এক্সপ্লোর

Kolkata Fire:বানতলা লেদার কমপ্লেক্সে বিধ্বংসী আগুন, দমকলের ১৬ ইঞ্জিন ঘটনাস্থলে

Bantala Leather Complex: দীপাবলির দিন বানতলা লেদার কমপ্লেক্সে বিধ্বংসী আগুন। দুপুর ২টো নাগাদ বিধ্বংসী আগুন লাগে বানতলা লেদার কমপ্লেক্সে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন।

শিবাশিস মৌলিক ও সুদীপ্ত আচার্য, কলকাতা: দীপাবলির (diwali) দিন বানতলা লেদার কমপ্লেক্সে (bantala leather complex) বিধ্বংসী আগুন (fire)। দুপুর ২টো নাগাদ বিধ্বংসী আগুন লাগে বানতলা লেদার কমপ্লেক্সে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৬টি ইঞ্জিন। এখন আগুন নেভানোর কাজ চলছে। দমকল সূত্রে খবর, ছাদে আটকে পড়েছিলেন ১১ জন। তাঁদের প্রত্যেককেই উদ্ধার করা সম্ভব হয়েছে।

কী পরিস্থিতি?
চর্মনগরীর জোন ৫-এ কারখানা ও গুদাম মিলিয়ে বিরাট এলাকায় আগুন লেগেছে। পাঁচ তলা ভবনের বিস্তীর্ণ অংশে এখনও আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। স্থানীয় বাসিন্দাদের ধারণা, কোনও ভাবে বাজি থেকে এই অগ্নিকাণ্ড শুরু হয়ে থাকতে পারে। তবে এখনও আগুন লাগার কারণ স্পষ্ট নয়। আপাতত যা জানা যাচ্ছে, তাতে কারখানা ও গুদামে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ ও রাসায়নিক রাখা ছিল। সম্ভবত তার ফলেই আগুন গ্রাউন্ড ফ্লোর থেকে উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ে। চিন্তার বিষয় হল, যখন অগ্নিকাণ্ড শুরু হয়েছে তখনও কারখানার ভিতরে জনা পনেরো শ্রমিক কাজ করছিলেন। তাঁরা আটকে পড়েন। উপায় না দেখে একসময়ে পাঁচ তলার ছাদে ছুটে যেতে হয় তাঁদের। স্থানীয় বাসিন্দা, পুলিশ ও দমকলকর্মীদের তৎপরতাতেই তাঁদের উদ্ধার করা সম্ভব হয়েছে। এই মুহূর্তে একটি হাইড্রলিক ল্যাডার নিয়ে এসেছে দমকল। সেটি দিয়েই আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে এই হাইড্রলিক ল্যাডারই অন্তত ১০ জনের উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। কিন্তু মূল উদ্বেগ এখনও কাটেনি। আগুনের লেলিহান শিখা কী ভাবে নিয়ন্ত্রণে আনা যাবে? তীব্র উত্তাপ ছড়াচ্ছে এলাকায়। সঙ্গে কালো ঘন ধোঁয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া চেষ্টা করছে দমকল। কিন্তু দোতলা থেকে তিনতলায় ছড়িয়ে পড়েছে আগুন। সব মিলিয়ে কঠিন লড়াই।

বার বার অগ্নিকাণ্ড...
দিনদুয়েক আগে কলকাতারই চেতলা এলাকার একটি আবাসনে আগুন লেগেছিল। ধনশ্রী এনক্লেভের চার তলার ফ্ল্যাটে ওই আগুনের ঘটনায় উদ্বেগ ছড়ায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল পৌঁছেছে। তবে আশঙ্কা ছিল আশপাশের ফ্ল্যাটেও আগুন ছড়িয়ে পড়তে পারে। যদিও কী ভাবে ও কোথা থেকে আগুন লাগল, সেটা বোঝা যায়নি। তার পর দুদিনও গেল না। বিধ্বংসী আগুন বানতলার চর্মনগরীতে। 

আরও পড়ুন:সারা বছর দুর্গারূপে পূজিতা মা ফুল্লরা, কালীপুজোয় কী রূপে পুজো হয় এই সতীপীঠে ?

সেরা শিরোনাম

Durga Puja CPM Book Stall: 'স্টলের মধ্যে যদি ভারত বিরোধী, হিন্দু ধর্ম বিরোধী, সনাতন বিরোধী কিছু থাকে, তাহলে সেটাকে ভাঙব', হুঁশিয়ারি আইনমন্ত্রীর
Durga Puja CPM Book Stall: 'স্টলের মধ্যে যদি ভারত বিরোধী, হিন্দু ধর্ম বিরোধী, সনাতন বিরোধী কিছু থাকে, তাহলে সেটাকে ভাঙব', হুঁশিয়ারি আইনমন্ত্রীর
By Election: উপনির্বাচনের আগে অডিও ক্লিপ ভাইরাল, রেজিনগরে অশান্তি পাকানোর চেষ্টা ? কী আছে অডিওতে ?
উপনির্বাচনের আগে অডিও ক্লিপ ভাইরাল, রেজিনগরে অশান্তি পাকানোর চেষ্টা ? কী আছে অডিওতে ?
West Bengal News Live: পুজোর পরে বাড়তে পারে বাসের ভাড়া ! বাস মালিকদের সঙ্গে বৈঠকের পর কী জানালেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং ?
পুজোর পরে বাড়তে পারে বাসের ভাড়া ! বাস মালিকদের সঙ্গে বৈঠকের পর কী জানালেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং ?
CM Suvendu Adhikari: 'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

DumDum News : এখন এটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে সবকিছুতে বিজেপির নাম এনে দেওয়া:দমদমের বিজেপি বিধায়ক
DumDum Incident:বলছে এখন সরকার বদল হয়েছে, এখন দেখে শুনে কাজ করতে হবে:ইস্টার্ন অর্গানিক ফাটিলাইজার MD
Sumit Roy : কীভাবে কাজ করত সুজয় হাজরা-সুমিত রায়ের চক্র? CID-র তরফে পেশ চার্জশিটে
East Midnapur News : পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডে সিপিএমের মিছিলে হামলা,পার্টি অফিসে ভাঙচুর
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget