এক্সপ্লোর

Darjeeling Accident : ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা

গাড়িতে দু'জন যুবক ও দু'জন যুবতী ছিলেন। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার সময় চারজনই মত্ত বা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।


শিলিগুড়ি:  দার্জিলিং জেলার দুধিয়া এলাকায় মঙ্গলবার রাতের দিকে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি  যাত্রীবাহী চার চাকা গাড়ি সোজা বালাসন নদীতে পড়ে যায়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত প্রায় সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে খবর, গাড়িতে দু'জন যুবক ও দু'জন যুবতী ছিলেন। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার সময় চারজনই মত্ত বা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। যদিও এই অভিযোগের সরকারি বা পুলিশের তরফে এখনও কোনও নিশ্চিতকরণ মেলেনি। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাঁদের তৎপরতায় গাড়িতে আটকে থাকা চারজনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। তবে থার গাড়িটি নদীর মধ্যেই আটকে রয়েছে।

আহত চার জনকে উদ্ধার করে সুকনা ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। কীভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল এবং চালক মত্ত অবস্থায় ছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। 

অতি সম্প্রতি দার্জিলিংয়ের রক গার্ডেনে যাওয়ার সময় একটি চারচাকা গাড়ি খাদে পড়তে পড়তে বেঁচে যায়। চড়াই উৎরাই রাস্তায় ব্রেক ফেল করে গার্ডওয়ালে ধাক্কা মারে। তারপর কোনওক্রমে সেখানেই আটকে ঝুলতে থাকে। তখন স্থানীয়রা ছুটে আসে। কোনওক্রমে টেনে বের করে ড্রাইভারকে।  

উত্তরবঙ্গে কয়েকদিন ধরেই টানা চলছে দুর্যোগ। তার জেরে রাস্তাঘাট যথেষ্ট পিচ্ছিল। তাই সড়ক দুর্ঘটনার আশঙ্কা এই সময় বেশিই থাকে। এরই মধ্যে একই সপ্তাহের মধ্যে দুটি দুর্ঘটনার খবর উত্তরবঙ্গ থেকে। তবে দুই ক্ষেত্রেই প্রাণহানির ঘটনা ঘটেনি। 

পাহাড়ি 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Advertisement

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget