এক্সপ্লোর

DA Agitation: বকেয়া ডিএ-র দাবিতে ফের মহামিছিলের ডাক, অনশনের হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের

West Bengal News: মুখ্যমন্ত্রী দেখা করে সমস্যার সমাধান না করলে অনশনের হুঁশিয়ারি। ২৯ জানুয়ারি থেকে রাজ্য সরকারি অফিসে লাগাতার ধর্মঘটের ডাক। 

কলকাতা: বকেয়া ডিএ-র (DA Agitation) দাবিতে ফের মহামিছিলের ডাক। ১৯ জানুয়ারি কলকাতায় মহামিছিলের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। মুখ্যমন্ত্রী দেখা করে সমস্যার সমাধান না করলে অনশনের হুঁশিয়ারি। ২৯ জানুয়ারি থেকে রাজ্য সরকারি অফিসে লাগাতার ধর্মঘটের ডাক। 

ফের মহামিছিলের ডাক:  বকেয়া DA-র দাবিতে আন্দোলনকারী, সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থানের এক বছর পূর্তি ২৬ জানুয়ারি। এই বর্ষপূর্তিকে সামনে রেখে সরকারের উপর চাপ তৈরি করতে, এবার লাগাতার ধর্মঘটের পথে সরকারি কর্মীরা। একইসঙ্গে ফের কলকাতায় মহা মিছিলের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। গত ডিসেম্বরে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ৪ শতাংশ DA ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে তারপরও এই মুহূর্তে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের DA-র মধ্য়ে ফারাক রয়েছে ৩৬ শতাংশ। এই পরিস্থিতিতে, ৪ শতাংশ DA-র ঘোষণায় মোটেই খুশি নয় সংগ্রামী যৌথ মঞ্চ। তা তারা আগেই বুঝিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের সমহারে DA না পাওয়া পর্যন্ত, আন্দোলনের পথ থেকে সরার প্রশ্নই নেই, ফের একবার স্পষ্ট করে দিলেন আন্দোলনাকারীরা।

সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, "আগামী ১৯ জানুয়ারি কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছি। হাওড়া, শিয়ালদা স্টেশন, হাজরা থেকে ১২টা নাগাদ মিছিল শুরু হবে। শহিদ মিনার সভা হবে। আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি এই সমস্যা সমাধানের জন্য। আমরা চাই উনি ওইদিন দেখা করে সমস্যার সমাধান করুন। যদি সেটা না হয়, তাহলে আমরা লাগাতার অনশন করব। ২৯ জানুয়ারি থেকে রাজ্য সরকারি অফিসে লাগাতার ধর্মঘটের ডাক দিচ্ছি। অচলাবস্থার জন্য দায়ী থাকবে প্রশাসন এবং সরকার।''

দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ-র দাবি জানাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। শহিদ মিনার চত্বরে ধর্না-অবস্থান-বিক্ষোভ চলছে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে। এর আগে দুর্গাপুজোর (Durga Puja 2023) কার্নিভালের দিন শহিদ মিনার চত্বরে ডিএ-আন্দোলনকারীরা প্রতিবাদ (DA Protest) সংগঠিত করেন। দুর্গাপুজোর পর কার্নিভালের দিনই যজ্ঞ এবং তারপর স্বপ্নের শেষযাত্রা আখ্যা দিয়ে প্রতীকী প্রতিবাদ সংগঠিত করেন বিক্ষোভকারীরা। গত বছরের শেষে নবান্ন বাসস্ট্যান্ডে অবস্থানে বসেন আন্দোলনকারীরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Sandeshkhali Chaos: সন্দেশখালিতে ইডির উপরে হামলা, ধৃত ৪ জনের জেল হেফাজত

 

সেরা শিরোনাম

Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
News Live Updates: হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget