এক্সপ্লোর

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক

Duleep Trophy: সদ্য নির্বাচিত দলীপ ট্রফির পূর্বাঞ্চলের দলে বৈভব সূর্যবংশী সহ-অধিনায়ক নির্বাচিত করা হয়েছে।

নয়াদিল্লি: সদ্যই আসন্ন দলীপ ট্রফির (Duleep Trophy) জন্য পূর্বাঞ্চলের দল ঘোষিত হয়েছে। সেখানে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) সুযোগ পাওয়াটা খুব একটা আশ্চর্যের বিষয় নয়। তবে যে বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে সেটা হল বৈভবকে দলের সহ-অধিনায়ক ঘোষণা করা। দলে একাধিক সিনিয়র তারকা থাকলেও মাত্র ১৬ বছর বয়সেই বৈভবকে পূর্বাঞ্চল দলের সহ-অধিনায়কত্ব দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে অনেকেই বেশ খানিকটা বিস্মিত। নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত এক নির্বাচক অবশ্য দাবি করছেন এটি বৈভবের অগ্রগতির পথে আরও একটি ধাপ মাত্র এবং তিনি আশাবাদী যে বৈভব একদিন ভারতের অধিনায়কও হতে পারে।

ওড়িশার প্রাক্তন ক্রিকেটার তথা পূর্বাঞ্চলের অন্যতম নির্বাচক প্রাভঞ্জন মল্লিকের মতে বৈভবকে বাড়তি দায়িত্ব বুঝেশুনেই দেওয়া হয়েছে, যাতে সে আরও দ্রুত আরও পরিপক্ক হয়ে উঠে। Cricbuzz-কে দেওয়া এক সাক্ষাৎকারে মল্লিক জানান, 'ওকে তো অধিনায়ক নয়, সহ-অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। ঈশান কিষাণ অধিনায়ক। বৈভব তো সারাদিন ধরে দলকে নেতৃত্ব দেবে না। ও দিন দিন আরও পরিপক্ক হচ্ছে এবং দায়িত্ববোধ ওকে আরও পরিপক্ক হতে সাহায্য করবে। দলীপ ট্রফিতে সহ-অধিনায়কত্ব করাটা ওর কাছে বড় সুযোগ। আমরা বিশ্বাস করি যে তরুণ খেলোয়াড়দের দায়িত্ব দেওয়াটা জরুরি। কে জানে, আমরা আশাবাদী যে ভবিষ্যতে ও হয়তো একদিন ভারতের অধিনায়ক হল। এই কথা ভেবেই ওকে সহ-অধিনায়কত্ব দেওয়া হয়েছে।'

এই সিদ্ধান্ত নেওয়ার আগে বৈভবের সঙ্গে কোনওরকম কোনও আলোচনা করা হয়নি বলে স্পষ্টই জানিয়ে দিয়েছেন মল্লিক। তবে তিনি আশাবাদী যে বৈভব দায়িত্ব নিতে সক্ষম। নিজের যুক্তির স্বপক্ষে তিনি জানান যে অতীতে একাধিকবার বৈভবকে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে। 'ও দেশের হয়ে খুব ভাল পারফর্ম করছে এবং রাজস্থান রয়্যালসের হয়ে ওর আইপিএল মরশুমটাও খুব ভাল কেটেছে। প্রথম শ্রেণির ক্রিকেটে তো ও বিহারেরও সহ-অধিনায়ক।' জানান মল্লিক।

পাশাপাশি পূর্বাঞ্চলের নির্বাচক মনে করছেন বৈভব দলীপ ট্রফিতে ভাল পারফর্ম করলে জাতীয় টেস্ট দলের দরজাও কিন্তু তার জন্য খুলে যেতে পারে। 'ওর কাছে রান করার এটা বড় সুযোগ। দলীপ ট্রফিতে ভাল পারফর্ম করলে তো সেটা জাতীয় নির্বাচকরা দেখবেন। কে জানে ও হয়তো দ্রুতই ভারতীয় টেস্ট দলে সুযোগ পাওয়ার দৌড়ে চলে এল', দাবি পূর্বাঞ্চল নির্বাচকের।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
Advertisement

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget