এক্সপ্লোর

Mamata Banerjee: গৃহস্থের বাড়িতে বাঁধলেন ঝাঁটা, খেলেন ট্যাংরা চচ্চড়ি দিয়ে ভাত, বসিরহাটে মমতার সারাদিন

North 24 Parganas News: গৃহস্থের বাড়িতে বাঁধলেন ঝাঁটা, উঠোনে ট্যাংরা চচ্চড়ি দিয়ে ভাত খাওয়া, বসিরহাটে মমতার সারাদিন

বসিরহাট: রাজ্যের প্রশাসক হিসেবে আসীন হলেও, মাটির কাছাকাছি থাকাই যে পছন্দ, তা বার বার ব্যক্ত করেছেন। নিজেকে 'স্ট্রিট ফাইটার' বলে উল্লেখ করেছেন নিজেই। তার সঙ্গে সাযুজ্য রেখেই কখনও রাস্তায় চায়ের দোকানে ঢুকে রান্নায় লেগে পড়েন। কখনও আবার নিজেই ভাজতে শুরু করেন চপ। অচেনা লোকের বাড়িতে ঢুকে মোমো বানাতেও বসে পড়েন। বসিরহাট সফরেও সেই ভূমিকাতেই দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। বুধবার সেখানে উঠোনে বসে ভাত খাওয়া থেকে, চাটাই, ঝাঁটা পর্যন্ত বাঁধতে দেখা গেল তাঁকে। 

নদীমাতৃক সুন্দরবনে পর্যটনের সম্ভাবনা খতিয়ে দেখতে লঞ্চ ভ্রমণ করলেম মুখ্যমন্ত্রী। টাকি থেকে জলপথে ঘুরে দেখলেন মিনি সুন্দরবন। শীতবস্ত্র বিলি থেকে, স্কুলে গিয়ে কচিকাঁচাদের সঙ্গে কথাও বলেন। তার ফাঁকেই গৃহস্থের বাড়িতে ঢুকে দুপুরের খাওয়া সারলেন উঠোনে বসে (North 24 Parganas News)। 

এ দিন মমতার সঙ্গে বসিরহাটে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মা লতা বন্দ্যোপাধ্যায়ও (Lata Banerjee)। হাসনাবাদের চক খাঁপুকুর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে সেখানে শীতবস্ত্র বিলি করেন মুখ্যমন্ত্রী। এর পর  নমিতা মণ্ডল নামের এক বাসিন্দার বাড়িতে ঢোকেন। সেখানে সকলের সঙ্গে চাটাই এবং ঝাঁটা বাঁধায় হাত লাগান মুখ্যমন্ত্রী (Basirhat News)। 

কিন্তু ভর দুপুরে গৃহস্থের বাড়ি থেকে কেউ অভুক্ত চলে যান কী করে! তাই মুখ্যমন্ত্রীকে দু'মুঠো খেয়ে যেতে হবে বলে আবদার জুড়ে দেন নমিতা। তা ফেলতে পারেননি মমতা। তাই উঠোনেই বসে পড়েন তিনি। স্টিলের থালায় ভাত-ট্যাংরা মাছের ঝাল তাঁকে খেতে দেন নমিতা। হাতে থালা ধরে তাই তৃপ্তিভরে খেতে শুরু করেন মুখ্যমন্ত্রী। তাতে আবার শশোব্যস্ত হয়ে পড়েন নমিতার পড়শি এক বৃদ্ধা। তড়িঘড়ি নিজের বাড়ি থেকে আলু-পটলের তরকারি বাটিতে নিয়ে হাজির হন তিনি। তাও ভাতে মেখে খান মমতা।

এর আগেও, একাধিক বার এ ভাবেই গৃহস্থের বাড়িতে হাজির হয়েছেন মমতা। তবে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে, দুর্নীতি, গাফিলতির অভিযোগে যখন লাগাতার সরকারকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছেন বিরোধীরা, সেই সময় এ ভাবে মানুষের মধ্যে মমতার মিশে যাওয়াকে জনসংযোগের অংশ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। তবে নির্বাচন বলে নয় শুধু, বরাবরই এ ভাবে সকলকে চমকে দিয়েছেন মমতা। এমনকি জেলা সফরে গিয়ে যেচে বাসিন্দাদের সঙ্গে আলাপ, তাঁদের বাড়িতে যাওয়ার নজিরও রয়েছে তাঁর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র

ভিডিও

SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget