এক্সপ্লোর

Krishnanagar News : ঝড়ের তাণ্ডব কাড়ল প্রাণ, মাথায় গাছের ডাল ভেঙে মর্মান্তিক মৃত্যু কৃষ্ণনগরে

Weather Update : পূর্ব বর্ধমানের কেতুগ্রামে মর্মান্তিকভাবে ঝড়ে গাছ পড়ে এক ক্লাস সিক্সের স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

প্রদ্যোৎ সরকার, কৃষ্ণনগর (নদিয়া) : তাপের নাগপাশ থেকে মুক্তি দিয়েছে স্বস্তির বৃষ্টি। কিন্তু ঝড়ের (strom) তাণ্ডব কেড়ে নিল প্রাণও। মাথায় গাছের ডাল ভেঙে মর্মান্তিকভাবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে নদিয়ার (Nadia) কৃষ্ণনগরে (krishnanagar)। মৃতের নাম রবীন্দ্রনাথ প্রামাণিক (৫৬)। প্রসঙ্গত, পূর্ব বর্ধমানের (Purba Burdwan) কেতুগ্রামে (Ketugram) মর্মান্তিকভাবে ঝড়ে গাছ পড়ে এক ক্লাস সিক্সের স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

কীভাবে ঘটে দুর্ঘটনা

ঘটনাটি ঘটেছে ৩৪ নম্বর জাতীয় সড়কের (National Highway) রেলব্রিজের কাছে। মৃতের নাম রবীন্দ্রনাথ প্রামাণিক (৫৬)। বাড়ি কোতোয়ালি থানার রোড স্টেশন এলাকায় । স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেলে ঝড়ের সময় জাতীয় সড়ক দিয়ে স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। সেই সময়ই একটি গাছের বিশালাকার ডাল ভেঙে পড়ে তাঁর মাথায়। স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

ঝড়ের তাণ্ডবে বিঘ্ন ট্রেন চলাচলে

ঝড়ে তাণ্ডবে কাটোয়া-আজিমগঞ্জ শাখায় তার ছিঁড়ে কার্যত স্তব্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বিকেল সাড়ে ৫ টা থেকে সন্ধে সাড়ে ৯ টা, প্রায় চার ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। যে সময় এই রুটে একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়ে। রাতের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও কাটোয়া-বর্ধমান লাইনের সমস্ত ট্রেন বাতিল করা হয়।

ট্রেন পরিষেবা স্তব্ধ হয়ে যাওয়ার সময় ৪ ঘণ্টার মতো সময় গঙ্গাটিপুরী স্টেশনে আটকে ছিল তিস্তা-তোর্সা এক্সপ্রেস। হাওড়া-মালদা ইন্টারসিটির চাকা থমকে দাঁড়ায় কাটোয়া স্টেশনে। এছাড়া বিভিন্ন স্টেশনে একাধিক লোকাল ট্রেনও আটকে যায়। একাধিক ট্রেন আটকে পড়ায় চরম সমস্যায় পড়েন ট্রেনযাত্রীরা।

শুক্রবার বিকেলের দিকে বাঁকুড়া-বীরভূমে বৃষ্টি হয়েছে। গতকালও অল্প কিছুক্ষণের জন্য বাঁকুড়ায় শিলাবৃষ্টি সহ বৃষ্টি হয়। আজ বীরভূমে অল্প বৃষ্টির পাশাপাশি ঝড়ও হয়েছে। এদিকে সন্ধে নাগাদ কলকাতার নিউটাউন, ধর্মতলায় বৃষ্টি হয়। পাশাপাশি বরানগর-হাওড়া-হুগলিতেও স্বস্তির বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন-অবশেষে স্বস্তির বৃষ্টি, ছিটেফোঁটার রেশ কাটিয়ে ঝমঝমিয়ে কবে থেকে ? কবে কমবে গরম ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Triamool Congress: তৃণমূলের যুবনেতা বনিকে কোমরে দড়ি পড়িয়ে ঘোরাল পুলিশ
Triamool Congress: তৃণমূলের যুবনেতা বনিকে কোমরে দড়ি পড়িয়ে ঘোরাল পুলিশ
News Live Updates: দক্ষিণবঙ্গে আজ ও কাল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গে শুরু আজ ও কাল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস
Kalyan On Kakoli:
"আমি যদি লোকসভার মধ্যে কোনওরকম কিছু করে থাকি...", কাকলিকে পাল্টা আক্রমণ কল্যাণের
Trinamool Congress: ভোটে তৃণমূলের বিপর্যয় পর এবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের পদ ছাড়তে চেয়ে চিঠি অরূপ চক্রবর্তীর
ভোটে তৃণমূলের বিপর্যয় পর এবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের পদ ছাড়তে চেয়ে চিঠি অরূপ চক্রবর্তীর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৬.০৫.২৬)। বাড়িতে রাশি-রাশি টাকা ও সরকারি ত্রাণ! বাদুড়িয়ায় গ্রেফতার তৃণমূলের পুরপ্রধান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget