এক্সপ্লোর

Remal Cyclone Update: ফিরবে না তো আমফান-স্মৃতি? রেমাল-ধাক্কা কাটাতে কেমন প্রস্তুতি কলকাতায়?

Remal Update in Kolkata: কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তুতি নেওয়া হয়েছে। জমা জল সরাতে, ভেঙে পড়া গাছ সরাতে আগেভাগেই প্রস্তুত কর্মীরা।

কলকাতা: আসছে রেমাল (Remal Cyclone Landfall)। বৃষ্টি শুরু হয়েছে কলকাতায় (Kolkata Remal effect)। আকাশ ঘন কালো মেঘে ঢাকা। তারই সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার দাপট। গাছ ভেঙে পড়ার খবর মিলেছে। টলিগঞ্জ মেট্রো স্টেশনে শেড উড়ে গিয়েছে এর মধ্যেই। ল্যান্ডফল হলে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব কলকাতায় খুব ভাল ভাবে বোঝা যাবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

ফের দুর্যোগের আশঙ্কায় কাঁটা কলকাতা। আমফানের সময় কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছিল কলকাতা (Remal in Kolkata)। খাস কলকাতায় বন্ধ হয়ে গিয়েছিল রাস্তা। টানা দীর্ঘদিন ধরে বিদ্যুৎ-বিপর্যয়ও হয়েছিল। এবার আশঙ্কা বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। আগের অভিজ্ঞতার কথা মাথায় রেখে সতর্ক হয়েছে কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশ। কলকাতা পুরসভায় যুদ্ধকালীন তৎপরতা শুরু করেছে। প্রতি মুহূর্তের পরিস্থিতির ওপর নজর রাখতে খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম। 

একাধিক পদক্ষেপ কলকাতা পুলিশের (Kolkata Police): 
১৬টি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম কলকাতা পুলিশের।
বহুতলে কেউ যাতে ছাদে না ওঠে সেদিকে খেয়াল রাখা হবে।
গাড়ি চলাচলের ক্ষেত্রে বড় ব্রিজে ওঠার ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
একাধিক গঙ্গার ঘাটেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুরমন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, '৪৮০টি পাম্প স্ট্যান্ড বাই করা আছে। কিন্তু হ্যাঁ, ৪-৫ ঘণ্টা জল থাকবে। আমরা ম্যাজিশিয়ান নই। দিনরাত আমাদের শ্রমিকরা কাজ করছে, আমাদের অফিসাররা কাজ করছে। কলকাতার পরিষেবা আমরা যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করব। বৃষ্টি থামার পর ৪-৫ ঘণ্টা লাগবে কলকাতা থেকে জল নামাতে। যদি খুব বেশি গাছ না পড়ে তাহলে ৪-৫ ঘণ্টা লাগবে আমাদের সব গাছ পরিষ্কার করতে, রাস্তা পরিষ্কার করতে। যদি আমফানের মতো অত গাছ পড়ে যায় তাহলে একদিন লাগবে আমাদের সেই গাছগুলোকে সরিয়ে দিতে।'

কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশের তরফে প্রস্তুত রাখা হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর।
কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বর: ২২৮৬ ১২১২
কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বর: ২২৮৬ ১৩১৩
কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বর: ২২৮৬ ১৪১৪
কলকাতা পুলিশের হেল্পলাইন: ৯৪৩২৬১০৪২৮
কলকাতা পুলিশের হেল্পলাইন: ৯৪৩২৬১০৪২৯

কলকাতা পুরসভার বিপর্যয় মোকাবিলা বিভাগ, বিল্ডিং বিভাগ সহ সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে। লাগাতার বৃষ্টি হলেও জল জমে যাতে মহানগর অবরুদ্ধ না হয়ে পড়ে সেই জন্য জোর দেওয়া হয়েছে নিকাশি ব্যবস্থায়।

আবহাওয়া দফতর কলকাতা-সহ জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করায় ১৬ ফুটেরও বেশি গঙ্গার জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রবিবার দুপুর থেকে সন্ধে পর্যন্ত গঙ্গার ঘাটের লকগেটগুলি  বন্ধ রাখা হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: এই সপ্তাহে কী আনছেন আপনার ভাগ্যদেবী? গোপন ইচ্ছে পূরণ হবে কাদের?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Kolkata: সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Weather Alert: বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget