এক্সপ্লোর

DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

DA News: রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা। সরকারি নির্দেশ অনুযায়ী, ১ অক্টোবর ২০২৬ থেকে ডিয়ারনেস অ্যালাওয়েন্স ও ডিয়ারনেস রিলিফ বাড়ানো হচ্ছে।

কলকাতা: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA। ১ অক্টোবর থেকে ২০ শতাংশ ডিএ সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। সরকারের বাজেটে ঘোষণা মত আরও ২০ শতাংশ ডিএ মিলবে অক্টোবর মাসে। বিজ্ঞপ্তি জারি করল রাজ্য অর্থ দফতর। রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা। রাজ্য সরকারি কর্মীদের বাড়ল ডিএ, জারি হল নির্দেশিকা। সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার-পোষিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মী। পঞ্চায়েত, পুরনিগম, পুরসভা, বিধিবদ্ধ সংস্থা ও অন্যান্য সরকারি অধিগৃহীত সংস্থার কর্মীরাও পাবেন ডিএ-র টাকা।

আগামী ১ অক্টোবর থেকে রাজ্য সরকারী কর্মীদের মহার্ঘ্য ভাতা ১৮ শতাংশ থেকে আরও ২০ শতাংশ বেড়ে ৩৮ শতাংশ কার্যকর হবে। রাজ্য সরকারী কর্মীরাই শুধু নয়, সরকারি সাহায্য প্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অশিক্ষক কর্মী, পঞ্চায়েত, পঞ্চায়েত কর্মী, পুরসভা ও সেখানকার কর্মী ও বিভিন্ন সরকারি সংস্থার কর্মীরাও ১ অক্টোবর থেকে সংশোধিত ৩৮ শতাংশ হারে DA বাড়বে।

কনফেডারেশন অফ স্টেট গর্ভমেন্ট এমপ্লইডের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি বলছেন, 'ষষ্ঠ বেতন কমিশন লাগু হয়েছিল ০১.০১.২০২০ তে DA ছাড়াই। DA তখন দেয়নি। বিগত সরকার ২০২১ এ ৩ শতাংশ DA দেয়। ২০২২ এ কোনও DA দেয়নি। ২০২৩ সালে ৩ শতাংশ ও ২০২৪ সালে দুটো DA দিয়েছিল। ১ জানুয়ারি ও জুলাই মাসে। ৪ শতাংশ করে। ২০২৫ সালে এপ্রিলে ৪ শতাংশ DA দিয়েছিল। মোট ১৮ শতাংশ। যা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিল ২০ শতাংশ দিয়ে বাড়ার কথা। আজ অর্ডার বেরল।'

উল্লেখ্য়, পুজোর আগেই বেতন ও ২০ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা, সে কথা ভবানী ভবনে পুলিশের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুতরাং, এই বছর দুর্গাপুজোর আগেই বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা। মুখ্যমন্ত্রী বলেছিলেন সেদিন, 'আমি অর্থসচিবকে বলেছি, অর্থমন্ত্রীকে বলেছি। পুজোর মাসে পুজোর আগে অক্টোবরের বেতন দিতে ও ২০ শতাংশ অ্যাডিশনাল দিতে।'

শুভেন্দু অধিকারী সেদিন আরও জানিয়েছিলেন, 'পুলিশ কর্মীদের অর্থনৈতিক অবস্থা খারাপ। গোটা ভারত যখন সপ্তম বেতন কমিশনের অন্তর্গত, তখন আপনারা কিছু পাননি। আমরা কমিশন গঠন করে দিয়েছি। আগামী কয়েক মাসের মধ্যে রিপোর্ট এসে গেলে সপ্তম পে কমিশন চালু করে দেব।'' '' ভারত সরকারের সঙ্গে ৪২ শতাংশ DA গ্যাপ ছিল। একদিনে পারব না, সময় দিতে হবে। ২০ শতাংশ ডিএ অক্টোবর মাসে পাবেন। আমি অর্থ সচিবকে বলেছি যে, পুজোর আগে পুজোর মাসের বেতন দিতে আর সঙ্গে ২০ শতাংশ DA দিতে।'

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Advertisement

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget