এক্সপ্লোর

DA Agitation: তৃণমূল সরকার সরকারি কর্মীদের প্রতি কতটা উদাসীন ! বিরোধী দলগুলিকে চিঠি দিল সংগ্রামী যৌথ মঞ্চ

Sangrami Joutha Mancha : রাজ্যে সরকারি কর্মীদের ক্ষেত্রে তৃণমূল সরকারের মনোভাব স্পষ্ট করে দিতে চেয়ে বিরোধী দলগুলিকে চিঠি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।  

সঞ্চয়ন মিত্র, কলকাতা : বকেয়া ডিএ-র  ( DA ) দাবিতে, রাজ্য সরকারের ( State Govt )  বিরুদ্ধে ১৭৩ দিন ধরে আন্দোলন চালাচ্ছে তারা। পঞ্চায়েত ভোটে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবিতে মামলা করেছিলেন সুপ্রিম কোর্টেও। এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়ে, বেঙ্গালুরুর বৈঠকে সামিল বাকি বিরোধী দলের কাছে চিঠি পাঠাল সংগ্রামী যৌথ মঞ্চ। 

সমস্ত বিরোধী দলকে চিঠি                                               

 বেঙ্গালুরুতে মোদি-বিরোধী মেগা বৈঠকের ( opposition Meet ) আগে তৃণমূলকে ( TMC ) চাপে ফেলতে রাজ্য সরকারি কর্মীদের DA-আন্দোলন নিয়ে সমস্ত বিরোধী দলকে চিঠি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। তৃণমূল সরকার সরকারি কর্মীদের প্রতি কতটা উদাসীন, চিঠিতে তাই জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে বকেয়া ডিএ প্রসঙ্গ ও বেতন বঞ্চনার কথা। 

২০২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে মোদি-বিরোধিতার রণকৌশল স্থির করতে মঙ্গলবার ব্যাঙ্গালোরে বৈঠকে বসছে ২৬টি দল। এই প্রেক্ষিতকে সামনে রেখেই রাজ্যে সরকারি কর্মীদের ক্ষেত্রে তৃণমূল সরকারের মনোভাব স্পষ্ট করে দিতে চেয়ে বিরোধী দলগুলিকে চিঠি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।  

মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানালেন, এখানে সরকার আমাদের দাবিদাওয়া নিয়ে উদাসীন, যে সরকারে এখানে উদাসীন, সে কীভাবে জোটে থাকে, আপনারা তাঁকে প্রশ্ন করুন ! 

ভোট সন্ত্রাস নিয়েও আন্দোলন                                              

এর আগে পঞ্চায়েত ভোটে লাগাতার সন্ত্রাস, ব্য়ালট বক্স লুঠ, ব্য়াপক ছাপ্পা, ভোটকর্মীদের হুমকির অভিযোগের প্রতিবাদে কলকাতার রাজপথে মিছিল করে সংগ্রামী যৌথ মঞ্চ। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শহিদ মিনার পর্যন্ত মিছিল করে তারা। অভিযোগ, ভোটের নামে প্রহসন হয়েছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট থেকে শুরু করে, ভোটের কাজে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার,  প্রতিটি ক্ষেত্রে আদালতের নির্দেশের অবমাননা করেছে রাজ্য় নির্বাচন কমিশন।  মঞ্চের অভিযোগ, এত কিছুর পর, জোর করে প্রিসাইডিং অফিসারদের দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বলে লিখিয়ে নেওয়া হয়েছে।   

আরও পড়ুন
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

 

 

সেরা শিরোনাম

আসছে বিরাট বিপদ? সুপার এল-নিনোর প্রভাবে এমন কিছু ঘটবে, যা আগে কখনও হয়নি? বড় সতর্কবার্তা WMO-র
আসছে বিরাট বিপদ? সুপার এল-নিনোর প্রভাবে এমন কিছু ঘটবে, যা আগে কখনও হয়নি? বড় সতর্কবার্তা WMO-র
Durga Puja 2026: 'যাঁরা সনাতন ধর্ম মানেন...', বিসর্জনে গিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য বিতর্ক, 'স্বামী বিবেকানন্দ এই হিন্দুত্ব দেখিয়ে যাননি', পাল্টা কুণাল
'যাঁরা সনাতন ধর্ম মানেন...', বিসর্জনে গিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য বিতর্ক, 'স্বামী বিবেকানন্দ এই হিন্দুত্ব দেখিয়ে যাননি', পাল্টা কুণাল
West Bengal News Live : হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
লক্ষ্মীপুজোর আগেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি? আজ থেকেই আবহাওয়ার বদল কোথায় কোথায়? বড় আপডেট
Cyclone threat to Odisha: লক্ষ্মীপুজোর আগেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি? আজ থেকেই আবহাওয়ার বদল কোথায় কোথায়? বড় আপডেট

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Embed widget