এক্সপ্লোর

Kali Puja 2022 : সারা বছর দুর্গারূপে পূজিতা মা ফুল্লরা, কালীপুজোয় কী রূপে পুজো হয় এই সতীপীঠে ?

Fullara Temple Kali Puja : পীঠ নির্নয় তন্ত্র মতে, এখানে সতীর ওষ্ঠ পড়েছিল। সারাবছর এখানে দেবী দুর্গা রূপে পূজিত হয়ে থাকেন।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম:  ৫১ পিঠের অন্যতম সতীপীঠ বীরভূমে  লাভপুরের ফুল্লরা। এখানেও সোমবার কালীপুজো উপলক্ষ্যে ভক্তদের ঢল। সারাবছর এখানে দেবী দুর্গা রূপে পূজিত হয়ে থাকেন। কালী পুজো উপলক্ষে, দেবী দুর্গার পাশাপাশি মা কালী রূপে পুজো হয়ে থাকে মা ফুল্লরার। 

লোকে বলে, বীরাচারীদের ভূমি বীরভূম। পঞ্চসতীপীঠের অন্যতম লাভপুরের ফুল্লরা দেবী। ‘অট্টহাসে ওষ্ঠ পাতো দেবী সা ফুল্লরা স্মৃতা। বিশ্বেশো ভৈরব স্তত্র সর্বাভীষ্ট প্রদায়ক।।’

কলকাতা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরত্বে রয়েছে লাভপুর। বীরভূম জেলার এই অংশ প্রাচীনকালে অট্টহাস নামে পরিচিত ছিল। এই নাম থেকেই মনে পড়ে, চণ্ডীর ব্যাখ্যায় রয়েছে, অসুর নিধনে দেবীর আবির্ভাব হওয়ার পর তিনি অট্টহাসিতে আকাশ বিদীর্ণ করছেন। অশুভের নিধনে শুভ শক্তির জয়োল্লাস।

সতীর ওষ্ঠ পড়েছিল এই পীঠে
পীঠ নির্নয় তন্ত্র মতে, এখানে সতীর ওষ্ঠ পড়েছিল। পীঠ নির্নীত হওয়ার শর্ত অনুসারে এখানে কাদর বা কোপাই নদী উত্তর বাহিনী। স্থানীয়ভাবে এর নাম লা ঘাটা। বোলপুর থেকে লাভপুর যাওয়ার পথে ডানহাতে নতুন এই তোরণ নির্মীয় হয়েছে। সেখান থেকে কিলোমিটার খানেক ভিতরে ঢুকলে মূল মন্দির। মন্দির চত্বর খুব প্রশস্ত নয়। গর্ভগৃহের সামনে রয়েছে নাট মন্দির। জগমোহনে রয়েছে হাড়ি কাঠ। তবে এই মন্দির চত্বরের মধ্যে মূল তোড়ণের পাশের শিব মন্দিরটি সবচেয়ে পুরনো। নাটমন্দিরের পড়েই রয়েছে মায়ের ঘাট।

দেবী এখানে সারা বছর দুর্গা রূপে পূজিত হয়ে থাকলেও, সোমবার সকাল থেকেই শুরু হয়েছে বিশেষ পূজা-অর্চনা ও হোমযজ্ঞ। দূরদূরান্ত থেকে আসতে শুরু করেছে ভক্তরাও। ভক্তদের বিশ্বাস  এখানে প্রাণভরে মায়ের কাছে প্রার্থনা করলে তা পূর্ণ হয়। এই মনের কামনা নিয়েই দূর-দূরান্ত থেকে ভক্তরা এসেছেন কালীপুজোয় এখানে পুজো দিতে।

সেরা শিরোনাম

দার্জিলিংয়ে মধুচন্দ্রিমায় গিয়ে ভয়াবহ ঘটনা, বার-বি-কিউ এর আগুনে জ্বললেন নববধূ, গা শিউরে ওঠা ভিডি
দার্জিলিংয়ে মধুচন্দ্রিমায় গিয়ে ভয়াবহ ঘটনা, বার-বি-কিউ এর আগুনে জ্বললেন নববধূ, গা শিউরে ওঠা ভিডিও
AITC Name-Symbol Freeze: তৃণমূলের রাজনৈতিক অস্তিত্বই থাকবে না আর? নাম-প্রতীক ফ্রিজ করেছে কমিশন, যা বলছেন আইনজ্ঞরা…
তৃণমূলের রাজনৈতিক অস্তিত্বই থাকবে না আর? নাম-প্রতীক ফ্রিজ করেছে কমিশন, যা বলছেন আইনজ্ঞরা…
TMC News: শ্রীরামপুরে কোর্ট ময়দানে জনসভা করতে পারবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
শ্রীরামপুরে কোর্ট ময়দানে জনসভা করতে পারবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
West Bengal Live Blog:জল্পনার অবসান, জোড়াফুল প্রতীক ফ্রিজ করল কমিশন! বেছে নিতে বলা হল ২টি নতুন নাম
জল্পনার অবসান, জোড়াফুল প্রতীক ফ্রিজ করল কমিশন! বেছে নিতে বলা হল ২টি নতুন নাম

ভিডিও

Trinamool Congress |
Debjit Sarkar |
Samik Bhattacharya |
Madan Mitra |
Sujan Chakraborty |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Daily Astrology: যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
Subhasree-Mimi: একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
Asian Games: হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
Best Small Cap Funds : পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
Narendra Modi: 'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
Sourav On Modi: 'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
Embed widget