এক্সপ্লোর

Debangshu Bhattacharya : 'আপনি আমাদের লক্ষ্মী', শুভেন্দুকে বললেন দেবাংশু, খোলসা করলেন অঙ্কটা

শুভেন্দুর ১৮০ আসন বেঁধে দেওয়া প্রসঙ্গে কটাক্ষ দেবাংশুর। '২০০-র টার্গেটে ৭৭, ৩৫ বলে ১২, এবার তো ৬৮'

কলকাতা : পাখির চোখ বিধানসভা নির্বাচন। এক বছর বাকি থাকতেই কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি ও তৃণমূল। একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন,২১৫-এর বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় হন, সেটা সুনিশ্চিত করতে হবে। অন্যদিকে বৃহস্পতিবার  পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়েই ২০২৬-এর টার্গেট বেঁধে দিয়েছেন শুভেন্দু অধিকারী।  বলেন, 'মমতাকে প্রাক্তন করব। যোগী আদিত্যনাথের মতো পশ্চিমবাংলাতেও সুশাসন, সুরক্ষা দেব। ভবানীপুরে হারাব। আমরা ১৬ দেব। ১৬x১০=১৬০। তার সঙ্গে বোনাস ২০।' 

১৮০-র হিসাবের পাল্টা দিলেন দেবাংশু ভট্টাচার্য

শুভেন্দুর ১৮০ টার্গেট ঘোষণারই পর তাঁকে কটাক্ষ করেছেন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। বিধানসভা ভোটে বাংলায় আসন দখলের দাবি নিয়ে তৃণমূল-বিজেপি তাল ঠোকাঠুকি চরমে। শুভেন্দু অধিকারীর ১৮০-র হিসাবের পাল্টা দিলেন দেবাংশু ভট্টাচার্য। বোঝালেন ৬৮-র হিসেব !  ছাব্বিশের বিধানসভা ভোটে বাংলায় ১৮০ আসন জয়ের হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার সেই দাবিকে কটাক্ষ করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য। 


Debangshu Bhattacharya : 'আপনি আমাদের লক্ষ্মী', শুভেন্দুকে বললেন দেবাংশু, খোলসা করলেন অঙ্কটা

দেবাংশু ভট্টাচার্য অঙ্ক

বিধানসভা নির্বাচনের ফলের গাণিতিক সমীকরণের প্রসঙ্গ টেনে তৃণমূলের আইটি সেলের প্রধান লিখেছেন, '২০০-র টার্গেট দিয়ে যারা ৭৭ পায়, ৩৫-এর টার্গেট দিয়ে যারা ১২ পায়, ১৮০-র টার্গেট সেট করে তারা ফাইনালি কত পেতে পারে? এরপর অঙ্কের ঐকিক নিয়মের উল্লেখ করে দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, বিধানসভা ভোটের ট্র্যাক রেকর্ড অনুযায়ী ৬৮টি আসন পেতে পারে বিজেপি। সব শেষে লেখা হয়েছে, এভাবেই চালিয়ে খেলুন শুভেন্দুবাবু। বিরোধী দলের তকমাপ্রাপ্তির সম্ভাবনাটাও আপনি একা হাতেই শেষ করবেন। আপনি আমাদের লক্ষ্মী।' 

বাংলায় কে কত আসন পেয়েছিল ২০২১ -এ ?

বাংলায় এসে এর আগে দুই তৃতীয়াংশ আসন জয়ের পক্ষে সওয়াল করেছেন অমিত শাহ। দুই তৃতীয়াংশ আসন অর্থাৎ ১৯৬। আর বৃহস্পতিবার সেই পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়েই ২০২৬-এর টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু অধিকারীও। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ঝোড়ো প্রচার করে ২০০ আসনের টার্গেট স্থির করেছিলেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। কিন্তু, ২০০ আসনের টার্গেট করে, ৭৭টি আসনে জিতেই থেমে যায় বিজেপি। এই পরিসংখ্যানকে হাতিয়ার করেই পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।বিধানসভার আসন সংখ্য়া ২৯৪। সরকার গড়তে প্রয়োজন হয় ১৪৮। ২০২৬ এর বিধানসভা ভোটে কোথায় দাঁড়াবে বিজেপি ? ২১ এর থেকে উন্নতি হবে , নাকি আরও কমবে তাদের আসন? উত্তর দেবে সময়।                   

       

সেরা শিরোনাম

News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
Dushyant Nariala SSC Chairman: SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
Mamata Banerjee FB LIVE: মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget