এক্সপ্লোর

Debangshu Bhattacharya: সভানেত্রী রইলেন সেই সায়নীই, তৃণমূলের যুব কমিটিতে নামই নেই দেবাংশুর, পোস্ট ঘিরে জল্পনা

Trinamool Youth Congress: যুব তৃণমূলের কমিটিতে দেবাংশুর নাম না থাকা নিয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি এখনও পর্যন্ত। তবে ফের একবার যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: সভা-মিছিলে তাঁর উপস্থিতি ছিল বাঁধাধরা। ২০২১-এর বিধানসভা নির্বাচনে দলের হয়ে গান পর্যন্ত বেঁধে দিয়েছিলেন। তাই অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) যে 'নতুন তৃণমূল' গড়ার স্বপ্ন দেখছেন, তাতে তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya ) জায়গা একরকম পাকাপাকি বলেই ধরে নিয়েছিলেন অনেকে (Trinamool Youth Congress)। কিন্তু বুধবার খানিকটা হলেও তাতে ছন্দপতন দেখা গেল। কারণ যুব তৃণমূলের রাজ্য কমিটি থেকে বাদ গেলেন দেবাংশু। সংগঠনের দু'বছরের সাধারণ সম্পাদক দেবাংশুর নাম নেই কমিটিতে। 

সংগঠনের দু'বছরের সাধারণ সম্পাদক দেবাংশুর নাম নেই যুব তৃণমূলের রাজ্য কমিটিতে

দেবাংশুর নাম না থাকা নিয়ে জল্পনা শুরু হয়েছে সর্বত্র। আর তাতে ইন্ধন জুগিয়েছে তাঁরই ফেসবুক পেজ। কারণ সর্বশেষ আপডেট অনুযায়ী, তাতে জানানো হয়েছে, যুব তৃণমূলের কাজ ছেড়ে দিয়েছেন দেবাংশু। তাতেই জল্পনা আরও জোর পেয়েছে। যদিও তৃণমূলের রাজ্যস্তরের মুখপাত্র হিসেবে ফেসবুকে যে প্রোফাইল রয়েছে দেবাংশুর, তাতে ঘণ্টাখানেক আগেও এবিপি আনন্দের 'যুক্তি-তক্কো' অনুষ্ঠানের ভিডিও পোস্ট করেছেন দেবাংশু, যেখানে দলের হয়ে সুর চড়াতে শোনা যায় তাঁকে।  

যুব তৃণমূলের কমিটিতে দেবাংশুর নাম না থাকা নিয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি এখনও পর্যন্ত। তবে ফের একবার যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। তাহলে দেবাংশু কেন বাদ গেলেন, কেন পদ হারাতে হল তাঁকে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে তৃণমূলের অন্দরেই। তৃণমূলের চাকরি ছাড়ার কথা বলে কি দল ছাড়ার বুঝিয়েছেন দেবাংশু! উঠছে সেই প্রশ্নও।

আরও পড়ুন: Mamata Banerjee: গৃহস্থের বাড়িতে বাঁধলেন ঝাঁটা, খেলেন ট্যাংরা চচ্চড়ি দিয়ে ভাত, বসিরহাটে মমতার সারাদিন

তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, বিগত দুই বছর ধরে সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন দেবাংশু। সেই দেবাংশু কেন বাদ পড়লেন, উঠছে প্রশ্ন। ফেসবুক পোস্ট ঘিরেও শুরু হয়েছে আলোচনা। যদিও বিষয়টি সামনে আসার পর পরই তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ ফেসবুকে লেখেন, 'অকারণ বাড়তি জল্পনা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর'।

দেবাংশুর নাম না থাকা নিয়ে জল্পনা শুরু হয়েছে সর্বত্র

বুধবার যুব তৃণমূলের তরফে ৪৭ জনের রাজ্য কমিটি তৈরি করা হয়েছে। তাতে সভানেত্রী রয়েছেন সায়নী। চার জন সহ-সভাপতি হয়েছেন, তাঁরা হলেন, অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী, স্বর্ণকমল সাহার ছেলে অর্পণ সাহা, শুভঙ্কর সিংহ এবং সুশান্ত মাহাতো। ১৭ জন হয়েছেন সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক হয়েছেন ১৭ জন। ৮ জন হয়েছেন একজিকিউটিভ কমিটির সদস্য। তাতে কোথাও নাম নেই দেবাংশুর। স্বভাবতই প্রশ্ন উঠছে। 

সেরা শিরোনাম

Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget