এক্সপ্লোর

Bankura News: কৃষিজমি ঘিরে বিদ্যুৎবাহী তার, তাতেই কি প্রাণহানি?

Electrocuted Death: জমির আলে অলোক ঘোষের পায়ের জুতো ও তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ওই জমির আলে বিদ্যুতবাহী তারের বেড়া দেওয়া ছিল বলে স্থানীয় সূত্রে খবর।

তুহিন অধিকারী, বাঁকুড়া: ফসলের জমি দেখতে গিয়ে বিপত্তি। বেআইনি বিদ্যুৎবাহী তারে বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted Death) হয়ে মৃত্যু যুবকের। এমনটাই অভিযোগ স্থানীয়দের। জমির আলে থাকা বেআইনি বিদ্যুৎবাহী তারের বেড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দাবি গ্রামের বাসিন্দাদের। পরে ওই যুবকের মৃতদেহ (Dead Body) লোপাটের চেষ্টাও হয় বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুর থানার (Bishnupur Police Station) ভিমারডাঙ্গা গ্রামে। ঘটনায় গ্রেফতার জমির মালিক সহ দুই।

বেআইনি বিদ্যুৎবাহী তারে মৃত্যু যুবকের: স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার (Bishnupur Police Station) ভিমারডাঙ্গা গ্রামের বাসিন্দা অলোক ঘোষ। গ্রামের অদূরে ফসল  দেখতে যান তিনি। এরপরই নিখোঁজ হয়ে যান ওই যুবক। কিন্তু দীর্ঘ সময় পর তিনি বাড়িতে ফেরেননি। এরপরই ওই যুবকের খোঁজ শুরু করেন গ্রামের লোকজন। জমির আলে অলোক ঘোষের পায়ের জুতো ও তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। গ্রামবাসীদের অভিযোগ, ওই জমির আলে বিদ্যুতবাহী তারের বেড়া দেওয়া ছিল। স্থানীয় সূত্রে খবর বিদ্যুতবাহী তার দেখে স্থানীয়দের সন্দেহ দানা বাঁধে। পাশাপাশি স্থানীয়দের নজরে আসে জমির আল থেকে কোনও কিছু টেনে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহ টানতে টানতে নিয়ে গিয়ে প্রায় দু কিলোমিটার দূরের জঙ্গলে পুঁতে ফেলা হয় বলেও অভিযোগ। মৃতদেহ লোপাটের অভিযোগ সরব হয়েছেন তাঁরা।

যুবকের মৃত্যুতে চাঞ্চল্য বাঁকুড়ায়: স্থানীয় সূত্রে খবর, গাছের ডাল, মাটি ও শুকনো পাতা দিয়ে কিছু ঢাকা দেওয়া ছিল। মাটি ও শুকনো পাতা সরাতেই অলোক ঘোষের মৃতদেহ চোখে পড়ে স্থানীয়দের। খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানার (Bishnupur Police Station) পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি সরিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের (Postmortem) জন্য পাঠায়। স্থানীয়দের অভিযোগ, জমির আলে বেআইনি ভাবে দেওয়া বিদ্যুৎবাহী তারে বিদ্যুৎপৃষ্ট (Electrocuted Death) হয়ে মৃত্যু হয় অলোক ঘোষের। তাঁদের দাবি, পরে প্রমাণ লোপাটের জন্য ওই জমির মালিক মৃতদেহটি জঙ্গলে নিয়ে গিয়ে পুঁতে ফেলে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ ওই জমির মালিক স্থানীয় মড়ার গ্রামের বাসিন্দা সাকির আলি খান ও তাঁর কাকা সিরাজউদ্দিন খানকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: Murshidabad News: আত্মহত্যা না খুন? ছাদ থেকে উদ্ধার ছাত্রের রক্তাক্ত দেহ

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede : বেনজির বিপর্যয়! চোরবাগানে মৃতের সংখ্যা বেড়ে ১৯, রইল সম্পূর্ণ তালিকা
বেনজির বিপর্যয়! চোরবাগানে মৃতের সংখ্যা বেড়ে ১৯, রইল সম্পূর্ণ তালিকা
Chorbagan Stampede: চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget