এক্সপ্লোর

DA Agitation: 'হকের টাকা, দিতেই হবে', ডিএ ইস্যুতে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপ

DA Protest: রাজ্য সরকারের ৩ শতাংশ ডিএ ঘোষণার পরও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের DA-এর ফারাক ৩২ শতাংশ।

কলকাতা: রাজ্যে বাজেটে অর্থ প্রতিমন্ত্রী  চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন যে ৩ শতাংশ ডিয়ারনেস অ্যালাউয়েন্স, মহার্ঘ ভাতা আগামী মার্চ থেকে লাগু করা হবে। কিন্তু, তাতে সরকারি কর্মীদের একাংশের অসন্তোষ কমেনি। বরং বকেয়া ডিএ-র দাবিতে পথেও নেমেছেন আন্দোলনকারী সরকারি কর্মীরা।

প্রসঙ্গত, রাজ্য সরকারের ৩ শতাংশ ডিএ ঘোষণার পরও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের DA-এর ফারাক ৩২ শতাংশ। এই প্রেক্ষাপটে আন্দোলনে অনড় সরকারি কর্মীদের একাংশ। শুক্রবার বিকেলে সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান-অনশন মঞ্চে। গিয়ে ডিএ ইস্যুতে রাজ্য সরকারের তুলোধোনা করেন। 

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'অন্যান্য স্টেটের সরকার যদি দিতে পারে, তাহলে এখানকার সরকার দিতে পারবে না কেন। এটা হকের লড়াই। ডিএ দিতেই হবে।

অন্যদিকে, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, 'মূল্যবৃদ্ধি হলে মহার্ঘ ভাতা হয়, এটা লড়াই করে আদায় করা হয়েছে। কিন্তু এই সরকার সেটাকে মানছে না। এটা থামবে না। এই  লড়াই আরও তীব্র হবে। ইতিমধ্যেই জেলায় জেলায় হয়েছে। এরপর আবার জেলায় হবে, মহকুমাস্তরে হবে, ব্লকস্তরে হবে। আমরা এদের সঙ্গে আছি।'                                                                

আরও পড়ুন, ফেব্রুয়ারিতেই ৩০ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা? শিবরাত্রির দিনে ফের ঊর্ধ্বমুখী পারদ

বিরোধীদের লাগাতার আক্রমণের মুখে, শুক্রবারও ডিএ প্রসঙ্গে ফের মুখ খোলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি তো ম্যাজিসিয়ন নই। যে টাকা দাও বললেই হঠাৎ গুপী গাইন বাঘা বাইনের মতো মিষ্টি চলে এল, টাকা চলে এল। টাকাটা জোগাড় করতে হয়। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও ৩% DA আমরা দিয়েছি।' 

এদিকে, বকেয়া ডিএ-র দাবিতে, ২০ ও ২১ ফেব্রুয়ারি, সমস্ত সরকারি অফিসে, পূর্ণদিবস কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এই প্রেক্ষাপটেই ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ লেখেন, ২০-২১ না এলে, ২২শে বাড়িতেই থাকুন। উদয়ন গুহ বলেন, 'মাইনে নিচ্ছে কাজ করছে না, ৩৪ বছর কিছু করেনি।' মন্ত্রীর এই প্রচ্ছন্ন হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছে বিরোধীরা।

আপাতত ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। আগামী ১৫ মার্চ তার শুনানি হওয়ার কথা। তার আগে পঞ্চায়েত ভোটের আগে ডিএ ইস্যুতে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপের পারদ।

সেরা শিরোনাম

CPM News: SIR বাতিলের দাবিতে এবার পথে নামল বাম সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা, মিছিল থেকে উঠল জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি
SIR বাতিলের দাবিতে এবার পথে নামল বাম সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা, মিছিল থেকে উঠল জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি
West Bengal News Live: কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
Kolkata News : নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
Katwa Station : ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget