এক্সপ্লোর

Darjeeling News: ঠান্ডা দার্জিলিং! ভিড় জমছে পাহাড়ে

Darjeeling Tourism: এখন এমন অবস্থা যে দার্জিলিংয়ে প্রায় কোনও হোটেল-হোমস্টে ফাঁকা নেই। ভিড় জমছে পাহাড়ে।


মোহন প্রসাদ ও উমেশ তামাঙ্গ, দার্জিলিং: তাপপ্রবাহে হাসফাঁস দক্ষিণের। প্রবল গরমে অসহনীয় পরিস্থিতি গোটা দক্ষিণবঙ্গে। একাধিক জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি। দক্ষিণে যখন এমন গরম। তখন ঠিক উল্টো ছবি উত্তরে। বিশেষ করে দার্জিলিংয়ে। এখন এমন অবস্থা যে দার্জিলিংয়ে (Darjeeling) প্রায় কোনও হোটেল-হোমস্টে ফাঁকা নেই। ভিড় জমছে পাহাড়ে। ৪০ ডিগ্রিতে দক্ষিণবঙ্গ হাঁসফাঁস করছে। উত্তরে তখন গায়ে সোয়েটার দিতে হচ্ছে।

প্রবল গরম:
মধ্যগগনে বৈশাখ। এখনও একটা কালবৈশাখীর (Kalbaisakhi) মুখ দেখেনি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা। যদিও শুক্রবার দক্ষিণের বেশ কিছু এলাকায় সামান্য বৃষ্টি হয়েছে। এর মধ্যেই ঠান্ডার খোঁজে ব্যাগ-পত্তর গুছিয়ে অনেকেরই ডেস্টিনেশন দার্জিলিং পাহাড়। ফলে সেখানে এখন কার্যত তিল ধারণের জায়গা নেই।     

একই ছবি কালিম্পঙেও (Kalimpong)। দক্ষিণের ভয়ঙ্কর গরমের হাত থেকে রক্ষা পেতে দলে দলে সেখানেও ভিড় করেছেন পর্যটকরা। কলকাতা থেকে আসা এক পর্যটক বলছেন, 'কলকাতায় থাকা যাচ্ছিল না। এখন কলকাতায় যাঁরা আছেন তাঁদের জন্য কষ্ট হচ্ছে।' শুধু আমাদের রাজ্য না। পাহাড়ে ভিড় করেছেন পড়শি রাজ্যের বাসিন্দারাও। ওড়িশা থেকে আসা পর্যটকদের একটি দলও পাহাড়ের ঠান্ডায় খুব খুশি। 

ব্যবসায় গতি:
দক্ষিণে গরমের কারণে উত্তরে এখন লক্ষ্মীলাভ হচ্ছে পর্যটন ব্যবসায়ীদের। হোটেলে রুম খালি নেই। হোমস্টেও ভর্তি। হোটেলগুলোতে একটা রুমও খালি নেই বলে জানাচ্ছেন ট্যুর অপারেটররা।  টুরিস্টের ভিড় দেখে মুখে হাসি ফুটেছে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সবারই। খুশি হোটেল ব্যবসায়ীরা, লাভের মুখ দেখছেন পরিবহন ব্যবসার সঙ্গে যুক্তরাও। দার্জিলিংয়ের ট্যুর অপারেটর প্রদীপ লামা বলেন, 'সব বুকিং আছে। এবার ভাল ট্যুরিস্ট আছে।'

সম্প্রতি পূর্ব রেল সূত্রে খবর ছিল, দার্জিলিং (Darjeeling), সিকিম (Sikkim) যাওয়ার জন্য নিউ জলপাইগুড়িগামী (NJP) পূর্ব রেলের সব ট্রেনে যাত্রী-আসন ভর্তি। এমনকী, স্পেশাল ট্রেনেও (Special Train) ২ দিনের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, আরও বিশেষ ট্রেন চালানো হচ্ছে। কিন্তু তাতেও যাত্রী সংখ্যা ভর্তি।

আরও পড়ুন:  ঝড়ের তাণ্ডব কাড়ল প্রাণ, মাথায় গাছের ডাল ভেঙে মর্মান্তিক মৃত্যু কৃষ্ণনগরে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
West Bengal News: 'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
Tulu Mondal : টুলু মণ্ডলের 'অঘোষিত পাথর সম্রাট' হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্য়ায় ? কী বললেন মুখ্যমন্ত্রী ?
টুলু মণ্ডলের 'অঘোষিত পাথর সম্রাট' হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্য়ায় ? কী বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget