এক্সপ্লোর

Darjeeling: উত্তরবঙ্গে একটানা বৃষ্টির জের, ফের ধস কালিম্পঙে

Darjeeling: উত্তরবঙ্গে একটানা বৃষ্টির জের। তিনদিনের মধ্যে ফের ধস নামল কালিম্পঙে।

উমেশ তামাঙ্গ, দার্জিলিং: মাত্র তিনদিনের মাথায় সোমবার ফের কালিম্পঙে ধস নামল। কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে একটানা প্রবল বৃষ্টি হচ্ছে। আজ ভোরে ২৯ মাইলের কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। কালিম্পং ও সিকিমের সঙ্গে শিলিগুড়ির সড়কপথে যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন হয়ে গেছে। যদিও ইতিমধ্যেই রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে পূর্ত দফতর।

শুক্রবার কালিম্পঙের কাটারে এলাকায় ধস নেমে মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু হয় এক বৃদ্ধের। কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টে নাগাদ পেডং বাজার থেকে ১৫ কিলোমিটার দূরে কাটারে এলাকাতে ধস নামে। মৃত্যু হয় ৭৫ বছরের বীরবাহাদুর মঙ্গারের। বৃহস্পতিবার দফায় দফায় বৃষ্টির জেরে শিলিগুড়ি থেকে সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে ফের ধস নামে। 

বৃহস্পতিবার সকালে কালিম্পঙের ২৯ মাইল এলাকাতেও ধস নামে। আটকে পড়েন কয়েকশো পর্যটক। পূর্ত দফতর ও বর্ডার রোড অর্গানাইজেশনের চেষ্টায় ঘণ্টা চারেক পর রাস্তার একাংশ পরিষ্কার হয়। রাস্তার একটি অংশ থেকে ধীরে ধীরে শুরু করানো হয় যান চলাচল। মঙ্গলবার থেকে দফায় দফায় বৃষ্টি চলছে পাহাড়ে। তার জেরে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

আরও পড়ুন: আজ কৌশিকী অমাবস্যা, দর্শনার্থীদের জন্য বন্ধ থাকলেও মহাযজ্ঞের প্রস্তুতি তারাপীঠে

তার আগে, সেবকে করোনেশন ব্রিজের কাছে ১০ নম্বর জাতীয় সড়কে প্রায় এক কিলোমিটার জুড়ে ধস নামায় কালিম্পং থেকে শিলিগুড়ি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আটকে পড়ে বহু গাড়ি। দুর্ভোগে পড়েন যাত্রীরা। ভরা বর্ষায় প্রায়ই নামছে ধস। ঘটে যাচ্ছে ছোট-বড় দুর্ঘটনা। 

এছাড়াও গত মাসে দার্জিলিঙে সেবকের কাছে পাহাড় থেকে গড়িয়ে পড়া বোল্ডারের ধাক্কায় মৃত্যু হয়েছিল সেনাবাহিনীর এক জওয়ানের। ১০ নম্বর জাতীয় সড়কে করোনেশন ব্রিজের কাছে ধস নামার জেরে রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ ছিল। এই সময় প্রথমে শিলিগুড়ি থেকে সেবক পর্যন্ত অটোতে পৌঁছন গোর্খা রেজিমেন্টের জওয়ান রিনচেন তামাং। যদি কোনওভাবে বাড়ি ফেরা সম্ভব হয়, সেই চেষ্টা করার জন্য সেবকে পৌঁছলেও এক কিলোমিটার রাস্তা জুড়ে ধস থাকায় তাঁকে বাধ্য হয়ে শিলিগুড়ি ফেরার রাস্তা ধরতে হয়। আর সেই ফেরার পথেই বিপদ। সেবকের কালীমন্দিরের কাছে একটি বড় বোল্ডার পাহাড় থেকে গড়িয়ে আচমকা অটোর উপর পড়ে। গুরুতর আহত হন অটো চালক এবং ওই সেনা জওয়ান ও গাড়ির ড্রাইভার। তাদের উদ্ধার পরে স্থানীয়রা পৌঁছে দেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। পরে সেখানেই দুর্ভাগ্যবশত ওই জওয়ানের মৃত্যু হয়। 

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget