এক্সপ্লোর

Suvendu On DA: 'DA মামলায় হারবে সরকার জানত, কোটি কোটি টাকা খরচ করেছে, ওই টাকায় ১০ টি বড় হাসপাতাল তৈরি হত..' !

DA Case Suvendu Attacks Bengal Govt: DA মামলায় জোর ধাক্কা রাজ্যের, তীব্র আক্রমণ শুভেন্দুর, কী প্রতিক্রিয়া বিরোধী দলনেতার ?

কলকাতা: DA মামলায় জোর ধাক্কা রাজ্যের। সুপ্রিম কোর্টে ধোপে টেকেনি রাজ্যের কাতর আর্জি। অবশেষে স্বস্তি ফিরল রাজ্যের সরকারি কর্মীদের। কারণ এদিন রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ দিয়ে দিতে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। আর এবার রাজ্যের শাসকদলকে জোর নিশানা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর।

আরও পড়ুন, প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারীদের তরফেই হয়েছে, সব্যসাচী দত্ত ইস্যুতে প্রতিক্রিয়া পুলিশের

এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'সুপ্রিম কোর্টে মূল লড়াই চলে গত তিন বছর ধরে। ডেটের পর ডেট । সরকার জানত এই মামলায় তাঁরা হারবে। জানত বলেই কোটি কোটি টাকা খরচ করেছেন। এই টাকা থাকলে, অন্তত ১০ টি বড় হাসপাতাল তৈরি করা যেত। ১০০ টি হাসপাতালে MRI মেশিন বসানো যেত। ৫০০ হাসপাতালে সিটি স্ক্যান বসিয়ে দেওয়া যেত। এই টাকা থাকলে অন্তত ২০০ টি নতুন স্কুল বিল্ডিং তৈরি করা যেত। কতটা টাকা খরচ করেছে এরা, SIT থেকে সুপ্রিম কোর্ট অবধি। এটা ২০০ কোটি টাকার বেশি।'

সরকারি কর্মীদের বকেয়া DA-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে।শুক্রবার রাজ্য সরকারকে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।সর্বোচ্চ আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছেন রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীরা। শিক্ষা দফতরের কর্মী চন্দন চট্টোপাধ্যায় বলেছেন, সরকারের প্রতি এটাই বার্তা, এই ঘেউ ঘেউ করা প্রাণীগুলো কিন্তু জেগে উঠেছে, এরপর সাবধান,কামড়ালে জলাতঙ্ক।'

নাকতলার বাসিন্দা সুজিত দাশগুপ্ত। কাজ করতেন ভূমি রাজস্ব দফতরের রেন্ট কন্ট্রোল অফিসে।অবসর নিয়েছেন ২০১১ সালে।স্ত্রী আর অবিবাহিত মেয়েকে নিয়ে সংসার।মেয়ের পড়াশোনা থেকে পরিবারের চিকিৎসা - সব চলে একমাত্র পেনশনের ওপর।অবসরপ্রাপ্ত সরকারি কর্মী সুজিত দাশগুপ্ত বলেন, এটা আংশিক জয় কারণ বঞ্চনা দীর্ঘদিনের। জিনিসপত্রের দাম উর্ধ্বমুখী। ওষুধের দাম বাড়ছে প্রতিদিন এটা ক্রমবর্ধমান। আরেক দিকে ব্যাঙ্ক সুদ কভার মাধ্যমে আমাদের বেতন যতটুকুনি পেনশন হিসেবে পাই সেটাও কমছে।

 অবসরপ্রাপ্ত সরকারি কর্মী  অরুণ চক্রবর্তী বলেন, DA আমাদের অধিকার আমরা কারও কাছে ভিক্ষা চাই না। আমরা যখন DA চাইতে গিয়েছি উনি গৃহপালিত পশুদের সঙ্গে আমাদের তুলনা করেছেন। কিন্তু সরকারের বিগত ১৩ বছরে যে কার্যক্রম যেভাবে চলছে উনি কতটা দেবেন এর উপরে কিন্তু আমরা আস্থাশীল নই। যতক্ষণ না হাতে পারছি ততক্ষণ বিশ্বাস করছি না।'

 

 

সেরা শিরোনাম

Bengali Cinema: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা,
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা, "সাধক বামাক্ষ্য়াপা..", মুখ খুললেন অধীরও
Singur Industry : মুখ্যমন্ত্রীর মুখে শিল্প নিয়ে প্রতিশ্রুতির পরেই তৎপরতা শুরু, আশায় বুক বাঁধছে সিঙ্গুরবাসী
মুখ্যমন্ত্রীর মুখে শিল্প নিয়ে প্রতিশ্রুতির পরেই তৎপরতা শুরু, আশায় বুক বাঁধছে সিঙ্গুরবাসী
Bankura News: সরকারি হাসপাতালে কাঁড়ি কাঁড়ি 'মেয়াদ উত্তীর্ণ' ওষুধ, ইঞ্জেকশান, ORS, পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ বিধায়কের, ভিডিও ভাইরাল
সরকারি হাসপাতালে কাঁড়ি কাঁড়ি 'মেয়াদ উত্তীর্ণ' ওষুধ, ইঞ্জেকশান, ORS, পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ বিধায়কের, ভিডিও ভাইরাল
News Live: তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল
তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget