসপাতাল ও পরে বর্ধমান মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক বাবা ও ছেলে দুজনকেই মৃত বলে ঘোষণা করে।

আরও পড়ুন:হুইল চেয়ারেই জল পেরিয়ে হাসপাতালে, মেডিক্যাল কলেজে কীভাবে চলছে রোগী দেখা ?

সেরা শিরোনাম

Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget