এক্সপ্লোর

Drowning Death: স্নান করতে গিয়ে আর ফেরা হল না যুবকের, দামোদরের পাড়ে কান্নার রোল

West Bengal News: বুধবার দুপুরে অভিজিৎ মণ্ডল বেশ কয়েকজন বন্ধুদের সঙ্গে দামোদর নদে স্নান করতে যান। সেই সময়ে নদের ঘুর্ণিতে স্নান করতে নামাই হঠাৎ করে তলিয়ে যান তিনি।

প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: বন্ধুদের সঙ্গে দামোদর নদে স্নান (Drowning Death) করতে গিয়ে বিপত্তি। ব্রিজের নিচে নদের জলে তলিয়ে গেলে খনি কর্মী বছর ২১-এর অভিজিৎ মণ্ডল। ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে। ঘটনার পর দুদিন পেরিয়ে গেলে এখনও মেলেনি দেহের হদিশ।    

তলিয়ে গেলেন যুবক: বুধবার দুপুরে অভিজিৎ মণ্ডল বেশ কয়েকজন বন্ধুদের সঙ্গে দামোদর নদে স্নান করতে যান। সেই সময়ে নদের ঘুর্ণিতে স্নান করতে নামাই হঠাৎ করে তলিয়ে যান তিনি। সঙ্গে থাকা বন্ধুরা পুলিশ প্রশাসনকে খবর দিলে রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির পুলিশ ও মেজিয়া থানার পুলিশ একযোগে উদ্ধারকাজে নামে। তল্লাশির অভিযান এখনও চলছে। জানা গেছে ওই যুবক ই সি এল-এর সোনপুর বাজারি এরিয়ায় কর্মরত ছিল। গতকাল থেকে মৃতদেহ উদ্ধার না করতে পারার কারণে আত্মীয়রা ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন পরে পুলিশের সঙ্গে আলোচনার পর অবরোধ তুলে নেন অবরোধকারীরা। এখনো প্রশাসনের তরফ থেকে ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান চলছে।

এদিকে প্রতিবেশীকে দাহ করতে গিয়ে গত ২৭ মার্চ আহিরিটোলায় গঙ্গায় তলিয়ে যান তরুণ। উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ২৩ বছরের তরুণ মৃত সৌমেন মুন্সি মানিকতলার বাসিন্দা। নিমতলা শ্মশানঘাটে প্রতিবেশীর দাহকাজ শেষ করে দুুই পরিচিতকে নিয়ে আহিরিটোলা ঘাটে স্নান করতে যান সৌমেন। সেখানেই তলিয়ে যান ৩ জন। স্থানীয়রা উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সৌমেনকে মৃত বলে ঘোষণা করা হয়। স্থানীয়দের দাবি, গঙ্গার ঘাটে কংক্রিটের ঢাল থেকে রিভার বেডের গভীরতা ৫-৬ ফুট। গভীরতা আন্দাজ করতে না পেরেই তলিয়ে যান ওই ৩ জন। প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটলেও পুলিশ ও পুরসভা সতর্কীকরণের কোনও ব্যবস্থা নেয়নি বলে স্থানীয়দের অভিযোগ ওঠে। 

এই ঘটনার একদিন পরে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হয় ৩ যুবকের। মর্মান্তিক ঘটনা ঘটে পশ্চিম বর্ধমানের বুদবুদের গোবিন্দপুর এলাকায়। একটি পুকুরের পাড়ে পিকনিক করছিলেন চার বন্ধু। তাঁদের মধ্যে ৩ জন পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যান। বিপদ বুঝতে পেরে পুকুরপাড়ে থাকা বন্ধু স্থানীয়দের খবর দেন। দমকলের সঙ্গে এলাকায় পৌঁছে যায় কাঁকসা ও বুদবুদ থানার পুলিশ। সন্ধের মধ্যে একে একে ৩ জনকে উদ্ধার করা হয়। দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃত অরিত্র পাল, কৌশিক পাল ও প্রীতম পাঁচাল তিনজনই পানাগড়ের বাসিন্দা। শুধুমাত্র কৌশিক পাল বর্ধমানে থাকছিলেন। 

সেরা শিরোনাম

Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget