এক্সপ্লোর

DA Agitation : 'ওজন কমেছে', ডার্ক চকোলেট, ফলের রস খেয়ে 'বিচিত্র গণ অনশন' DA আন্দোলনকারীদের

পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে এদিন 'বিচিত্র গণ অনশন' পালন করেন আন্দোলনকারীরা।

অনির্বাণ বিশ্বাস, হিন্দোল দে, কলকাতা : বুধবারের কলকাতায় ( Kolkata )  ৬০০ মিটারের মধ্যে তিন-তিনটি হাইভোল্টেজ কর্মসূচি! শহিদ মিনার চত্বরে বকেয়া DA-র দাবিতে ৬২ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। সেখান থেকে ৬০০ মিটার দূরে এদিন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী ( Mamata Banerjee ) । এর ডিএ মঞ্চ থেকে ১০০ মিটারের মধ্যে ছাত্র যুবদের নিয়ে সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) ।                 

অভিষেকের সভা ও ডিএ আন্দোলন                
অশান্তি এড়াতে আদালতের নির্দেশে DA ধর্নামঞ্চ ও TMCP-র সভাস্থলের মাঝে তৈরি করা হয়েছিল বাঁশ আর টিনের ব্যারিকেড।  আন্দোলনকারীদের দাবি, এদিন কলকাতা পুলিশের তরফে তাঁদের আবেদন জানানো হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে থাকবেন, তখন মাইক বন্ধ রাখতে।            

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানালেন, ' পুলিশের ডিসিপি সাউথ এসে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে থাকবেন তখন যেন আমাদের মাইক বন্ধ রাখা হয়। আমরা বলি আদালতের নির্দেশে তেমন কিছু নেই। তাই মাইক বন্ধ করা হবে না। .... পুলিশ আদালতের ওপরও খবরদারি করছে।'     

আমরা তো চাই দূরত্ব ঘুচে যাক : আন্দোলনকারী 

বকেয়া DA-র দাবিতে ৬২ দিন ধরে আন্দোলনে সংগ্রামী যৌথ মঞ্চ। ৬০০ মিটার দূরেই মুখ্যমন্ত্রীর ধর্না দূরত্ব কি আদৌ ঘুচবে? ভাস্কর ঘোষ জানালেন, ' আমরা তো চাই দূরত্ব ঘুচে যাক। কিন্তু সরকার সদিচ্ছা দেখাচ্ছে না। মানুষ যখন এই দূরত্ব বাড়িয়ে দেবে, তখন আর খুঁজে পাওয়া যাবে না।' 

ডার্ক চকোলেট, ফলের রস খেয়ে অনশন

পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে এদিন 'বিচিত্র গণ অনশন' পালন করেন আন্দোলনকারীরা। ডার্ক চকোলেট, ফলের রস খেয়ে করেন অনশন। ভাস্কর ঘোষ বলেন, 'আমাদের অনশন করে সকলের ওজন কমেছে। তাই একটু রিভার্স করলাম। চকোলেট খেয়ে যাতে ওজনটা একটু বাড়ে...' 

এদিনও ধর্নামঞ্চে আসেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। তিনি বলেন,  ' মুখ্যমন্ত্রী এটুকু আসতে পারলেন না। কেন এসে সমাধান করছেন না। আমাদের কাছে খবর আছে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাহলে বাংলায় আগুন জ্বলবে। '

বৃহস্পতিবার মহাসমাবেশের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।



সেরা শিরোনাম

Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget