এক্সপ্লোর

Abhishek Banerjee : দিল্লি থেকে কলকাতায় শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'ডিম ছুড়তে' ! আদতে কে এই মহিলা?

সই জালিয়াতি মামলায় CID দফতরে হাজিরা দিতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভবানীভবনের বাইরে ডিম হাতে বিক্ষোভে শামিল হন দিল্লির বাসিন্দা উদিতা দাস। কে এই মহিলা? কেনই বা দিল্লি থেকে কলকাতায় এলেন?

'শুধু চোর ভাইপোকে ডিম ছোড়ার জন্য দিল্লি থেকে এসেছি' এই বক্তব্যের সব ক্যামেরার নজর কেড়েছেন এই মহিলা। মুখ ঢাকা মাস্কে। কিন্তু মুখে শানিত আক্রমণ। বৃহস্পতিবার সই জালিয়াতি মামলায় হাইকোর্টের নির্দেশে CID দফতরে হাজিরা দিতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনই ভবানীভবনের বাইরে নজর কেড়ে নেন ওই মহিলা। দিল্লির বাসিন্দা উদিতা দাস।

সম্প্রতি সোনারপুরে গিয়ে বেনজির রোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলারে টান পড়ে। ছিড়ে দেওয়া হয় জামা। ছোড়া হয় ডিম থেকে জুতো ! বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিআইডি দফতরে হাজিরাকে কেন্দ্র করে যখন ভবানীভবনের সামনে নিরাপত্তা বাড়ানো হয়। তখনই সেখানে ডিম হাতে বিক্ষোভ দেখাতে দেখা যায় ওই মহিলাকে। নিজেকে দিল্লির বাসিন্দা বলে পরিচয় দিয়ে তিনি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদিতা দাস বলেন, "আমি দিল্লিতে থাকি। শুধু চোর ভাইপোকে ডিম ছোড়ার জন্য দিল্লি থেকে এসেছি। এখানে থাকি না। শুধু ওঁকে ডিম ছোড়ার জন্যই এসেছি।" তাঁর এই মন্তব্য ঘিরে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। একজন মহিলা শুধু ডিম ছুড়তে নাকি কলকাতায় এসেছেন ! 

এদিন নির্ধারিত সময়ের আগেই ভবানীভবনে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দর থেকে প্রথমে কালীঘাটের বাড়িতে যান তিনি। এরপর সেখান থেকে সোজা CID সদর দফতর ভবানীভবনে পৌঁছন। হাইকোর্টের নির্দেশ এবং CID-র একাধিক তলবের পর অবশেষে তদন্তকারীদের মুখোমুখি হন তিনি। এদিন এই গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে সঙ্গে  চর্চায় উঠে আসে 'দিল্লি থেকে আসা' ওই মহিলার মন্তব্য। অনেকের মনে প্রশ্ন, কে এই উদিতা দাস? কোনও রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত কি না, নাকি ব্যক্তিগত উদ্যোগেই তিনি এই প্রতিবাদে সামিল হয়েছেন—তা অবশ্য এখনও স্পষ্ট নয়। 

১৪ জুন, রবিবার, বেলা ১২টায় তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদককে ফের তলব করেছে CID । CID সূত্রে খবর, গতকাল সাড়ে ৫ ঘণ্টার জিজ্ঞাসাবাদ পর্বে অনেক প্রশ্নেরই সন্তোষজনক উত্তর দিতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি তদন্তকারীদের প্রশ্নের মুখে কয়েকবার মেজাজও হারান তিনি। 

বৃহস্পতিবার ৫ টা ৪৯ মিনিটে  ভবানীভবনে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভবানীভবন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।  CID সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের মাঝে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেজোলিউশন বুক সংক্রান্ত বিষয় সহ একাধিক প্রশ্নের সদুত্তরও মেলেনি।                           

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Taslima Nasrin: 'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা
'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget