এক্সপ্লোর

Cyclone Mocha: শক্তি বাড়িয়ে ধেয়ে আসবে মোকা? ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে অশনিসঙ্কেত দেখছে পশ্চিমবঙ্গ

গত ৪ বছরে মে মাসে ৪টি বড় ঘূর্ণিঝড় তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। অতীতের সেই ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই সতর্ক থাকতে চাইছে রাজ্য প্রশাসন।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। সোমবারের মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় হয় কিনা সেদিকে নজর রাখছে মৌসম ভবন। যদিও আমেরিকা ও ইউরোপের বিভিন্ন সংস্থা জানিয়েছে, মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে এবং সেই ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলাদেশ ও মায়ানমারের উপকূল বরাবর থাকার সম্ভাবনা। এই ঘূর্ণিঝড় তৈরি হলে নাম রাখা হবে, মোকা।  

এ যেন জন্মের আগেই চোখ রাঙাচ্ছে শিশু! সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাকে ঘিরে বাড়ছে উদ্বেগ। গত ৪ বছরে মে মাসে ৪টি বড় ঘূর্ণিঝড় তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। অতীতের সেই ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই সতর্ক থাকতে চাইছে রাজ্য প্রশাসন। সংশ্লিষ্ট সব দফতরের সঙ্গে বৈঠক করে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। 

  • ২০১৯ সালে ফণী
  • ২০২০ সালে আমফান
  • ২০২১ সালে ইয়াস

নতুন বছরেও কি ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে বাংলা? ঘূর্ণিঝড় মোকা কি সত্যিই ধেয়ে আসতে পারে? তীব্র তাপদাহ থেকে কিছুটা রেহাই মেলার পর, যখন সবে স্বস্তি এসেছে, তার মধ্যেই এবার উদ্বেগ বাড়াচ্ছে সম্ভাব্য ঘূর্ণিঝড়! 

বিভিন্ন সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। আবহবিদদের একাংশের আশঙ্কা, ঘূর্ণিঝড় মোকা তৈরি হলে তা ফণীর মতোই বিধ্বংসী হতে পারে। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

সোমবারের মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। ওই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা, সেদিকে নজর রাখছে মৌসম ভবন। যদিও আমেরিকা ও ইউরোপের বিভিন্ন সংস্থা জানিয়েছে, মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে এবং সেই ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলাদেশ ও মায়ানমারের উপকূল বরাবর থাকার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড় তৈরি হলে, তার নাম হবে মোকা। এই নামকরণ করেছে ইয়েমেন। স্বাভাবিকভাবেই এই পূর্বাভাসে অশনিসঙ্কেত দেখছে পশ্চিমবঙ্গ। গত ৪ বছরে মে মাসেই ৪টি বড় ঘূর্ণিঝড় তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। তার মধ্যে আমফান ও ইয়াস আছড়ে পড়েছিল রাজ্যে। এবারও কি মে মাসেই ঘনিয়ে আসছে বিপদ? 

গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, কেন্দ্রীয় আবহাওয়া দফতর, তা নিয়ে এখনও নিশ্চিত কিছু জানায়নি। কিন্তু ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি না হলেও, আগেভাগেই সতর্ক রাজ্য প্রশাসন। 

মঙ্গলবার নবান্নে সংশ্লিষ্ট সব দফতরের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন মুখ্যসচিব। নবান্ন সূত্রে খবর, ওই বৈঠকে ঘূর্ণিঝড়ের সতর্কতায় প্রচার শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে সাইক্লোন সেন্টারগুলির কী পরিস্থিতি তা খতিয়ে দেখতে বলা হয়েছে। তৈরি থাকতে বলা হয়েছে NDRF এবং SDRF-কে। সেচ দফতরকে বলা হয়েছে নদীবাঁধের পরিস্থিতি খতিয়ে দেখতে। পর্যাপ্ত ত্রিপল, ওষুধ, শুকনো খাবার মজুত রাখতে বলা হয়েছে। 

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget