এক্সপ্লোর

আজ কৌশিকী অমাবস্যা, দর্শনার্থীদের জন্য় বন্ধ থাকলেও মহাযজ্ঞের প্রস্তুতি তারাপীঠে

ভক্তকে দেখা দেন মা তারা। সেই থেকে পালিত হয় কৌশিকী অমাবস্যা। এদিন মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর পরানো হয় রাজবেশ।

বীরভূম: আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠে তারা মায়ের বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। কথিত আছে, এই দিনই তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা। তারাপীঠ শ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করেছিলেন তিনি। ভক্তকে দেখা দেন মা তারা। সেই থেকে পালিত হয় কৌশিকী অমাবস্যা। এদিন মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর পরানো হয় রাজবেশ। মঙ্গল আরতির পর পাঁচরকম ফল, পাঁচরকম মিষ্টি, ক্ষীর দিয়ে দেওয়া হয় শীতল ভোগ। 

কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে পুণ্যার্থীদের ভিড় উপছে পড়ে। দূর দূরান্ত থেকে আসেন সাধু-সন্ন্যাসীরা। তবে করোনা আবহে দু’বছর ধরে পরিচিত ভিড় উধাও। করোনা আবহে এবারও তারাপীঠে ভক্তদের প্রবেশ নিষেধ। মন্দিরে ঢোকার মুখে রয়েছে পুলিশের ব্যারিকেড। আজ রাতে মন্দিরে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। সেবায়েতরা এতে অংশ নেবেন।

উল্লেখ্য, করোনা আবহে গত বছরের মতো এবছরও  কৌশিকী অমাবস্যার দিন মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টানা ৬ দিন বন্ধ থাকছে তারাপীঠ মন্দির। গত ১৭ অগাস্ট, প্রশাসনের সঙ্গে মন্দির কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে, কোভিডের কারণে গত বছরের মতো এবছরও কৌশিকী আমাবস্যায় বন্ধ থাকবে তারাপীঠ মন্দির।

সিদ্ধান্ত নেওয়া হয়, ৩ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর, টানা ৬ দিন বন্ধ থাকবে তারাপীঠ মন্দির। এদিনে তারাপীঠে লক্ষাধিক মানুষের জমায়েত হয়। কোভিড পরিস্থিতি যাতে এত মানুষের সমাগম না হতে পারে, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

তবে, এই প্রেক্ষিতে ভক্তদের জন্য অনলাইনের মাধ্যেমে পুজোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানা গিয়েছে। ভক্তদের জন্য মন্দির কমিটি অনলাইন পূজো দেওয়ার ব্যবস্থা রেখেছেন। ভিডিও কলের মাধ্যমে তারা মাকে দেখার জন্য মন্দির চত্বরে টিভি স্ক্রিন লাগানো হবে বলে জানিয়েছেন মন্দির কমিটি।

কথিত আছে,কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠের মহাশ্মশানে শ্বেতশিমূল বৃক্ষের তলায় সাধক বামাখ্যাপা সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। এইদিন তারার মায়ের পুজো দিলে এবং দ্বারকা নদীতে স্নান করলে পূন্যলাভ হয় এবং কুম্ভস্নান করা হয়।

এই বিশ্বাসে আজও ভারতবর্ষে বিভিন্ন প্রান্তের মানুষ ওই দিনটিতে তারাপীঠে ছুটে আসেন। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের জন্য এবারও কৌশিকী আমাবস্যায় পুণ্যার্থীদের প্রবেশ বন্ধ করা হয়েছে।

সেরা শিরোনাম

West Bengal News Live: মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
West Bengal News Live Updates: তোলাবাজি ও মারধরের অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজি ও মারধরের অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার বিজেপি নেতা
Kaushiki Amavasya 2026:কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তদের উপচে পড়া ভিড়, সন্ধেয় মহাআরতি, গভীর রাতে তন্ত্র সাধনার নিয়ম মেনে কী হবে কঙ্কালীতলা মহাশ্মশানে ?
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তদের উপচে পড়া ভিড়, সন্ধেয় মহাআরতি, গভীর রাতে তন্ত্র সাধনার নিয়ম মেনে কী হবে কঙ্কালীতলা মহাশ্মশানে ?
West Bengal News Live: শালবনির জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় গ্রেফতার
শালবনির জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় গ্রেফতার

ভিডিও

Disha Salian Case | দিশা সালিয়ান হত্যা মামলার তদন্তে CBI-র সীমা পাহুজা | ABP Ananda LIVE
Tmc News | বাগুইআটি-কেষ্টপুর থেকে প্রায় ১০ কোটি তোলাবাজি ! দেবরাজের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
CM Suvendu Adhikari | নেপালে হড়পা বানে নিখোঁজ পরিবারের সদস্যদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রীS
TMC Symbol Row |
NRS Hospital | এনআরএসে ছাত্র-ছাত্রীদের একাংশের হাতে ঘেরাও কলেজ কাউন্সিল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget