এক্সপ্লোর

Murshidabad News: আত্মহত্যা না খুন? ছাদ থেকে উদ্ধার ছাত্রের রক্তাক্ত দেহ

মৃতদেহের চারপাশে ছিল চাপ চাপ রক্ত। বাড়ির ছাদে দ্বাদশ শ্রেণির ছাত্রের রক্তাক্ত দেহ। আত্মহত্যা না খুন?

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জে মেধাবী ছাত্রের রহস্যমৃত্যু (Mysterious Death)। সাতসকালে ছাদ থেকে উদ্ধার হল দ্বাদশ শ্রেণির পড়ুয়ার রক্তাক্ত দেহ, গলায় আঘাতের চিহ্ন। খুন না কি অন্য কোনও রহস্য? এখনও ধন্দে পুলিশ। বাগুইআটিতে, দশম শ্রেণির পড়ুয়া, দুই কিশোরের খুনের ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই এবার মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জে (Raghunathganj) দ্বাদশ শ্রেণির পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে তৈরি হল রহস্য!

চারপাশে ছিল চাপ চাপ রক্ত: শুক্রবার বাড়ির ছাদ থেকে এই অবস্থায় উদ্ধার হয় আঠেরো বছরের তরুণের মৃতদেহ। মৃতদেহের চারপাশে ছিল চাপ চাপ রক্ত। বাড়ির ছাদে দ্বাদশ শ্রেণির ছাত্রের রক্তাক্ত দেহ। আত্মহত্যা না খুন? মৃত ছাত্রের নাম শাহিদ আফ্রিদি। মুর্শিদাবাদের কাশিয়াড়াঙ্গার বাসিন্দা শাহিদ। জঙ্গিপুর বয়েজ স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। পড়াশোনার সুবিধার জন্য, দিন সাতেক আগে থেকে, জঙ্গিপুরের (Jangipur) গাড়িঘাটায়, মা ও দিদির সঙ্গে, এই ভাড়া বাড়িতে থাকতে শুরু করে।

পরিবারের বয়ান: মৃত ছাত্রের মা শান্তনা বিবির কথায়, পড়াশোনার জন্য এসেছিলাম গ্রাম থেকে. কী ঘটনা ঘটে গেল, আমাদের তো কোনও শত্রু নেই। শাহিদের পরিবারের দাবি, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ খাওয়াদাওয়ার পর পড়াশুনা করবে বলে, পাশের ঘরে চলে যায় শাহিদ। তারপর সকালে আর ঘরে খুঁজে পাওয়া যায়নি তাকে। চারদিকে খোঁজাখুঁজির পর ছাদে উদ্ধার হয় রক্তাক্ত দেহ। 

শাহিদের গলায় আঘাতের চিহ্ন ছিল। মৃতের দিদি নাজরিন সুলতানা বলছেন, কে করেছে জানি না, তবে ওর বন্ধুরা ভাল ছিল না।  শুক্রবার সকালে ঘটনাস্থলে আসেন জঙ্গিপুরের এসডিপিও ও রঘুনাথগঞ্জ থানার আইসি। কিন্তু কীভাবে মৃত্যু হল দ্বাদশ শ্রেণির পড়ুয়ার? খুন না আত্মহত্যা? তা এখনও স্পষ্ট নয়। 

বেহালায় জোড়া দেহ উদ্ধার: সুরশুনায় ঘর থেকে উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ। বেহালা থানা এলাকার ঘোলসাহাপুর রেল কলোনির মাঠ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। জোড়া অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

বেহালার ২টি থানা এলাকায় ২ অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। সরশুনায় বাড়ি থেকে উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ। ঘোলসাহাপুরে মাঠে মিলল অজ্ঞাতপরিচয়ের দেহ। 

সরশুনা থানা এলাকার রাম নারায়ণ মুখার্জি রোডের বাসিন্দা ফিরোজ গাজি।  স্কুলের গাড়ি চালাতেন। বৃহস্পতিবার সকালে তাঁরই ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘর থেকে। মাস চারেক আগে লেকটাউনের বাসিন্দা এক তরুণীর সঙ্গে বিয়ে হয় ফিরোজের। মৃতের পরিবারের দাবি, 

বিয়ের পর ওই তরুণী শ্বশুরবাড়িতে থাকতে চাইতেন না। তিনি বাপের বাড়ির কাছে থাকার জন্য চাপ দিতে থাকেন। দিনকয়েক আগে রাগ করে বাপের বাড়িতে চলে যান তরুণী। 

তারপরই বৃহস্পতিবার সকালে মেলে যুবকের ঝুলন্ত দেহ। বিদ্যাসাগর হাসপাতাল নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের ঠাকুমা ফতেমা বিবির কথায়, শ্বশুরবাড়ির লোক বিয়ের পর থেকেই ঝামেলা করত। বউ বাপের বাড়ি চলে যায়। সেই কারণেই আত্মঘাতী হয়েছে। 

আরও পড়ুন: Sonarpur Crime: সোনারপুরে প্রচুর সংখ্যায় জালনোট উদ্ধার, পুলিশের জালে দম্পতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
Madan Mitra: স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
Coal Smuggling: 'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget