এক্সপ্লোর

Remal Update : হুইল চেয়ারেই জল পেরিয়ে হাসপাতালে, মেডিক্যাল কলেজে কীভাবে চলছে রোগী দেখা ?

Medical College Waterlogging: ডুবে কলকাতা মেডিক্যাল কলেজ, হাঁটু জল ভেঙে নির্দিষ্ট বিভাগে পৌঁছতে প্রবল সমস্যায় পড়তে হচ্ছে রোগী ও রোগীর পরিবারকে। 

সন্দীপ সরকার, কলকাতা : দুর্যোগের মাঝে একটু স্বস্তির খবর। দক্ষিণবঙ্গে কাটতে চলেছে রেমাল-দুর্ভোগ। বেলা যত গড়াবে ঝোড়ো হাওয়ার দাপট কমবে। তবে এক রাতেই তছনছ শহর ও জেলার বিভিন্ন এলাকা। জল থৈ থৈ অবস্থা কলকাতা মেডিক্যাল কলেজে। অন্যদিনের মতোই আউটডোর চলছে নিয়ম মতো।  তবে হাঁটু জল ভেঙে নির্দিষ্ট বিভাগে পৌঁছতে প্রবল সমস্যায় পড়তে হচ্ছে রোগী ও রোগীর পরিবারকে। 

আউটডোর কি খোলা ?

মেডিক্যাল কলেজের মাইক্রো বায়োলজি বিভাগ, প্যাথলজি বিভাগের সামনে জলের তোড়। যে কোনও ডাক্তারের প্রেসক্রাইব করা যে কোনও পরীক্ষা করাতেই যেতে হয় এই বিভাগে। সকাল থেকেই জল ঠেলে রোগীদের যেতে হচ্ছে সেখানে। শিশু থেকে বৃদ্ধ, জল ভেঙে পরীক্ষা করাতে যাচ্ছেন রোগীরা। এমনকী দেখা গেল হুইল চেয়ারে করেও রোগীকে এগোতে হচ্ছে সেইদিকে। কলকাতা মেডিক্যালের বিভাগের সামনে জল। ম্যানহোলের ঢাকনা খুলে, পাম্প বসিয়ে জল বার করার কাজ চলছে। তবে এতটা জল নামতে অনেকটা সময় লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে। 

সপ্তাহের প্রথম কাজের দিন। হাসপাতালে হাসপাতালে থিকথিকে ভিড় হয় রোগীদের। ট্রেনে গোলমাল থাকায় দূর থেকে অনেক রোগী আসতে পারেননি। তাই সকাল সকাল এদিন ভিড় একটু হালকা। তবে নিয়ম মতো সোমবার হাসপাতালের আউটডোর খোলা। তবে জল পেরিয়ে ডাক্তার দেখাতে বা টেস্ট করাতে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে রোগীদের। 

কোথায় কোথায় ঝড়ের তাণ্ডব?

সকাল থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় হাঁটু জল। কলকাতার খিদিরপুর সংলগ্ন কলকাতা বন্দর এলাকার হাইড রোড জলমগ্ন। জল থৈ থৈ করছে বেহালার পাঠকপাড়াও। কারও কারও বাড়িতেও জল ঢুকে গিয়েছে। এলাকার বাসিন্দাদের দাবি, প্রতিবার বর্ষায় এই হাল হয়। এভাবেই জল পেরিয়ে অফিস-কাছারি, স্কুল-কলেজে যেতে হয়। বরানগর কাশীনাথ দত্ত রোডে একটি পরিত্যক্ত কারখানার ধাতব চিমনি গাড়িগুলির ওপর ভেঙে পড়ে থেঁতলে গিয়েছে সবকটি গাড়ি। সিঁথি মোড় লাগোয়া কাশীনাথ দত্ত রোডও জলমগ্ন। জল ভেঙে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা।  কলকাতার প্রাণকেন্দ্রে আলিপুরের বেলভেডিয়ার রোডে আবার গাছ ভেঙে পড়ে বিপত্তি ঘটে । কাজের দিনে ব্যস্ত রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পার্ক সার্কাসে তপসিয়া থেকে বেকবাগান মোড় পর্যন্ত কংগ্রেস এক্সিবিশন রোড কার্যত জলের তলায়।সল্টলেকের AA ব্লক, AC ব্লক, FD ব্লক-সহ বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়ায় রাস্তা বন্ধ হয়ে যায়। সব মিলিয়ে সারা শহর জুড়েই রেমাল তাণ্ডব । 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন:

ছেলেকে খুঁজতে গিয়ে কার্নিশ ভেঙে মৃত্যু, কলকাতায় প্রাণ কাড়ল রেমাল

 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget